✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 106

Psalms 106

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    প্রভুর প্রশংসা কর! প্রভুকে ধন্যবাদ দাও কারণ তিনি মঙ্গলময়! ঈশ্বরের প্রেম চিরন্তন!

  2. 2

    ঈশ্বর যে প্রকৃতপক্ষে কত মহান তা কেউই বর্ণনা করে বলতে পারবে না| কোন ব্যক্তিই ঈশ্বরের যথেষ্ট প্রশংসা করতে পারে না|

  3. 3

    যারা ঈশ্বরের নির্দেশ মানে তারা সুখী হয়| ওই সব লোক সর্বদাই ভালো কাজ করে|

  4. 4

    হে প্রভু, যখন আপনি আপনার লোকদের দয়া করবেন, তখন আমার কথা স্মরণে রাখবেন| যখন আপনি আপনার লোকদের রক্ষা করবেন তখন আমায় মনে রাখতে ভুলে যাবেন না|

  5. 5

    আপনার পছন্দ করা লোকদের জন্য আপনি যে সব ভালো কাজ করেন, আমাকেও তার অংশীদার হতে দিন| আপনার জাতির সঙ্গে আমাকেও আনন্দ করতে দিন| আপনার লোকদের সঙ্গে আমাকেও আপনার প্রশংসা করতে দিন|

  6. 6

    যেমন ভাবে আমাদের পূর্বপুরুষরা পাপ করেছে, আমরাও তেমন ভাবেই পাপ করেছি| আমরা ভুল করেছি| আমরা গর্হিত কাজ করেছি!

  7. 7

    হে প্রভু, মিশরে আপনি যে সব অলৌকিক কাজ করেছিলেন তা থেকে আমাদের পূর্বপুরুষরা কিছুই শেখেনি| তারা আপনার ভালবাসা ও দয়া মনে রাখে নি| লোহিত সাগরের ধারে, আমাদের পূর্বপুরুষরা, আপনার বিরুদ্ধাচরণ করেছিল|

  8. 8

    কিন্তু তাঁর পবিত্র নামের মহিমার জন্য ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন| তাঁর মহৎ‌‌ শক্তি প্রদর্শনের জন্য ঈশ্বর ওদের রক্ষা করেছিলেন|

  9. 9

    ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং লোহিত সাগর শুকিয়ে গিয়েছিলো| শুকনো মরুভূমি দিয়ে চলার মত, তিনি আমাদের পূর্বপুরুষদের সমুদ্রের গভীরতার ভেতর দিয়ে ডাঙায নিয়ে গিয়েছিলেন|

  10. 10

    ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের শত্রুদের হাত থেকে আমাদের বাঁচিয়েছিলেন! তাদের শত্রুদের হাত থেকে ঈশ্বর তাদের উদ্ধার করেছিলেন|

  11. 11

    ঈশ্বর সমুদ্র দ্বারা ওদের শত্রুদের আবৃত করেছিলেন! ওদের একজন শত্রুও পালাতে পারে নি!

  12. 12

    তারপর আমাদের পূর্বপুরুষরা ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন| তাঁরা তাঁর প্রশংসা করেছিলেন|

  13. 13

    কিন্তু ঈশ্বর যা করেছিলেন, আমাদের পূর্বপুরুষরা খুব তাড়াতাড়ি তা ভুলে গিয়েছিলেন| তাঁরা ঈশ্বরের পরামর্শের জন্য অপেক্ষা করেন নি|

  14. 14

    আমাদের পূর্বপুরুষরা মরুভূমিতে ক্ষুধার্ত হয়েছিলেন| উষর প্রান্তরে তাঁরা ঈশ্বরকে পরীক্ষা করেছিলেন|

  15. 15

    কিন্তু আমাদের পূর্বপুরুষরা যা চেয়েছিলেন, ঈশ্বর ওদের তাই দিয়েছিলেন| কিন্তু ঈশ্বর ওঁদের এক ভয়াবহ রোগও দিয়েছিলেন|

