✦Follow
Learn › BBE → BENGALI · Hosea 11

Hosea 11

Bible in Basic English (en) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    প্রভু বলেছেন, “ইস্রায়েল যখন শিশু ছিল তখন আমি তাকে ভালোবেসেছিলাম; আমি আমার পুত্রকে মিশর থেকে ডেকে নিয়েছিলাম|

  2. 2

    কিন্তু আমি যতো বেশী করে ইস্রায়েলীয়দের ডেকেছি ততোই বেশী করে ইস্রায়েলীয়রা আমাকে ছেড়ে গেছে| ইস্রায়েলীয়রা বালদের উদ্দেশ্যে বলি দিয়েছিল| তারা মূর্ত্তিগুলির সামনে ধূপ জ্বালিয়েছিল|

  3. 3

    “কিন্তু আমিই ইফ্রয়িমকে হাঁটতে শিখিয়েছিলাম! আমি ইস্রায়েলীয়দের আমার বাহুর মধ্যে নিয়েছিলাম! আমিই তাদের আরোগ্য করেছিলাম! কিন্তু তারা তা জানে না|

  4. 4

    আমি তাদের দড়ি দিয়ে পথ দেখিয়েছিলাম| কিন্তু সে দড়ি ছিল ভালবাসারই দড়ি| আর আমিই তাদের কাছে সেই লোকেদের মত ছিলাম যারা ঘাড় থেকে যোয়াল উঠিয়ে নেয়| আমিই নীচু হয়ে তাদের খাওয়াতাম|

  5. 5

    “ইস্রায়েল জাতি ঈশ্বরের দিকে ফিরতে অস্বীকার করেছিল| সেজন্য তারা মিশরে যাবে! অশূর রাজা তাদের রাজা হবে|

  6. 6

    তরবারি তাদের শহরের বিরুদ্ধেই ঘুরবে| সেই তরবারি তাদের শক্তিশালী লোকেদের হত্যা করবে| সেটা তাদের নেতাদেরও ধ্বংস করবে|

  7. 7

    “আমার লোকেরা আশা করে যে আমি তাদের কাছে ফিরে যাব| তারা স্বর্গের ঈশ্বরকে ডাকবে, কিন্তু ঈশ্বর তাদের সাহায্য করবে না|”

  8. 8

    “ইফ্রয়িম আমি তোমাকে ছাড়তে চাইছি না| ইস্রায়েল, আমি তোমাকে রক্ষা করতে চাই| আমি তোমাকে অদ্মার মতো হতে দেব না! আমি তোমাকে সবোযিমের মতো হতে দেব না! আমি তোমার মন বদলাচ্ছি| তোমাদের প্রতি আমার ভালোবাসা খুবই তীব্র|

  9. 9

    আমি আমার ভয়ঙ্কর রোধক কখনই জয়ী হতে দেব না| আমি আবার ইফ্রয়িমকে ধ্বংস করব না| আমি ঈশ্বর, আমি মানুষ নই| আমিই সেই পবিত্রজন, আমি তোমাদের সঙ্গেই আছি| আমি ক্রোধ প্রকাশ করব না|

  10. 10

    আমি সিংহের মতন গর্জন করব| আমি গর্জন করব এবং আমার সন্তানরা আসবে ও আমাকে অনুসরণ করবে| আমার সন্তানরা ভয়ে কাঁপতে কাঁপতে পশ্চিম দিক থেকে আসবে|

  11. 11

    পাখীর মতন কাঁপতে কাঁপতে তারা মিশর থেকে আসবে| অশূরীয় দেশ থেকে তারা ঘুঘু পাখীর মতো কাঁপতে কাঁপতে আসবে; এবং আমি তাদের গৃহে ফিরিয়ে নেব|” প্রভু এই কথাই বলেছেন|

  12. 12

    “ইফ্রয়িম তার মূর্ত্তিদের দ্বারা আমাকে ঘিরে রেখেছে| ইস্রায়েলবাসীরা আমার বিরুদ্ধে গিয়েছিল এবং তারা ধ্বংস হয়ে গেছে! কিন্তু যিহূদা এলের সঙ্গে এখনও ঘুরছে| যিহূদা সেই পবিত্রদের কাছে বিশ্বস্ত|”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.