✦Follow
Learn › ASV → BENGALI · 2 Samuel 9

2 Samuel 9

American Standard Version (en) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    দায়ুদ জিজ্ঞাসা করলেন, “শৌলের পরিবারের কোন লোক কি এখনও রয়ে গেছে? আমি তার প্রতি দয়া দেখাতে চাই| এটা আমি যোনাথনের জন্য করব|”

  2. 2

    সীবঃ নামে শৌলের পরিবারের এক দাস ছিল| দায়ুদের দাস সীবঃকে দায়ুদের কাছে নিয়ে এল| রাজা দায়ুদ জিজ্ঞাসা করল, “তুমি কি সীবঃ?”

  3. 3

    রাজা বললেন, “শৌলের পরিবারের কোন লোক কি বেঁচে আছে? আমি তার প্রতি ঈশ্বরের দয়া দেখাতে চাই|”

  4. 4

    রাজা সীবঃকে জিজ্ঞাসা করলেন, “সেই ছেলেটি কোথায় আছে?”

  5. 5

    তখন রাজা দায়ুদ তাঁর কয়েকজন আধিকারিককে লো-দবারে অম্মীয়েলের পুত্র মাখীরের বাড়ীতে পাঠালেন, যোনাথনের পুত্রকে নিয়ে আসার জন্য|

  6. 6

    যোনাথনের পুত্র মফীবোশৎ‌ দায়ুদের কাছে এলো এবং মাটিতে মাথা নত করে প্রণাম করল|

  7. 7

    দায়ুদ মফীবোশতকে বলল, “ভয় পেও না| আমি তোমার প্রতি সদয় হব| আমি তোমার পিতা যোনাথনের জন্যই এটা করব| আমি তোমার পিতামহ শৌলের সব জমি তোমাকে ফিরিয়ে দেব| তুমি সবসমযই আমার সঙ্গে একাসনে বসে আহার করতে পারবে|”

  8. 8

    মফীবোশৎ‌ পুনরায় দায়ুদকে প্রণাম করল| মফীবোশৎ‌ বলল, “একটা মরা কুকুরের থেকে আমি কোন অংশে ভাল নই, কিন্তু আপনি আমার প্রতি অত্যন্ত সদয় হয়েছেন|”

  9. 9

    তখন রাজা দায়ুদ শৌলের দাস সীবঃকে ডাকলেন| দায়ুদ সীবঃকে বললেন, “আমি তোমার মনিবের নাতি মফীবোশতকে শৌলের পরিবারের যা কিছু আমার কাছে ছিল সব ফিরিয়ে দিয়েছি|

  10. 10

    মফীবোশতের জন্য তুমি সেই জমি চাষ করবে| মফীবোশতের জন্য তুমি এবং তোমার পুত্ররা এটা করবে| তোমরা ফসল ফলাবে| তাহলে তোমার মনিবের নাতি মফীবোশতের অন্নের জন্য প্রচুর খাদ্যশস্য হবে| কিন্তু তোমার মনিবের নাতি মফীবোশৎ‌ সবসময়েই আমার সঙ্গে একাসনে বসে আহার করতে পারবে|”

  11. 11

    সীবঃ উত্তর দিল, “আমি আপনার দাস| আমার মনিব যা যা আদেশ করেন আমি তাই তাই করব|”

  12. 12

    মীখা নামে মফীবোশতের একটা কিশোর ছেলে ছিল| সীবঃর পরিবারের প্রত্যেকে মফীবোশতের দাস হয়ে গেল|

  13. 13

    মফীবোশতের দু পা-ই পঙ্গু ছিল| মফীবোশৎ‌ জেরুশালেমে থাকত| প্রত্যেকদিন মফীবোশৎ‌ রাজার সঙ্গে একাসনে আহার করত|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.