✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 84

Psalms 84

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    হে সর্বশক্তিমান প্রভু, আপনার মন্দির সত্যিই অমূল্য!

  2. 2

    আপনার মন্দিরে ঢুকতে গেলে আমি প্রতীক্ষা করতে পারি না| আমি অত্যন্ত উত্তেজিত! আমার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ জীবন্ত ঈশ্বরের সঙ্গে থাকতে চায়|

  3. 3

    হে সর্বশক্তিমান প্রভু, আমার রাজা, আমার ঈশ্বর, পাখিরা পর্যন্ত আপনার মন্দিরে তাদের আশ্রয় খুঁজে পেয়েছে| আপনার বেদীর কাছেই ওরা বাসা বেঁধেছে এবং ওদের শাবকও আছে|

  4. 4

    যারা আপনার মন্দিরে বাস করছে তারা খুবই ভাগ্যবান| ওরা এখনও আপনার প্রশংসা করছে|

  5. 5

    হৃদয়ে সঙ্গীত নিয়ে যেসব লোকেরা আপনার মন্দিরে আসছে তারা খুব খুশী!

  6. 6

    তারা নির্ঝরের মত, বাকা উপত্যকা, যেটি ঈশ্বর তৈরী করেছিলেন, সেটা পার হয়ে যাত্রা করে| শরতের বৃষ্টিতে পুকুরগুলো ভরে রয়েছে|

  7. 7

    লোকরা যত ঈশ্বরের কাছে যায় তত শক্তিশালী হয়|

  8. 8

    হে সর্বশক্তিমান প্রভু, আমার প্রার্থনা শুনুন| হে যাকোবের ঈশ্বর, আমার কথা শুনুন|

  9. 9

    হে ঈশ্বর, আমাদের রক্ষাকর্তাকে সুরক্ষা দিন| আপনার মনোনীত রাজার প্রতি সদয় হোন|

  10. 10

    অন্য জায়গায় এক হাজার দিন কাটানোর চেয়ে আপনার মন্দিরে একদিন কাটানো অনেক ভালো| একজন দুষ্ট লোকের ঘরে বাস করার চেয়ে আমার ঈশ্বরের গৃহের দ্বারে দাঁড়িয়ে থাকা অনেক ভালো|

  11. 11

    প্রভুই আমাদের রক্ষাকারী ও মহিমময় রাজা| ঈশ্বর দয়া ও মহিমার সঙ্গে আমাদের আশীর্বাদ করেন| যে সব লোক তাঁকে অনুসরণ করে ও মান্য করে ঈশ্বর তাদের ভালো জিনিসগুলি দেন|

  12. 12

    হে সর্বশক্তিমান প্রভু, যারা আপনাকে বিশ্বাস করে তারা প্রকৃতই সুখী!

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.