✦Follow
Learn › BBE → BENGALI · Hosea 12

Hosea 12

Bible in Basic English (en) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    ইফ্রয়িম তার সময় নষ্ট করছে- ইস্রায়েল সারাদিন ধরে “হাওয়ার পেছনে ছুটছে|” জনসাধারণ আরো বেশী করে মিথ্যা বলছে| তারা আরো বেশী চুরি করছে| তারা অশূরের সঙ্গে চুক্তি করেছে, এবং তাদের জলপাই তেল মিশরে বহন করে নিয়ে যাচ্ছে|

  2. 2

    প্রভু বলেছেন, “ইস্রায়েলের বিরুদ্ধে আমার বলবার বিষয় আছে| যাকোব তার কাজের জন্যে অবশ্যই শাস্তি পাবে| যে সব খারাপ কাজ সে করেছে তার জন্য সে অবশ্যই শাস্তি পাবে|

  3. 3

    এমন কি যাকোব যখন তার মায়ের গর্ভে ছিল, তখন থেকেই সে তার ভাইদের বিরুদ্ধে চক্রান্ত করতে শুরু করে দিয়েছিল| যাকোব একজন শক্তিশালী যুবক ছিল; এবং সেই সময় সে ঈশ্বরের সঙ্গে লড়াই করেছিল|

  4. 4

    সে ঈশ্বরের দূতের সঙ্গে লড়াই করেছিল এবং জিতেছিল| সে কেঁদে অনুগ্রহ চেয়েছিল| বৈথেলে এই ঘটনা ঘটে| সেখানে, সে আমাদের সঙ্গে কথা বলেছিল|

  5. 5

    হ্যাঁ, সৈন্যবাহিনীর ঈশ্বর হচ্ছেন যিহোবা| তাঁর নাম যিহোবা (প্রভু)|

  6. 6

    সেজন্য তোমরা তোমাদের ঈশ্বরের কাছে ফিরে এসো| তাঁর বশবর্তী হও, সঠিক কাজ কর! সব সময় তোমার ঈশ্বরকে বিশ্বাস কর!

  7. 7

    “যাকোব একজন পাকা ব্যবসায়ী লোক| সে তার বন্ধুদেরও প্রতারণা করে! এমনকি তার দাঁড়িপাল্লাও ঠিক নেই|

  8. 8

    ইফ্রয়িম বলেছিল, ‘আমি একজন ধনী! আমি প্রকৃত ধন খুঁজে পেয়েছি! কোনো ব্যক্তি আমার অপরাধ সম্পর্কে জানতে পারবে না| কোনও ব্যক্তিই আমার পাপের সম্বন্ধে জানতে পারবে না|’

  9. 9

    “কিন্তু মিশরের ভূমিতে তোমরা যতদিন ছিলে ততদিন আমিই তোমাদের প্রভু, ঈশ্বর ছিলাম| ঈশ্বর সমাগম তাঁবুতে থাকার সময়ের মতো আমি তোমাদের তাঁবুতে বাস করবার ব্যবস্থা করব|

  10. 10

    আমি ভাববাদীদের সঙ্গে কথা বলেছি| আমি তাদের অনেক দর্শনশক্তি দিয়েছি| আমার শিক্ষা তোমাদের দেওয়ার জন্য আমি ভাববাদীদের অনেক পথ দেখিয়েছি|

  11. 11

    কিন্তু গিলিয়দবাসীরা পাপী| সেখানে অনেকগুলো ভয়ঙ্কর মূর্ত্তি আছে| গিল্গলের লোকেরা ষাঁড়ের কাছে বলি উৎসর্গ করে| ওই লোকেদের বহু পূজোর বেদী আছে| চষা জমিতে আবর্জনার সারির মত সেখানে বেদীর সারি তৈরী হয়েছে|

  12. 12

    “যাকোব অরামের দেশে পালিয়ে গিয়েছিল| সেই জায়গায় ইস্রায়েল স্ত্রী পাবার জন্যে কাজ করেছিল| আরেকটি স্ত্রী পাবার জন্য সে মেষগুলির দেখাশোনা কর়েছিল|

  13. 13

    কিন্তু ঈশ্বর একজন ভাববাদীকে ব্যবহার করে ইস্রায়েলকে মিশর থেকে বের করে নিয়ে গিয়েছিলেন এবং ইস্রায়েলকে নিরাপদে রাখার জন্য প্রভু একজন ভাববাদীকে ব্যবহার করবেন|

  14. 14

    কিন্তু ইফ্রয়িম প্রভুকে অত্যন্ত রুদ্ধ করে তুলল| ইফ্রয়িম বহু লোককে হত্যা করেছিল সেজন্য সে তার অপরাধের শাস্তি পাবে| তার গুরু (প্রভু) তাকে তার অবমাননা সহ্য করতে বাধ্য করবেন|”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.