✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 31

Psalms 31

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    প্রভু, আমি আপনার ওপর নির্ভর করি| আমাকে হতাশ করবেন না| আমার প্রতি সদয় হোন এবং আমায় রক্ষা করুন|

  2. 2

    হে ঈশ্বর, আমার কথা শুনুন| শীঘ্রই আপনি এসে আমায় রক্ষা করুন| আপনি আমার নিরাপদ আশ্রয় হোন| আপনি আমার নিরাপদ দুর্গ হোন এবং আমায় সুরক্ষিত করুন!

  3. 3

    ঈশ্বর, আপনিই আমার শিলা; তাই, আপনার নামের স্বার্থে আমায় পরিচালিত করুন|

  4. 4

    আমার শত্রুরা আমার সামনে এক ফাঁদ পেতে রেখেছে| ওদের ফাঁদ থেকে আমায় উদ্ধার করুন| আপনিই আমার নিরাপদ আশ্রয়|

  5. 5

    প্রভু, আপনিই সেই ঈশ্বর যাকে আমরা বিশ্বাস করতে পারি| আমার জীবন আমি আপনার হাতে সমর্পণ করলাম| আমায় উদ্ধার করুন!

  6. 6

    যারা মূর্ত্তিসমূহের পূজা করে, তাদের আমি ঘৃণা করি| আমি একমাত্র প্রভুকেই বিশ্বাস করি|

  7. 7

    হে ঈশ্বর, আপনার করুণায় আমি খুব খুশী| আপনি আমার দুর্ভোগ দেখেছেন| আমার যে সব সমস্যা ছিল তাও আপনি জানেন|

  8. 8

    আপনি আমাকে আমার শত্রুদের হস্তগত করবেন না| ওদের ফাঁদ থেকে আপনি আমায় মুক্ত করবেন|

  9. 9

    প্রভু, আমার অসংখ্য সমস্যা আছে| তাই আমার প্রতি সদয় হন| আমি মানসিকভাবে এমন বিপর্যস্ত যে কেঁদে কেঁদে আমার চোখ ব্যথা করছে| আমার গলা ও পেট জ্বালা করছে|

  10. 10

    আমার জীবন দুঃখে শেষ হতে চলেছে| দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আমার বছরগুলি কাটছে| আমার সংকটগুলি আমার সব শক্তিকে কেড়ে নিচ্ছে| আমার সব শক্তি, আমায় ত্যাগ করছে|

  11. 11

    শত্রুরা আমায় ঘৃণা করছে| আমার প্রতিবেশীরাও আমায় ঘৃণা করছে| সমস্ত আত্মীয়রা আমার সঙ্গে রাস্তায় দেখা করে| তারা আমাকে ভয় পায় এবং এড়িয়ে চলে|

  12. 12

    হারিয়ে যাওয়া যন্ত্রপাতির মত লোকরা আমাকে ভুলে গেছে|

  13. 13

    লোকরা আমার সম্পর্কে যে সব ভয়ঙ্কর কথা বলে, তা আমি শুনি| ঐসব লোক আমার বিরুদ্ধে গেছে| ওরা আমায় মেরে ফেলার চক্রান্ত করেছে|

  14. 14

    হে প্রভু, আমি আপনাতে আস্থা রাখি| আপনিই আমার ঈশ্বর|

  15. 15

    আমার জীবন আপনার হাতে রয়েছে| আমার শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন| কিছু লোক আমায় তাড়া করছে| ওদের হাত থেকে আমায় রক্ষা করুন|

  16. 16

    দয়া করে আপনার দাসকে অভ্যর্থনা করুন এবং গ্রহণ করুন| আমার প্রতি সদয় হোন এবং আমাকে রক্ষা করুন!

  17. 17

    প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করেছি, তাই আমি হতাশ হবো না, মন্দ লোকেরা হতাশ হবে| ওরা নীরবে কবরে যাবে|

  18. 18

    ঐসব মন্দ লোক নিজেদের সম্পর্কে বড়াই করে এবং সৎ‌ লোকেদের সম্পর্কে মিথ্যা কথা বলে| ঐসব মন্দ লোকেরা প্রচণ্ড উদ্ধত| কিন্তু যে মুখ দিয়ে ওরা মিথ্যা কথা বলে তা নীরব হয়ে যাবে|

  19. 19

    হে ঈশ্বর, আপনার অনুগামীদের জন্য আপনি অনেক ভালো জিনিষ বাঁচিয়ে রেখেছেন| যারা আপনাকে বিশ্বাস করে তাদের জন্য সকলের সামনেই আপনি ভাল কাজ করেন|

  20. 20

    সৎ‌ লোকদের আঘাত করার জন্য মন্দ লোকরা একসঙ্গে জড় হয়| ঐসব মন্দ লোক লড়াই শুরু করতে চায়| কিন্তু আপনি সেই সব সৎ‌ লোকদের লুকিয়ে রাখেন এবং তাদের রক্ষা করেন| আপনার নিজের আশ্রয়ে আপনি তাদের রক্ষা করেন|

  21. 21

    প্রভু ধন্য! সারা শহর যখন শত্রুদের দ্বারা বেষ্টিত, তখন তিনি আমার প্রতি, তাঁর আশ্চর্য্য করুণা দেখিয়েছেন|

  22. 22

    আমি ভীত হয়ে বলেছিলাম, “আমি এমন এক জায়গায় রয়েছি সেখানে ঈশ্বরও আমাকে দেখতে পাবেন না|” কিন্তু হে ঈশ্বর, আপনার সাহায্য চেয়ে আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম এবং আপনি আমার উচ্চস্বরের প্রার্থনা শুনেছিলেন|

  23. 23

    হে ঈশ্বরের অনুগামীরা, তোমরা অবশ্যই প্রভুকে ভালোবেসো! যারা প্রভুর প্রতি নিষ্ঠাবান, প্রভু তাদের রক্ষা করেন| কিন্তু যারা নিজের ক্ষমতা নিয়ে দম্ভ করে প্রভু তাদের শাস্তি দেন| তারা তাদের প্রাপ্য শাস্তি পায়|

  24. 24

    তোমরা যারা প্রভুর সাহায্যের জন্য প্রতীক্ষা করছো, তারা সাহসী হও, শক্তিশালী হও!

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.