✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 83

Psalms 83

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    ঈশ্বর, নীরব থাকবেন না! কান বন্ধ করে রাখবেন না! ঈশ্বর আপনি কিছু বলুন|

  2. 2

    ঈশ্বর, শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং খুব শীঘ্রই ওরা আক্রমণ করবে|

  3. 3

    আপনার লোকদের বিরুদ্ধে ওরা ফন্দি আঁটছে| যে লোকদের আপনি ভালোবাসেন, আপনার শত্রুরা তাদের বিরুদ্ধে শলাপরামর্শ করছে|

  4. 4

    ওই শত্রুরা বলাবলি করছে, “এস, আমরা ওদের পুরোপুরি ধ্বংস করে দিই| তাহলে কোন ব্যক্তি আর কোনদিনের জন্যও ইস্রায়েলের নাম স্মরণ করবে না|”

  5. 5

    ঈশ্বর, ওই সব লোক আপনার বিরুদ্ধে এবং আমাদের সঙ্গে আপনি যে চুক্তি করেছেন, তার বিরুদ্ধে লড়াই করার জন্য, এক জোট হয়েছে|

  6. 6

    ওই শত্রুরা আমাদের সঙ্গে লড়াই করবে বলে এক জোট হয়েছে: ওদের মধ্যে যারা রয়েছে তারা হলো ইদোমবাসী, ইশ্মায়েলীয়, মোয়াব ও হাগারের উত্তরপুরুষ, গবাল, অম্মোন ও অমালেকের অধিবাসী, সোর দেশের লোক এবং পলেষ্টীয় লোকেরা| ওই সব লোক আমাদের সঙ্গে লড়াই করার জন্য একজোট হয়েছে|

  7. 8

    এমনকি অশূরীয়রাও ওদের সঙ্গে যোগ দিয়েছে| লোটের উত্তরপুরুষদের ওরা খুব শক্তিশালী করেছে|

  8. 9

    ঈশ্বর কীশোন নদীর কাছে, যেমন করে আপনি মিদিয়নদের পরাজিত করেছিলেন, যেমন করে আপনি সীষরা ও যাবীনকে পরাজিত করেছিলেন তেমন করে আপনি ওই শত্রুদের পরাজিত করুন|

  9. 10

    ঐন্দোরে আপনি ওদের পরাজিত করেছিলেন| মাটিতেই ওদের দেহগুলো পচে গিয়েছিলো|

  10. 11

    ঈশ্বর, ওই শত্রু নেতাদের পরাজিত করুন| ওরেব ও সেবদের প্রতি আপনি যা করেছিলেন ওদের প্রতিও তাই করুন| সেবহ ও সল্মুন্নের প্রতি আপনি যা করেছিলেন ওদের প্রতিও তাই করুন|

  11. 12

    ঈশ্বর, ওই লোকরা আমাদের আপনার ভূখণ্ড থেকে বের করে দিতে চেয়েছিল|

  12. 13

    হে ঈশ্বর, খড় কুটো যেমন বাতাসে উড়ে যায়, তেমনি ভাবে আপনি ওদের উড়িয়ে দিন| ঝোড়ো হাওযায় খড় যেমন ছড়িয়ে যায় তেমনি ভাবে ওদের ইতঃস্তত ছড়িয়ে দিন|

  13. 14

    দাবানল যেমন করে অরণ্য ধ্বংস করে, লেলিহান আগুন যেমন করে পাহাড় পুড়িয়ে দেয় তেমন করে আপনি শত্রুদের ধ্বংস করুন|

  14. 15

    হে ঈশ্বর, ঝড় যেমন করে ধূলো উড়িয়ে নিয়ে যায় তেমনি করে আপনি ওই লোকেদের তাড়া করুন| টর্নেডোর মত ওদের কাঁপিয়ে দিন, ওদের উড়িয়ে দিন|

  15. 16

    ঈশ্বর, আপনি ওদের এমন শিক্ষা দিন যাতে ওরা বুঝতে পারে ওরা প্রকৃতই দুর্বল| তখন ওরা আপনার নামের উপাসনা করতে চাইবে!

  16. 17

    ঈশ্বর, চিরদিনের মত ওদের ভীত ও লজ্জিত করে দিন| ওদের অপমানিত ও বিনষ্ট করুন|

  17. 18

    তখন ওরা বুঝতে পারবে যে, আপনিই ঈশ্বর| ওরা জানতে পারবে যে, আপনিই একমাত্র পরাৎ‌‌পর, সারা পৃথিবীর ঈশ্বর!

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.