✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 85

Psalms 85

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    প্রভু, আপনার রাজ্যের প্রতি সদয় হোন| যাকোবের লোকেরা বিদেশে নির্বাসিত| নির্বাসিতদের ওদের নিজের দেশে ফিরিয়ে নিয়ে আসুন|

  2. 2

    প্রভু, আপনার লোকেদের ক্ষমা করে দিন! ওদের পাপ মুছে দিন!

  3. 3

    প্রভু, আর ক্রুদ্ধ হবেন না| রাগে আত্মহারা হবেন না|

  4. 4

    হে আমাদের পরিত্রাতা ঈশ্বর, আমাদের ওপর ক্রুদ্ধ হওয়া থেকে বিরত হোন এবং আবার আমাদের গ্রহণ করুন|

  5. 5

    চিরদিনই কি আপনি আমাদের ওপর ক্রুদ্ধ থাকবেন?

  6. 6

    আবার আমাদের জীবন্ত করে দিন! আপনার লোকদের সুখী করুন|

  7. 7

    প্রভু আমাদের রক্ষা করুন এবং আপনি যে আমাদের ভালোবাসেন তা প্রদর্শন করুন|

  8. 8

    প্রভু ঈশ্বর কি বলেছেন তা আমি শুনেছি| তিনি বলেছেন, তাঁর লোকদের জন্য ও তাঁর অনুগামীদের জন্য শান্তি থাকবে| তিনি আরও বলেছেন, তাই ওদের আর কখনও নির্বোধ জীবনযাত্রায় ফিরে যাওয়া উচিৎ‌ হবে না|

  9. 9

    ঈশ্বর তাঁর অনুগামীদের খুব শীঘ্রই রক্ষা করবেন| আমরা খুব শীঘ্রই সম্মানের সঙ্গে আমাদের ভূখণ্ডে বাস করবো|

  10. 10

    তারা সত্য এবং করুণাকে অভিনন্দন জানাবে| তারা শান্তি ও ধার্ম্মিকতাকে চুমু খাবে|

  11. 11

    পৃথিবীর লোকরা ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান হবে| স্বর্গ থেকে ঈশ্বর ওদের মঙ্গল করবেন|

  12. 12

    প্রভু আমাদের অনেক ভালো জিনিস দেবেন| জমিগুলো প্রচুর পরিমাণে ভালো শস্য দেবে|

  13. 13

    ধার্ম্মিকতা ঈশ্বরের আগে আগে যাবে এবং তাঁর চলার পথ প্রস্তুত করবে|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.