✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 37

Psalms 37

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    দুষ্ট লোকদের দেখে মর্মপীড়া বোধ করো না| যারা মন্দ কাজ করে, ওদের দেখে ঈর্ষান্বিত হয়ো না|

  2. 2

    মন্দ লোকরা সবুজ ঘাস-পাতার মত, যা তাড়াতাড়ি বিবর্ণ হয়ে মারা যায়|

  3. 3

    যদি তুমি প্রভুতে আস্থা রাখ এবং ভালো কাজ কর, তাহলে তুমি বেঁচে থাকবে এবং এই পৃথিবীর ভাল বস্তুগুলি উপভোগ করবে|

  4. 4

    প্রভুর সেবা করে নিজে উপভোগ কর এবং তাহলে তোমার যা প্রয়োজন, তিনি তোমায় তাই দেবেন|

  5. 5

    প্রভুর ওপরে নির্ভর কর| তাঁকে বিশ্বাস কর, যা করার তিনি তাই করবেন|

  6. 6

    প্রভু তোমার ধার্ম্মিকতা ও ন্যায়নীতি মধ্যাহ্নের সূর্যের মত উজ্জ্বল করুন|

  7. 7

    প্রভুকে বিশ্বাস কর এবং তাঁর সাহায্যের জন্য অপেক্ষা কর| মন্দ লোকরা যখন জয়ী হয় তখন হতাশ হয়ো না| দুষ্ট লোকেরা যখন কু-পরিকল্পনা করে জয়ী হয়, তখন মর্মপীড়া বোধ করো না|

  8. 8

    ক্রুদ্ধ হয়ো না! রাগে আত্মহারা হয়ে যেও না! এতখানি হতাশ হয়ে যেও না, যাতে তোমারও খারাপ কাজ করতে ইচ্ছা হয়|

  9. 9

    কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে| কিন্তু যারা সাহায্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবে, তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে|

  10. 10

    খুব অল্প সময়ের মধ্যেই দুষ্ট লোকরা আর সেখানে থাকবে না| তোমরা হয়তো তাদের খুঁজবে, কিন্তু ততদিনে তারা সবাই গত হয়েছে!

  11. 11

    বিনয়ী লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে এবং তারা শান্তি ভোগ করবে|

  12. 12

    মন্দ লোকরা ভালো লোকদের বিরুদ্ধে মন্দ ফন্দি আঁটবে| ভালো লোকদের দিকে দাঁত কিড়মিড় করে ওরা ওদের ক্রোধ প্রকাশ করবে|

  13. 13

    কিন্তু আমাদের প্রভু ওদের দেখে দেখে হাসেন| ওদের যে কি হবে, তা তিনি দেখতে পান|

  14. 14

    মন্দ লোকরা তাদের তরবারি তুলে নেয়, ওদের তীর তাক করে| ওরা দরিদ্র সহায়সম্বলহীন লোককে হত্যা করতে চায়| সৎ‌ এবং ভালো লোকদের ওরা হত্যা করতে চায়.

  15. 15

    কিন্তু ওদের তরবারি ওদের বুকেই বিদ্ধ হবে, ওদের তীরও ভেঙ্গে যাবে|

  16. 16

    মন্দ লোকদের বিপুল সমাবেশের চেয়ে মুষ্টিমেয় কিছু সৎ‌ লোক অনেক ভালো|

  17. 17

    কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে| কিন্তু প্রভু সৎ‌ লোকদের প্রতি যত্ন নেন|

  18. 18

    খাঁটি ভালো মানুষদের প্রভু আজীবন রক্ষা করেন| ওরা অনন্তকাল ধরে পুরস্কার পাবে|

  19. 19

    সংকট এলে সৎ‌ লোকরা হতাশ হবে না| দুর্ভিক্ষের সময় ভালো লোকদের জন্য প্রচুর আহার থাকবে|

  20. 20

    কিন্তু মন্দ লোকরা প্রভুর শত্রু এবং ওরা ধ্বংসপ্রাপ্ত হবে| ওদের উপত্যকা শুকিয়ে যাবে এবং পুড়ে যাবে| ওরা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে|

  21. 21

    দুষ্ট লোকরা খুব তাড়াতাড়ি টাকা ধার করে, কিন্তু কখনও সেটা ফেরৎ‌ দেয় না| কিন্তু ভালো লোকরা দয়ালু এবং উদারহস্ত|

