✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 32

Psalms 32

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    একজন ব্যক্তি, যার পাপসমূহ ক্ষমা করা হয়েছে, সে প্রকৃতই ধন্য| যার পাপ মুছে দেওয়া হয়েছে, সেই লোকও সত্যিই ধন্য|

  2. 2

    একজন ব্যক্তি সত্যিকারের সুখী যখন প্রভু তাকে বলেন তার কোন দোষ নেই| সেই ব্যক্তি ভাগ্যবান, সে তার গোপন পাপ লুকিয়ে রাখে নি|

  3. 3

    ঈশ্বর, আমি বার বার আপনার কাছে প্রার্থনা করেছি, কিন্তু আমার গোপন পাপের কথা আমি বলিনি| তাই যতবার আমি প্রার্থনা করেছি, ততবারই আমি দুর্বল হয়ে পড়েছি|

  4. 4

    দিন রাত আপনি আমার জীবনকে কঠিন থেকে কঠিনতর করে তুলেছেন| গ্রীষ্মকালের শুকনো জমির মত আমি শুকিয়ে গিয়েছিলাম|

  5. 5

    তখন আমি আমার সব পাপ প্রভুর কাছে স্বীকার করার সিদ্ধান্ত নিলাম| প্রভু, আমি আপনাকে আমার পাপের কথা বলেছি| আমার কোন অপরাধ আমি লুকিয়ে রাখিনি এবং আপনি আমার সব পাপ ক্ষমা করে দিয়েছেন!

  6. 6

    এই কারণে, হে ঈশ্বর, সব অনুগামীদের আপনার প্রতি প্রার্থনা করা উচিৎ‌| এমনকি, যখন প্লাবনের মত বিপর্যয়গুলি অন্যদের ওপর আসে, তখনও তারা আপনার অনুগামীদের কাছে আসবে না|

  7. 7

    হে ঈশ্বর, আমার কাছে আপনিই লুকোনোর স্থান| আমার সমস্যা থেকে আপনি আমায় রক্ষা করেছেন| আপনি আমায় ঘিরে থাকেন এবং আমায় রক্ষা করেন| তাই আপনি যে ভাবে আমায় উদ্ধার করেছেন আমি তারই গান গাই|

  8. 8

    প্রভু বলেন, “যে পথে তুমি বাঁচবে আমি তোমাকে সেই পথের শিক্ষা দেবো| আমি তোমায় সেই পথে পরিচালিত করবো| আমি তোমায় রক্ষা করবো এবং তোমার পথ প্রদর্শক হবো|

  9. 9

    একটা ঘোড়া বা গাধা, যাদের বোধশক্তি নেই, তাদের মত নির্বোধ হয়ো না| এই সব জন্তুকে বশে আনতে গেলে, লোকদের বল্গা ও লাগাম ব্যবহার করা উচিত| এই সব জিনিস ছাড়া ঐসব জন্তু আপনার কাছে আসবে না|”

  10. 10

    মন্দ লোকদের কাছে অনেক যন্ত্রণা আসবে| কিন্তু যারা প্রভুতে আস্থা রাখে, তাঁর প্রকৃত ভালোবাসা তাদের ঘিরে থাকবে|

  11. 11

    ভালো লোকেরা, তোমরা আনন্দ কর এবং প্রভুতে আনন্দলাভ কর! তোমরা সৎ‌ লোকেরা আনন্দ কর!

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.