✦Follow
Learn › YORUBA → BENGALI · Jonah 3

Jonah 3

Yoruba Bible (yo) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    তখন প্রভু আবার যোনার সঙ্গে কথা বললেন,

  2. 2

    “ঐ বৃহত শহর নীনবীতে যাও এবং আমি তোম4াকে যা বলি তাই প্রচার কর|”

  3. 3

    তাই যোনা প্রভুর আজ্ঞাপালন করলেন এবং নীবনীতে গেলেন| নীহনী ছিল বেশ বড় শহর| শহরটাতে ঘুরতে একজন লোকের তিন দিন সময় লাগত|

  4. 4

    যোনা শহরটির কেন্দ্র স্থলে গিয়ে জনসাধারণকে দর্মোপদেশ দিতে আরম্ভ করলেন| যোনা বললেন, “আর 40 দিন পর, নীবনী ধ্বংস হয়ে যাবে!”

  5. 5

    নীবনীবাসীরা ঈশ্বরের কাছ থেকে এই বার্তা পেয়ে বিশ্বাস করল| লোকরা কিছু সময়ের জন্যে খাওয়া দেওয়া বন্ধ করে তাদের পাপ কাজ সম্বন্ধে চিন্তা করল| লোকরা তাদের দুঃখ প্রকাশ করার জন্য বিশেষ ধরণের জামা কাপোড় পরল| শহরের সব লোকরাই তা করল-মহান থেকে সাধারণ সকলেই|

  6. 6

    নীবনীর রাজা এই কথাগুলো শুনলেন এবং তিনি নিজেও তার নিজের খারাপ কাজের জন্য দুঃখিত হলেন| সেজন্য রাজা তাঁর সিংহাসন ছেড়ে দিলেন| তার বিশেষ পোশাকও ছেড়ে ফেললেন এবং তিনি যে দুঃখিত তা দেখাবার জন্য বিশেষ ধরনের পোশাক পরলেন| তারপর রাজা ছাইয়ের মধ্যে বসলেন|

  7. 7

    রাজা একটি বিশেষ বার্তা লিথে বার্তাটি শহরে প্রেরন করলেন:

  8. 8

    কিন্তু প্রত্যেক লোক এবং প্রত্যেক পশু তার দুঃখ প্রকাশ করার জন্য একটি বিশেষ পোশাক পরবে| লোককে ঈশ্বরের কাছে উচ্চস্বরে কাঁদতে হবে| প্রত্যেক লোকের জীবনয়াত্রার পদ্ধতি পরিহর্তন করতে হবে এবং তারা খরাপ কাজ করা বন্ধ করবে|

  9. 9

    তখন ইশ্বরও হয়তো পরিবর্তিত হবেন এবং তিনি যে কাজ করার কথা ভেবেছিলেন তা করবেন না| হয়তো ঈশ্বও বদলে যাবেন এবং ক্রুদ্ধ হবেন না| তাহলে আমরা ক্ষয়প্রাপ্ত হব না|

  10. 10

    লোকে যে সব কাজ করেছে তা ঈশ্বর দেখেছিলেন| ঈশ্ব দেখলেন যে, লোকে খারাপ কাজ করা বন্ধ করেছে| কাজেই ঈশ্ব বদলে গিয়েছিলেন এবং যা ভেবেছিলেন তা করলেন না| লোককে ঈশ্বর শাস্তিও দিলেন না|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.