  16. 16

    পবিত্র শিবিরে লোকরা বিশ্বস্ত রইল এবং মোশি ও হারোণের প্রতি তাদের উদ্যম দেখাল|

  17. 17

    কিন্তু দাথন এবং অবীরামের গোষ্ঠীর দিকে মাটি দ্বিধাবিভক্ত হল, তাদের গিলে ফেলল এবং ঢেকে দিল|

  18. 18

    তারপর এক আগুনের হল্কা সেই জনতাকে পুড়িয়ে দিলো| তারপর আগুন সেই সব দুষ্ট লোকদের পুড়িয়ে দিলো|

  19. 19

    হোরেব পর্বতে তারা একটা সোনার বাছুর তৈরী করেছিল| তারা সেই মূর্ত্তিকে পূজো করেছিলো|

  20. 20

    এই ভাবে তৃণগ্রাসী বলদ মূর্ত্তির সঙ্গে ওদের মহিমাময় ঈশ্বরের আদান-প্রদান করেছিলো!

  21. 21

    ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের রক্ষা করেছিলেন! কিন্তু তাঁরা তাঁকে সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন| মিশরে যে ঈশ্বর বিরাট অলৌকিক কাজ করেছিলেন, তাঁকে তাঁরা ভুলে গেলেন|

  22. 22

    হামের দেশে ঈশ্বর আশ্চর্য্য কার্য করেছিলেন| লোহিত সাগরের ধারে ঈশ্বর ভয়ঙ্কর কাজ করেছিলেন|

  23. 23

    ঈশ্বর ওসব লোককে ধ্বংস করতে চেয়েছিলেন| কিন্তু মোশি, যাকে তিনি মনোনীত করেছিলেন তিনি ঈশ্বরকে নিরস্ত করেন| ঈশ্বর ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু মোশি পথ রোধ করে দাঁড়ান তাই ঈশ্বর সেইসব লোকদের আর ধ্বংস করেন নি|

  24. 24

    কিন্তু তারপর এই সব লোক কনানের চমৎ‌‌কার রাজ্যে প্রবেশ করতে অস্বীকার করে| ওরা বিশ্বাস করেনি যে, ওই দেশে (কনানে) বসবাসকারী মানুষদের পরাজিত করতে ঈশ্বর ওদের সাহায্য করবেন|

  25. 25

    আমাদের পূর্বপুরুষরা ঈশ্বরের বিরুদ্ধে ক্ষোভ করতে তাঁবুর ভেতরে রয়ে গিয়েছিলেন| তাঁরা প্রভুর কন্ঠস্বর শুনতে অস্বীকার করেছিলেন|

  26. 26

    তাই ঈশ্বর প্রতিশ্রুতি করেছিলেন যে তাঁরা মরুভূমিতে মারা যাবেন|

  27. 27

    ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি অন্য লোকদের তাদের উত্তরপুরুষদের পরাজিত করতে দেবেন| ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আমাদের পূর্বপুরুষদের তিনি বিভিন্ন জাতিদের মধ্যে ছড়িয়ে দেবেন|

  28. 28

    তারপর, বাল-পিয়োরে, ঈশ্বরের লোকরা বাল মূর্ত্তির পূজা করায় যোগ দিয়েছিলো| ঈশ্বরের লোকরা জংলী দলটিতে যোগ দিয়েছিলো এবং মৃত লোকের সম্মানে উৎসর্গ করা বলি আহার করেছিলো|

  29. 29

    ঈশ্বর তাঁর লোকদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি তাদের ভীষণ অসুস্থ করে দিয়েছিলেন|

  30. 30

    কিন্তু পীনহস ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলো এবং ঈশ্বর অসুস্থতা রদ করেছিলেন|

  31. 31

    ঈশ্বর জানতেন যে পীনহস খুব ভালো একটা কাজ করেছিলো| ঈশ্বর সেটা চিরদিন, অনন্তকালের জন্য স্মরণে রাখবেন!

