✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 107

Psalms 107

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    প্রভুকে ধন্যবাদ দাও, কেননা তিনি মঙ্গলময়| তাঁর প্রেম চিরন্তন!

  2. 2

    প্রভু যাদের রক্ষা করেছেন, তারা প্রত্যেকে অবশ্যই এই একই কথাগুলি উচ্চারণ করবে| প্রভু ওদের শত্রুদের হাত থেকে রক্ষা করেছেন|

  3. 3

    প্রভু বিভিন্ন দেশ থেকে তাঁর লোকদের জড় করেছেন| তাদের তিনি পূর্ব ও পশ্চিম এবং উত্তর ও দক্ষিণ থেকে নিয়ে এসেছেন|

  4. 4

    ওদের কেউ কেউ মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিলো| ওরা বাঁচার জন্য অন্য জায়গা খুঁজছিলো কিন্তু ওরা কোন শহর খুঁজে পাচ্ছিলো না|

  5. 5

    ক্ষুধা-তৃষ্ণায় ওরা ক্রমশঃই দুর্বল হয়ে পড়ছিলো|

  6. 6

    তখন ওরা সাহায্যের জন্য প্রভুকে ডাকলো তাই তিনি ওদের বিপদ থেকে উদ্ধার করলেন|

  7. 7

    ঈশ্বর সোজা তাদের সেই শহরে নিয়ে গেলেন যেখানে তারা বাস করতে পারে|

  8. 8

    প্রভুকে তাঁর প্রেমের জন্য এবং তাঁর আশ্চর্য্য কার্য, যা তিনি লোকদের জন্য করেছেন, তার জন্য ধন্যবাদ দাও|

  9. 9

    ঈশ্বর তৃষিত আত্মার তৃষ্ণা নিবৃত্ত করেন; ঈশ্বর সুন্দর জিনিস দিয়ে ক্ষুধিত আত্মার সন্তুষ্টি করেন|

  10. 10

    ঈশ্বরের কিছু লোক বন্দী ছিল, ওরা অন্ধকার গারদে বদ্ধ হয়েছিলো|

  11. 11

    কেন? কারণ ঈশ্বর যা বলেছেন, ওরা তার বিরুদ্ধে লড়াই করেছিলো| তারা পরাৎ‌‌পরের উপদেশসমুহ মান্য করতে অস্বীকার করেছিলো|

  12. 12

    ওদের কুকর্মের জন্য ঈশ্বর ওদের জীবনকে কঠিনতর করে তুলেছিলেন| ওরা হোঁচট খেয়ে পড়লো কিন্তু ওদের সাহায্যের জন্য কেউ ছিল না|

  13. 13

    ওরা সমস্যায় পড়েছিলো, তাই ওরা সাহায্যের জন্য প্রভুকে ডেকেছিলো এবং তিনি তাদের সমস্যাসমূহ থেকে বাঁচিয়েছিলেন|

  14. 14

    ঈশ্বর ওদের অন্ধকার কারাগার থেকে বাইরে বের করে এনেছিলেন| যে দড়ি দিয়ে ওদের বেঁধে রাখা হয়েছিলো, ঈশ্বর তা ছিন্ন করেছিলেন|

  15. 15

    প্রভুর প্রেমের জন্য এবং মানুষের জন্য তিনি যে সব আশ্চর্য্য কার্য করেন, তার জন্য তাঁকে ধন্যবাদ দাও|

  16. 16

    শত্রুদের পরাজিত করতে ঈশ্বর আমাদের সাহায্য করেন| ঈশ্বর ওদের পিতলের দরজা ভেঙে দিতে পারেন| ঈশ্বর ওদের ফটকের লোহা ভেঙে দিতে পারেন|

  17. 17

    কিছু লোক ওদের পাপসমূহ ও অন্যায়গুলোকে, নিজেদের নির্বোধে পরিণত করতে দেয়| তারা তাদের পাপসমূহের জন্য ভয়ঙ্কর ভাবে ভুগবে|

  18. 18

    ওরা আহার গ্রহণ করতে অস্বীকার করেছিলো এবং প্রায় মারা গিয়েছিলো|

  19. 19

    ওরা সমস্যায় পড়েছিলো, তাই ওরা প্রভুর কাছে সাহায্য চেয়েছিলো| এবং ওদের সমস্যা থেকে তিনি ওদের বাঁচিয়েছিলেন|

  20. 20

    ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং ওদের সমস্যা মুক্ত করেছিলেন| তাই ওই লোকরা মৃত্যু থেকে রক্ষা পেয়েছিলো|

  21. 21

    প্রভুকে তাঁর প্রেমের জন্য এবং লোকদের জন্য তিনি যে সব আশ্চর্য্য কার্য করেন তার জন্য ধন্যবাদ দাও|