  22. 22

    প্রভুর আশীর্বাদপুর্ত প্রত্যেকে ঈশ্বরের প্রতিশ্রুত দেশ পাবে| কিন্তু প্রভু যাকে অভিশাপ দেন সে ধ্বংসপ্রাপ্ত হবে|

  23. 23

    যে সৈন্য সাবধানে চলে, প্রভু তাকে সাহায্য করেন| প্রভু তাকে পড়ে যেতে দেন না|

  24. 24

    যদি সেই সৈন্য দৌড়ে গিয়ে শত্রুকে আক্রমণ করে, প্রভু সেই সৈন্যের হাত ধরে তাকে পতন থেকে রক্ষা করেন|

  25. 25

    একসময় আমি তরুণ ছিলাম, এখন আমি বৃদ্ধ হয়েছি| আমি কখনও ঈশ্বরকে ভালো লোকেদের পরিত্যাগ করতে দেখি নি| ভালো লোকেদের সন্তানদের আমি কখনও খাবার ভিক্ষা করতে দেখি নি|

  26. 26

    একজন সৎ‌ লোক মুক্ত হাতে অন্যকে দেয়| সৎ‌ লোকদের সন্তানরা আশীর্বাদের মত|

  27. 27

    যদি তুমি খারাপ কাজ না কর, যদি তুমি ভালো কাজ কর, তুমি অনন্তকাল বেঁচে থাকবে|

  28. 28

    প্রভু ন্যায় ভালবাসেন| সাহায্য না করে তিনি তাঁর অনুগামীদের পরিত্যাগ করেন না| প্রভু তাঁর অনুগামীদের সর্বদাই রক্ষা করেন| কিন্তু দুষ্ট লোকদের তিনি বিনাশ করেন|

  29. 29

    সৎ‌ লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত রাজ্য পাবে| সেখানে তারা চিরদিন বাস করবে|

  30. 30

    একজন সৎ‌ লোক সর্বদাই সুপরামর্শ দেয়| সে প্রত্যেকের জন্যই ন্যায্য সিদ্ধান্ত দেয়|

  31. 31

    তার মনের মধ্যে সর্বদাই প্রভুর শিক্ষামালা থাকে| তাই সে সৎ‌ পথে বাঁচা থেকে বিরত হবে না|

  32. 32

    কিন্তু দুষ্ট লোকরা সব সময় সৎ‌ লোকদের হত্যা করবার সুযোগ খোঁজে|

  33. 33

    সৎ‌ লোকরা যখন মন্দ লোকদের ফাঁদে পড়ে, তখন প্রভু সৎ‌ লোকদের ত্যাগ করেন না| ঈশ্বর কখনই সৎ‌ লোকদের দোষী বলে বিচারে সাব্যস্ত হতে দেবেন না|

  34. 34

    ঈশ্বর যা বলেন তা কর এবং তাঁর সাহায্যের প্রতীক্ষা কর| যখন তিনি মন্দ লোকদের জোর করে তাড়িয়ে দেবেন, তখন প্রভু তোমাকেই জয়ী করবেন এবং তুমিই প্রভুর প্রতিশ্রুত রাজ্য পাবে|

  35. 35

    আমি একজন দুষ্ট লোককে দেখেছিলাম যে ছিল ক্ষমতাশালী| তার ছিল একটা স্বাস্থ্যবান সবুজ গাছের মতো একটি শক্তিশালী দেহ|

  36. 36

    পরে আমি সেই পথে গিয়েছি| আমি তাকে খুঁজেছি, কিন্তু পাইনি|

  37. 37

    সৎ‌ এবং পবিত্র হও| শান্তিপ্রিয় লোকরা অনেক উত্তরপুরুষ পাবে|

  38. 38

    কিন্তু যারা ঈশ্বরের বিধান ভাঙ্গে তারা সম্পূর্ণ বিনষ্ট হবে| এবং তাদের উত্তরপুরুষদেরও দেশ থেকে সরিয়ে দেওয়া হবে|

  39. 39

    প্রভু সৎ‌ লোকেদের রক্ষা করেন| সৎ‌ লোকেরা যখন সংকটে পড়ে, তখন প্রভুই তাদের আশ্রয়|

  40. 40

    প্রভু সৎ‌ লোকদের সাহায্য করেন, রক্ষা করেন| সৎ‌ লোকরা প্রভুতে বিশ্বাস রাখে এবং তিনি তাদের দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা করেন|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.