  32. 32

    মরীবার কাছে লোকজন প্রচণ্ড ক্রোধান্বিত হল| তারা মোশিকে দিয়ে কিছু কু-কাজ করালো|

  33. 33

    কারণ ওই লোকরা মোশিকে ভীষণ বিমর্ষ করে তুলল এবং সে কিছু চিন্তা-ভাবনা না করেই কথা বলল|

  34. 34

    ঈশ্বর তাঁর লোকদের কনানে অন্য জাতিসমূহ যারা বাস করছিল তাদের ধ্বংস করে দিতে বললেন| কিন্তু ইস্রায়েলের লোকরা ঈশ্বরের কথা মান্য করে নি!

  35. 35

    তারা অন্য জাতিগুলোর সঙ্গে মেলামেশা করেছিল এবং তারা যা করত ওরা তাই করতে শিখেছিল|

  36. 36

    ওই লোকগুলো ঈশ্বরের লোকদের জন্য ফাঁদের মতই ভয়ঙ্কর হল| ঈশ্বরের লোকরাও সেইসব মূর্ত্তিসমূহের পূজা করতে শুরু করলো যাদের ওরা পূজা করত|

  37. 37

    এমনকি ঈশ্বরের লোকেরা তাদের সন্তানদের পর্যন্ত হত্যা করেছিলো এবং ওই দানবদের কাছে উৎসর্গ করেছিলো|

  38. 38

    ঈশ্বরের লোকরা নিস্পাপ লোকদের হত্যা করেছিলো| ওরা ওদের নিজেদের সন্তানদেরও হত্যা করেছিলো এবং তাদের মূর্ত্তিসমূহের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলো|

  39. 39

    তাই অন্য লোকদের পাপে ঈশ্বরের লোকরা অপবিত্র হয়ে উঠেছিল| ঈশ্বরের লোকরা তাদের ঈশ্বরের কাছে অবিশ্বাসী হয়ে উঠেছিলো এবং অন্য লোকরা যা করতো ওরাও তাই করতে শুরু করেছিল|

  40. 40

    ঈশ্বর তাঁর লোকজনের ওপরে চটে গেলেন| তাদের ব্যাপারে ঈশ্বর ক্লান্ত হয়ে গেলেন!

  41. 41

    ঈশ্বর তাঁর লোকদের, কেউ চায় নি এমন কিছুতে পরিবর্তন করে দিলেন| ঈশ্বর ওদের শত্রুদের দিয়ে ওদের শাসন করালেন|

  42. 42

    ঈশ্বরের লোকদের শত্রুরা ওদের দাবিয়ে রাখলো এবং তাদের নিজেদের ক্ষমতার মধ্যে রাখলো|

  43. 43

    ঈশ্বর তাদের বহুবার রক্ষা করেছিলেন কিন্তু তারা ঈশ্বরের উপদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল| অতএব, এই কারণে লোকদের সম্মানে খাটো করা হয়েছিল|

  44. 44

    কিন্তু ঈশ্বরের লোকরা যখনই সমস্যায় পড়েছে ওরা সাহায্যের জন্য ঈশ্বরকে ডেকেছে এবং প্রত্যেকবারই ঈশ্বর ওদের প্রার্থনা শুনেছেন|

  45. 45

    ঈশ্বর সর্বদাই তাঁর চুক্তির কথা স্মরণে রেখেছিলেন এবং তাঁর মহৎ‌‌ প্রেম দিয়ে তিনি সর্বদাই ওদের স্বস্তি দিয়েছিলেন|

  46. 46

    অন্য জাতিরা ওদের বন্দী হিসেবে নিয়ে গিয়েছিলো| কিন্তু তাঁর লোকদের প্রতি ওদের সদয় করেন|

  47. 47

    হে প্রভু, আমাদের ঈশ্বর, আমাদের রক্ষা করুন! আমাদের অন্য সব জাতি থেকে ফিরিয়ে নিয়ে আসুন যাতে আমরা আপনার পবিত্র নামের প্রশংসা করতে পারি এবং বন্দনা গান করে আপনাকে সম্মান করতে পারি|

  48. 48

    ইস্রায়েলের প্রভু ঈশ্বরের বন্দনা কর| ঈশ্বর চির বিরাজমান এবং তিনি চিরদিন বিরাজিত থাকবেন| সব লোকরা বলল, “আমেন! প্রভুর প্রশংসা কর!”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.