  22. 22

    প্রভু যা কিছু করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ দেওয়ার উদ্দেশ্যে, প্রভুর কাছে বলি উৎসর্গ কর| প্রভু যা যা করেছেন তা আনন্দের সঙ্গে বল|

  23. 23

    কিছু লোক নৌকা করে সমুদ্রে পাড়ি দিয়েছিলো, ওদের জীবিকা ওদের মহাসমুদ্রে টেনে নিয়ে গিয়েছিলো|

  24. 24

    ওই সব লোক দেখেছে প্রভু কি করতে পারেন| সমুদ্রে তিনি যে সব বিস্ময়কর কাজ করেছেন, তা ওরা দেখেছে|

  25. 25

    ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং প্রবল বাতাস বইতে শুরু করেছিলো| ঢেঊগুলো ক্রমেই উচ্চ থেকে উচ্চতর হয়েছিল|

  26. 26

    ঢেউগুলো ওদের আকাশে তুলে দিচ্ছিলো এবং সমুদ্রের গভীরে নামিয়ে দিচ্ছিলো| সে এমন ভয়ঙ্কর ঝড় ছিলো যে ওরা সাহস হারিয়ে ফেলেছিলো|

  27. 27

    ওরা টল্মল করছিলো এবং নেশাগ্রস্তের মত বোধ করছিলো| নাবিক হিসেবে তাদের ক্ষমতা কোন কাজেই লাগেনি|

  28. 28

    ওরা সমস্যায় পড়েছিলো তাই ওরা সাহায্যের জন্য প্রভুকে ডেকেছিলো এবং তিনি সমস্যাসমুহ থেকে ওদের রক্ষা করেছিলেন|

  29. 29

    ঈশ্বর ঝড় থামিয়ে দিয়েছিলেন| তিনি সমুদ্রকে শান্ত করে দিয়েছিলেন|

  30. 30

    সমুদ্র শান্ত দেখে নাবিকরা খুশী হয়েছিলো এবং তারা যেখানে যেতে চেয়েছিলো সেখানে ঈশ্বর তাদের নিরাপদে পৌঁছে দিয়েছিলেন|

  31. 31

    তাঁর প্রেমের জন্য এবং লোকদের জন্য তিনি যে সব আশ্চর্য্য কার্য করেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দাও|

  32. 32

    বিরাট মহাসমাজের সামনে প্রভুর মহাসভায় প্রশংসা কর| প্রবীণ নেতারা যখন একত্রিত হবে তখন তাঁর প্রশংসা করো|

  33. 33

    ঈশ্বর নদীগুলিকে মরুভূমিতে পরিণত করেছেন| ঈশ্বর ঝর্ণার প্রবাহ বন্ধ করেছেন|

  34. 34

    উর্বর জমিকে ঈশ্বর পরিবর্তিত করেছেন এবং তা অকাজের নোনা জমিতে পরিণত হয়েছে| কেন? কারণ সেই অঞ্চলে মন্দ লোকরা বসবাস করতো|

  35. 35

    ঈশ্বর মরুভূমিকে জলময় সরোবরে পরিবর্তিত করলেন| শুকনো জমি থেকে তিনি ঝর্ণার প্রবাহ বইয়ে দিলেন|

  36. 36

    ক্ষুধার্ত মানুষকে ঈশ্বর সেই দেশে নিয়ে এলেন এবং তারা বসবাসের জন্য শহর নির্মাণ করলো|

  37. 37

    ওরা ওদের জমিতে বীজ বুনলো| ওরা জমিতে দ্রাক্ষালতা পুঁতলো এবং ওরা খুব ভাল ফসল পেলো|

  38. 38

    ঈশ্বর ওদের আশীর্বাদ করলেন, ওদের পরিবার বেড়ে উঠতে লাগলো| ওদের বহুবিধ গৃহপালিত পশু হলো|

  39. 39

    দুর্যোগ এবং সমস্যার জন্য ওদের পরিবারগুলো ছোট এবং দুর্বল ছিলো|

  40. 40

    ঈশ্বর ওদের নেতাদের লজ্জিত ও বিব্রত করালেন| ঈশ্বর ওদের মরুভূমির সেই স্থানে ঘোরালেন যেখানে কোন রাস্তাই নেই|

  41. 41

    কিন্তু ঈশ্বর তারপর ওই ভাগ্যহত লোকদের দূর্দশা থেকে উদ্ধার করলেন| এবং এখন ওদের পরিবার মেষের পালের মত বড় হয়েছে|

  42. 42

    সৎ‌ লোকরা এটা দেখে এবং তারা সুখী হয়| কিন্তু, মন্দ লোকরা এটা দেখে এবং তারা জানে না কি বলবে|

  43. 43

    কোন ব্যক্তি যদি জ্ঞানী হয় তবে সে এই সব গুলো স্মরণে রাখবে এবং সে হৃদয়ঙ্গম শুরু করবে, ঈশ্বরের প্রকৃত প্রেম কি|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.