✦Follow
Learn › BBE → BENGALI · Hosea 10

Hosea 10

Bible in Basic English (en) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    ইস্রায়েল একটি দ্রাক্ষা গাছের মতো, যা প্রচুর পরিমাণে ফল উৎপন্ন করে| কিন্তু ইস্রায়েল যতোই বেশী বেশী পরিমাণে জিনিস পেয়েছে, ততোই মূর্ত্তিদের সম্মানার্থে সে আরো বেশী করে বেদী তৈরি করেছে| তাদের দেশ আস্তে আস্তে ভালোর দিকে গেছে, সেজন্য সেও মূর্ত্তিদের সম্মানার্থে দেবার জন্য ভালো ভালো পাথর বসিয়েছে|

  2. 2

    তাদের আনুগত্য বিভক্ত হয়ে গিয়েছিল| কিন্তু এখন তাদের নিজেদের অপরাধ স্বীকার করতে হবে| প্রভু তাদের পূজো বেদী-গুলোকে ভেঙে ফেলবেন| তিনি তাদের স্মরণ স্তম্ভগুলোও ধ্বংস করবেন|

  3. 3

    এখন ইস্রায়েলীয়রা বলে, “আমাদের কোন রাজা নেই| আমরা প্রভুকে সম্মান করি না! এবং তাঁর রাজা আমাদের কিছুই করতে পারে না!”

  4. 4

    তারা প্রতিশ্রুতি করেছে- কিন্তু তারা কেবল মিথ্যা কথাই বলছে| তারা তাদের প্রতিশ্রুতিগুলি রাখে নি! তারা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে চুক্তি করে| ঈশ্বর ওই চুক্তিগুলি পছন্দ করেন না| বিচারকরা যেন, লাঙল দেওয়া জমিতে গজিয়ে ওঠা বিষাক্ত আগাছার মতন|

  5. 5

    শমরিয়ার লোকরা বৈৎ‌-আবনের বাছুরদের পূজা করে| ওই লোকরা সত্যই কাঁদবে| ওই যাজকরা সত্যই কাঁদবে| কারণ তাদের সুন্দর মূর্ত্তি চলে যাচ্ছে| মূর্ত্তিটিকে নিয়ে যাওয়া হয়েছে|

  6. 6

    এটাকে অশূরীয়দের মহান রাজার উপহার হিসেবে নিয়ে যাওয়া হয়েছে| তিনি ইফ্রয়িমের এই লজ্জাকর মূর্ত্তি রেখে দেবেন| এই মূর্ত্তির জন্য ইস্রায়েল লজ্জিত হবে|

  7. 7

    শমরিয়ার ভ্রান্ত দেবতা ধ্বংস হবে| সেটা জলের ওপর দিয়ে ভেসে যাওয়া কাঠের খণ্ডের মতো মনে হবে|

  8. 8

    ইস্রায়েল পাপ করছে এবং বহু উচ্চস্থান তৈরী করেছে| আবনের উচ্চস্থানগুলি ধ্বংস হবে| কাঁটাগাছ এবং আগাছা তাদের বেদীর ওপর জন্মাবে| তখন তারা পর্বতদের বলবে, “আমাদের ঢেকে দাও!” এবং পাহাড়গুলোকে বলবে, “আমাদের ওপর ভেঙ্গে পড়ো!”

  9. 9

    “ইস্রায়েল, তুমি গিবিয়ার সময় থেকে পাপ কাজ করেছো| (ওই লোকেরা সেখানে পাপ কাজ চালিয়ে গেছে|) গিবিয়াতে সত্যিই ওই মন্দ লোকেরা যুদ্ধের মুখে পড়বে|

  10. 10

    আমি তাদের শাস্তি দিতে আসবো| সৈন্যরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে| তারা ইস্রায়েলকে তাদের উভয় পাপের জন্যে শাস্তি দেবে|

  11. 11

    “ইফ্রয়িম একটি শিক্ষা দেওয়া বাছুরের মতো যে শস্য মাড়াইয়ের জমির উপর দিয়ে হাঁটতে ভালবাসে| আমি তার ঘাড়ের উপর দাসত্বের একটা ভালো জোয়াল রাখব| আমি ইফ্রয়িমের উপর দড়ি রাখব| যখন যিহূদা জমি চাষ করতে আরম্ভ করবে| যাকোব নিজেই জমিটাকে ভেঙে দেবে|”

  12. 12

    তুমি যদি ধার্মিকতার বীজ বপন করো, তবে তুমি প্রকৃত ভালবাসার ফসল পাবে| তোমার জমি চাষ করো, তবে তুমি প্রভুর সঙ্গে ফসল তুলতে পারবে| তিনি আসবেন, এবং বৃষ্টি পড়ার মতো তোমার ওপরে ধার্মিকতা বর্ষণ করবেন!

  13. 13

    কিন্তু তুমি অসৎ‌ জিনিস বপন করেছো, এবং ফসল হিসেবে অশান্তিই পেয়েছো| তুমি তোমার মিথ্যার ফল খেয়েছিলে| কারণ তুমি তোমার শক্তিতে এবং তোমার সৈন্যদের ওপর বিশ্বাস করেছো|

  14. 14

    সেজন্যে তোমার সৈন্যরা যুদ্ধের কোলাহল শুনবে এবং তোমাদের সব দুর্গগুলি ধ্বংস হবে| এটা সেই সময়ের মতো হবে যখন শল্মন বৈৎ‌-অর্ব্বেল ধ্বংস করেছিল| সেই যুদ্ধের সময়, মায়েরা তাদের সন্তানদের সঙ্গেই নিহত হয়েছিল|

  15. 15

    এবং তোমাদের ক্ষেত্রে বৈথেলে সেই রকমই ঘটবে| কারণ তোমরা অনেক অশুভ কাজ করেছিলে| যখন সেই দিনটি আসবে, তখন ইস্রায়েলের রাজা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.