✦Follow
Learn › YORUBA → BENGALI · Jonah 2

Jonah 2

Yoruba Bible (yo) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    মাছের পেটের মধ্যে থাকাকালীন যোনা প্রভু, তাঁর ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন,

  2. 2

    “আমি খুব খারাপ অবস্তার মধ্যে ছিলাম| আমি প্রভুকে সাহায্যের জন্য ডাকলাম এবং তিনি আমাকে উত্তর দিলেন! আমি কবরের আরো গভীরে ছিলাম প্রভু, আমি আপনাকে চিৎকার করে ডাকলাম এবং আপনি আমার রব শুনতে পেলেন!

  3. 3

    “আপনি আমাকে সমুদ্রে ফেলে দিয়েছিলেন| আপনার শক্তিশালী ঢেউ আমার উপর পড়েছিল| আমি গভীর, অতি গভীর সমুদ্রে ডুবে গেলাম| আমার চারিদিকে কেবলই জল ছিল|

  4. 4

    তখন আমি ভাবছিলাম, ‘এখন আমাকে বাধ্য হয়েই সেইখানে যেতে হবে যেখানে আপনি আমাকে দেখতে পাবে না|’ কিন্তু আমি সাহায্যের জন্য তবু আপনার পবিত্র মন্দিরের দিকে চেয়েছিলাম|”

  5. 5

    “সমুদ্রের জল আমার চারিদিক ঘিরে ধরল| জল আমার মুখ ঢেকে দিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না| ক্রমশঃ আমি গভীর থেকে গভীরতর সমুদ্রে চলে যেতে থাকলাম| সমুদ্রের শৈবাল আমার মাথার চারিদিক জড়িয়ে গেল|

  6. 6

    আমি সমুদ্রের তলদেশে ছিলাম, যেখান থেকে পাহাড়গুলো আরম্ভ হয়েছে| আমি ভেবেছিলাম আমি এই কারাগারে সারা জীবনের জন্য বন্দী হয়ে গেছি| কিন্তু প্রভু আমার ঈশ্বর, আমাকে আমার কবরের মধ্য থেকে বের করে আনলেন! ঈশ্বর, আপনি আবার আমাকে জীবন দান করলেন!

  7. 7

    “আমার আত্মা সব আশা ছেড়ে দিয়েছিলেন| কিন্তু তখন আমি প্রভুকে স্মরণ করলাম| প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম| এবং আপনি আপনার পবিত্র মন্দিরৈ আমার প্রার্থনাগুলি শুনেছিলেন|

  8. 8

    “কয়েক জন লেক মবল্যহীন মূর্ত্তি পূজো করে| কিন্তু ঐ মূর্ত্তিগুলি কখনই তাদের সাহায্য করবে না|”

  9. 9

    পরিত্রাণ কেবল প্রভুর কাছ থেকেই আসে! প্রভু আমি আপনার উদ্দেশ্যে উৎসর্গ করব এবং আমি আপনার প্রশংসা করব ও আপনাকে ধন্যবাদ জানাবো| আমি আপনার কাছে বিশেষ প্রতিশ্রুতি করব এবং যেগুলি করব বলে আমি প্রতিশ্রুতি করেছিলাম সেই সব কাজগুলো আমি করব|”

  10. 10

    তখন প্রভু ওই মাছটির সঙ্গে কথা বললেন এবং মাছটি বমি করে যোনাকে জমির উপরে ফেলল|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.