✦Follow
Learn › LS1910 → BENGALI · Proverbs 18

Proverbs 18

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    যে লোকরা অন্য কারো সঙ্গে মিলে-মিশে থাকতে পারে না, তারা তাদের নিজেদের ইচ্ছেমত জিনিস চায়| তারা অন্য যে কোন উপদেশ বা পরামর্শে বিচলিত হয়|

  2. 2

    একজন নির্বোধ অন্যদের কাছ থেকে কিছু শিখতে চায় না| সে শুধু নিজের মনের কথাই প্রকাশ করতে সচেষ্ট থাকে|

  3. 3

    মানুষ এই ধরণের দুর্জনকে পছন্দ করে না| তারা বোকাদের নিয়ে উপহাস করে|

  4. 4

    জ্ঞানী ব্যক্তির উচ্চারিত শব্দ হল গভীর কুয়ো থেকে উঠে আসা স্রোতবাহী জলের মতো যে কুয়ো হল জ্ঞানের আধার|

  5. 5

    তোমাকে মানুষের সঠিক বিচার করতে হবে| যদি তুমি দোষী ব্যক্তিদের ছেড়ে দাও তাহলে তুমি সজ্জন ব্যক্তিদের সঙ্গে ন্যায় করলে না|

  6. 6

    একজন নির্বোধ ব্যক্তি নিজের কথার দ্বারাই নিজের সংকট বাধিয়ে বসে| তার মুখের কথায় ঝগড়া শুরু হতে পারে|

  7. 7

    তার মুখই তার ধ্বংসের কারণ হয়ে ওঠে| সে নিজেই নিজের কথার জালে জড়িয়ে পড়ে|

  8. 8

    মানুষ সব সময় কেচ্ছা শুনতে ভালোবাসে| কেচ্ছাকাহিনীকে সুখাদ্যের মতো গিলতে থাকে|

  9. 9

    কুকর্মে যে লিপ্ত থাকে তার সঙ্গে বিনাশকারীর কোন পার্থক্য নেই|

  10. 10

    প্রভুর নাম হল একটি শক্তিশালী মিনারের মত| ভালো লোকরা প্রভুর কাছে আশ্রয়ের জন্য ছুটে যেতে পারে|

  11. 11

    ধনীরা ভাবে তাদের অর্থই তাদের রক্ষা করবে| তারা ভাবে তাদের অর্থ হল দুর্ভেদ্য দুর্গের মতো অটুট|

  12. 12

    অহঙ্কারী ব্যক্তির বিনাশ হবে কিন্তু বিনয়ী ব্যক্তি সম্মানিত হবে|

  13. 13

    অন্যদের কথা শেষ করতে দেওয়ার পর তুমি উত্তর দিতে শুরু করবে| যদি তুমি এরকম কর তাহলে তুমি অপ্রস্তুত হবে না অথবা তোমাকে বোকার মত দেখতে লাগবে না|

  14. 14

    অসুস্থতার সময়ে একজন মানুষের মস্তিষ্ক তাকে জীবিত রাখবে| কিন্তু সে যদি গভীর ভাবে উদাস হয়ে যায়, তার কোন আশা থাকে না|

  15. 15

    জ্ঞানী ব্যক্তি আরো বেশী জানার ইচ্ছে প্রকাশ করে|

  16. 16

    তুমি যদি গুরুত্বপূর্ণ লোকদের সঙ্গে সাক্ষাৎ করবার আগে তাদের উপহার দাও, তাহলে তাদের সঙ্গে দেখা করবার ব্যবস্থা সহজ হয়|

  17. 17

    প্রথম ব্যক্তির মামলা ততক্ষণ পর্যন্ত ঠিক থাকে যতক্ষণ না তাকে দ্বিতীয় ব্যক্তি পাল্টা প্রশ্ন করে|

  18. 18

    শক্তিশালী বিরোধী দলগুলির বিবাদ পাশার দান ফেলে মেটানো যায়|

  19. 19

    তুমি যদি তোমার বন্ধুকে অপমান কর তাহলে পুনরায় তার মন জয় করা দুর্ভেদ্য প্রাচীর ঘেরা শহর জয় করার থেকেও কঠিন হবে| প্রাসাদের ফটকগুলির ওপর আড়াআড়ি ভাবে রাখা শক্তিশালী খিলগুলির মত তর্ক মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে|

  20. 20

    তুমি যা বলবে তাই তোমার জীবনের ওপর প্রভাব ফেলবে| তুমি যদি ভাল কথা বল তাহলে তোমার জীবনে ভালো ঘটনা ঘটবে| আর যদি তুমি খারাপ কথা বলো তাহলে তোমার জীবনে খারাপ ঘটনা ঘটবে|

  21. 21

    জিহ্বা এমন কথা বলতে পারে যা জীবন অথবা মৃত্যু আনে| যারা কথা বলতে ভালোবাসে তাদের কথার দরুন যা পরিনাম হতে পারে সে সম্বন্ধে তাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে|

  22. 22

    যদি তুমি তোমার জীবনসঙ্গিনী খুঁজে পাও তাহলে মনে করবে তুমি কোন ভাল জিনিসই পেয়েছো| তোমার স্ত্রী তোমাকে দেখাবে যে প্রভু তোমাকে নিয়ে সুখী|

  23. 23

    একজন গরীব ব্যক্তি সাহায্য ভিক্ষা করবে কিন্তু একজন ধনী ব্যক্তি খারাপ ভাবে তাকে উত্তর দেবে|

  24. 24

    কয়েক জন বন্ধুর সঙ্গ আনন্দদায়ক| কিন্তু একজন সত্যিকারের বন্ধু ভাইয়ের চেয়েও বিশ্বস্ত হতে পারে|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.