✦Follow
Learn › LS1910 → BENGALI · Proverbs 19

Proverbs 19

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    বোকা, মিথ্যেবাদী এবং ঠগ হওয়ার চেয়ে গরীব এবং সৎ‌ হওয়া শ্রেয়|

  2. 2

    জ্ঞান ব্যতিরেকে উদ্যম কোন কাজের নয়| যে ব্যক্তি তাড়াহুড়ো করে কাজ করে, সে ভুল করে|

  3. 3

    একজন ব্যক্তির নিবুর্দ্ধিতা তার ধ্বংসের কারণ| কিন্তু সে তার দুরবস্থার জন্য প্রভুকে দোষী করে|

  4. 4

    ধনী ব্যক্তির ধন-সম্পদই অসংখ্য বন্ধু জোগাড় করে দেয় কিন্তু দরিদ্রকে সবাই ছেড়ে চলে যায়|

  5. 5

    অন্য লোকের বিরুদ্ধে যে মিথ্যাচার করে তার শাস্তি হওয়া উচিৎ‌| তার রক্ষা পাওয়া উচিৎ‌ নয়|

  6. 6

    উদার ব্যক্তির বন্ধু সবাই হতে চায়| যে উপহার প্রদান করে তার বন্ধুত্ব লাভে সবাই আগ্রহী|

  7. 7

    যদি কেউ গরীব হয় তাহলে তার পরিবারের লোকরাও তার বিরোধিতা করে এবং সমস্ত বন্ধুরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়| সে সাহায্য ভিক্ষা করলে সাহায্য প্রদানের জন্য কেউ তার দিকে এগিয়ে যাবে না|

  8. 8

    কোন ব্যক্তি যদি তার স্বাচ্ছন্দের জন্য আগ্রহী হয়, সে জ্ঞানী হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করবে| যে বোধকে রক্ষা করে, সে সাফল্য হাতে পায়|

  9. 9

    মিথ্যেসাক্ষীর শাস্তি হবেই! মিথ্যেবাদীর বিনাশ হবে|

  10. 10

    একজন নির্বোধ ব্যক্তির পক্ষে বিলাসিতার মধ্যে জীবনযাপন করা ঠিক নয়| তাহলে তা হবে ক্রীতদাস কর্ত্তৃক রাজপুত্রদের শাসন করা|

  11. 11

    যদি একজন ব্যক্তি জ্ঞানী হয়, সেই জ্ঞানই তাকে ধৈর্য্যের অধিকারী করে| সে যদি তার বিরুদ্ধে যারা অন্যায় করে সেই সব লোকদের ক্ষমা করে সেটা তার মহত্ত্ব|

  12. 12

    রাজার ক্রোধ হবে সিংহের মতো| কিন্তু তাঁর দয়া হল ঘাসের ওপর বৃষ্টির ফোঁটার মত|

  13. 13

    একজন নির্বোধ তার পিতার জন্য বয়ে আনে সমস্যার বন্যা| একজন খুঁতখুঁতে বউ হল সমানে চুঁইয়ে পড়া জলের মত|

  14. 14

    লোকে তাদের মাতা-পিতার কাছ থেকে অর্থ এবং ঘরবাড়ি পায়| কিন্তু একজন ভালো স্ত্রী হল প্রভুর দান|

  15. 15

    একজন কুঁড়ে, অলস ব্যক্তি হয়ত দীর্ঘক্ষণ ঘুমোতে পারে কিন্তু সে অত্যন্ত ক্ষুধার্ত বোধ করবে|

  16. 16

    কেউ যদি আইনকে মান্য করে তাহলে সে নিজেকে রক্ষা করতে পারবে| যে নিজের আচরণ সম্পর্কে অসতর্ক সে মারা যাবে|

  17. 17

    দরিদ্রকে টাকা দেওয়া মানে তা প্রভুকে ঋণ দেওয়া| তোমার এই দয়ালু মনের জন্য প্রভু তোমাকে তা ফিরিয়ে দেবেন|

  18. 18

    তোমার পুত্র বদলাবে এ আশা যতক্ষণ আছে, তাকে শাসন কর| তাকে শাসন না করে তার মৃত্যু এনো না| সে নিজেই তার ধ্বংসের কারণ হবে এবং তুমিই তাতে ইন্ধন যোগাবে|

  19. 19

    রগচটা লোক তার ক্রোধের মূল্য দেবে| তুমি যদি তাকে সংকট থেকে বের করেও আনো, সে একই কাজ করা অব্যাহত রাখবে|

  20. 20

    উপদেশ শোন এবং শৃঙ্খলা পরায়ণ হও| তাহলে জ্ঞানী হয়ে উঠবে|

  21. 21

    মানুষ অসংখ্য পরিকল্পনা করে কিন্তু একমাত্র প্রভুর পরিকল্পনাই বাস্তবায়িত হয়|

  22. 22

    লোক একটি বিশ্বাসী লোক চায়| একজন লোক যার কথা কেউ বিশ্বাস করে না সেই ধরণের একজন মানুষ হওয়ার চেয়ে বরং গরীব হওয়া শ্রেয়|

  23. 23

    যে ব্যক্তি প্রভুকে সম্মান করে তার জীবন ভালো হয়| সে ক্ষয়ক্ষতি থেকে নিরাপদ থাকে| সে তার নিজের জীবনে তৃপ্তি খুঁজে পায়|

  24. 24

    কিছু মানুষ এতো অলস হয় যে তারা নিজেদের দিকে প্রায় নজরই দেয় না| তারা এতই অলস যে তারা তাদের থালা থেকে খাবারটুকু পর্যন্ত তুলে মুখে দেবে না|

  25. 25

    একজন অলস ব্যক্তিকে শাস্তি দাও এবং সেই বোকাটা কৌশলী হয়ে উঠবে| কিন্তু একজন জ্ঞানী ব্যক্তিকে তিরস্কার কর, সে আরো বিচক্ষণ হয়ে উঠবে|

  26. 26

    যে ব্যক্তি তার পিতার পকেট থেকে চুরি করে এবং তার মাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়, সে একজন জঘন্য কুলাঙ্গার|

  27. 27

    যদি তুমি নির্দেশ মেনে চলা বন্ধ করো তাহলে তুমি তোমার বোকামিগুলো চালিয়ে যাবে| চির দিন ভুলগুলো করে যাবে|

  28. 28

    যে মিথ্যে সাক্ষী দেয় সে ন্যায়কে উপহাস করে| দুষ্ট লোকদের কথাবার্তা আরো বেশী পাপ আনে|

  29. 29

    উদ্ধত লোকদের জন্য চাবুকই যথেষ্ট, কিন্তু বোকাদের জন্য প্রহার যথার্থ|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.