✦Follow
Learn › ASV → BENGALI · 2 Samuel 8

2 Samuel 8

American Standard Version (en) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    পরে, দায়ুদ যুদ্ধে পলেষ্টীয়দের পরাজিত করলেন| পলেষ্টীয়দের রাজধানী শহরের অধীনে বহু জমি জায়গা ছিল| দায়ুদ সেইসব জমিজায়গা নিজের অধীনে আনলেন|

  2. 2

    দায়ুদ মোয়াবীয় লোকদেরও পরাজিত করলেন| সেই সময় তিনি তাদের মাটিতে শুয়ে পড়তে বাধ্য করেন| তারপর তিনি দড়ির সাহায্যে তাদের সারিবদ্ধভাবে আলাদা করেন| দুটি সারির লোকদের হত্যা করা হয়| কিন্তু তৃতীয় সারির লোকদের বাঁচতে দেওয়া হয়| এই ভাবে মোয়াবীয়রা দায়ুদের দাসে পরিণত হল| তারা তাঁকে নৈবেদ্য দিল|

  3. 3

    সোবার রাজা রহোবের পুত্রের নাম ছিল হদদেষর| যখন দায়ুদ ফরাৎ নদীর নিকটবর্তী অঞ্চল দখল করতে গেলেন তখন তিনি হদদেষরকে পরাজিত করলেন|

  4. 4

    দায়ুদ হদদেষরের কাছ থেকে 1,700 অশ্বারোহী সৈন্য এবং 20,000 পদাতিক সৈন্য ছিনিয়ে নিলেন| দায়ুদ 100টি রথ ছাড়া, বাকী সমস্ত রথগুলি নষ্ট করে দিলেন|

  5. 5

    সোবার রাজা হদদেষরকে সাহায্য করার জন্য দম্মেশকের অরামীয়রা এল| কিন্তু দায়ুদ 22,000 অরামীয়কে পরাজিত করলেন|

  6. 6

    তারপর দায়ুদ দম্মেশকের অরামে কিছু সৈন্যকে রেখে দিলেন| অরামীয়রা দায়ুদের দাসে পরিণত হল এবং তার জন্য উপঢৌকন নিয়ে এল| দায়ুদ যে দিকে গেলেন, প্রভু সে দিকেই তাঁকে জয়ী করলেন|

  7. 7

    হদদেষরের দাসদের কাছে যে সব সোনার ঢাল ছিল, দায়ুদ সেগুলি নিয়ে নিলেন| সেই ঢালগুলি নিয়ে দায়ুদ জেরুশালেমে এলেন|

  8. 8

    এছাড়াও দায়ুদ, বেটহ ও বেরোথা শহর থেকে বহু তামার জিনিসপত্র এনেছিলেন| (বেটহ এবং বেরোথা ছিল হদদেষরের অধীনস্থ দুটি নগরী|)

  9. 9

    হমাতের রাজা তয়ি খবর পেলেন যে দায়ুদ হদদেষরের সৈন্যদলকে পরাজিত করেছেন|

  10. 10

    তখন তয়ি নিজের পুত্র যোরামকে দায়ুদের কাছে পাঠালেন| হদদেষরের বিরুদ্ধে দায়ুদ যুদ্ধ করেছেন এবং তাদের পরাজিত করেছেন বলে যোরাম দায়ুদকে অভিনন্দন জানালেন এবং আশীর্বাদ করলেন| (এর আগে হদদেষর তোয়ির বিরুদ্ধে যুদ্ধ করেছিল|) যোরাম রূপো, সোনা এবং তামার তৈরী জিনিসপত্র সঙ্গে করে এনেছিলেন|

  11. 11

    দায়ুদ সেই সব জিনিসপত্র গ্রহণ করলেন এবং সেগুলি প্রভুর উদ্দেশ্যে নিবেদন করলেন| প্রভুকে উৎসর্গ করা অন্যান্য জিনিসের সঙ্গে তিনি সেই জিনিসগুলি রেখে দিলেন| তিনি যে সব জাতিকে পরাজিত করেছিলেন, সেই সব জাতির কাছ থেকে তিনি ঐ সব জিনিসপত্র এনেছিলেন|

  12. 12

    অরাম, মোয়াব, অম্মোন, পলেষ্টীয় এবং অমালেক এইসব জাতিকে দায়ুদ পরাজিত করেছিলেন| এছাড়াও তিনি সোবার রাজা, রহোবের পুত্র হদদেষরকে পরাজিত করেছিলেন|

  13. 13

    দায়ুদ 18,000 অরামীয়কে লবণ উপত্যকায় পরাজিত করেন| যখন তিনি বাড়ী ফিরে এলেন তখন তিনি বিখ্যাত হয়ে গেলেন|

  14. 14

    দায়ুদ কয়েক দল সৈন্যকে ইদোমে রাখলেন| ইদোমের সব লোকরা দায়ুদের দাস হয়ে গেল| দায়ুদ যেখানে যেখানে গেলেন, সেখানেই প্রভু তাকে জয়ী হতে সাহায্য করলেন|

  15. 15

    দায়ুদ সমগ্র ইস্রায়েলের ওপর শাসন করেছিলেন| তিনি তাঁর লোকদের জন্য ভাল এবং ন্যায্য সিদ্ধান্ত দিয়েছিলেন|

  16. 16

    সরূয়ার পুত্র যোয়াব সেনাপ্রধান হয়েছিল| অহীলূদের পুত্র যিহোশাফট ছিলেন ঐতিহাসিক|

  17. 17

    অহীটুবের পুত্র সাদোক এবং অবীয়াথরের পুত্র অহীমেলক ছিলেন যাজকগণ| সরায় ছিলেন সচিব|

  18. 18

    যিহোয়াদার পুত্র বনায় করেথীয় এবং পলেথীয়দের দায়িত্বপ্রাপ্ত ছিলেন| আর দায়ুদের দুই পুত্র ছিলেন গুরুত্বপূর্ণ নেতা|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.