✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 36

Psalms 36

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    একজন খারাপ লোক নিজের উপরেই খুব খারাপ আচরণ করে, যখন সে বলে, “আমি ঈশ্বরকে ভয় বা শ্রদ্ধা করবো না|”

  2. 2

    সেই লোক নিজের প্রতিই মিথ্যাচার করে| সেই লোক তার নিজের দোষ দেখে না| তাই সে ক্ষমাও চায় না|

  3. 3

    তার কথামাত্রই অকাজের মিথ্যা কথা| ঐ লোকের কোনদিন সত্য জ্ঞান হবে না এবং কোনদিন সে ভাল কাজ করতে শিখবে না|

  4. 4

    রাতের বেলায় সে অকাজের পরিকল্পনা করে সকালে উঠে সে কোনও ভাল কাজই করে না| এমনকি সে মন্দ করাকেও এড়িয়ে চলে না|

  5. 5

    হে প্রভু, আপনার প্রকৃত প্রেম আকাশ ছুঁয়ে যায়, আর আপনার আনুগত্য স্বর্গে পৌঁছায়|

  6. 6

    হে প্রভু আপনার ধার্মিকতা উচ্চতম পর্বতের চেয়েও উঁচু| আপনার ন্যায়নীতি গভীরতম সমুদ্রের চেয়েও গভীর| প্রভু, আপনিই মানুষ এবং পশুদের রক্ষা করেন|

  7. 7

    আপনার বিশ্বস্ত প্রেমের চেয়ে মূল্যবান আর কিছুই নেই| লোকরা এবং দূতরা আপনার পাখার ছায়ায় আশ্রয় নেয়|

  8. 8

    হে প্রভু, আপনার মন্দিরের ভাল জিনিস থেকে তারা নতুন শক্তি পায়| আপনার আনন্দ – নদী থেকে আপনি ওদের জল পান করতে দেন|

  9. 9

    প্রভু আপনার থেকেই জীবনের ঝর্ণা ধারা প্রবাহিত হয়! আপনার আলো আমাদের আলো দেখতে সাহায্য করে|

  10. 10

    প্রভু, যারা সত্যি সত্যিই আপনাকে চেনে, তাদের প্রতি আপনার ভালোবাসা অব্যাহত রাখুন| যারা আপনার প্রতি নিষ্ঠাবান আপনি তাদের মঙ্গল করুন|

  11. 11

    প্রভু অহঙ্কারী লোকদের হাতে আমাকে ধরা পড়তে দেবেন না| দুষ্ট লোকদের আমাকে ধরতে দেবেন না|

  12. 12

    ওদের কবরের ফলকে লিখে দিন, “এখানে দুষ্ট লোকদের দেহ পড়ে রয়েছে| ওদের ধ্বংস করা হয়েছে| আর কোনদিন ওরা জাগবে না|”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.