✦Follow
Learn › LS1910 → BENGALI · Proverbs 15

Proverbs 15

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    একটি শান্ত উত্তর ক্রোধকে প্রশমিত করে| কিন্তু কর্কশ উত্তর সেই ক্রোধকে আরও বাড়ায়|

  2. 2

    যখন কোন জ্ঞানী ব্যক্তি কিছু বলে তখন অন্যরা তার কথা শুনতে চায়| কিন্তু একজন মূর্খ শুধু বোকা বোকা কথাই বলে|

  3. 3

    প্রভু কোথায় কি ঘটছে সব দেখতে পান| তিনি ভালো ও মন্দ প্রত্যেকের ওপর সমানভাবে নজর রাখেন|

  4. 4

    দয়ার বচন হল জীবনবৃক্ষের মত| কিন্তু মিথ্যে কথা মানুষের আত্মাকে তছনছ করে দিতে পারে|

  5. 5

    মূর্খ ব্যক্তি পিতার উপদেশ শুনতে অগ্রাহ্য করে| কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি মন দিয়ে অন্যদের সব কথা শোনে|

  6. 6

    ভালো লোকদের বাড়ীতে অনেক ধন থাকে, কিন্তু দুষ্ট লোকদের আয় সংকট আনে|

  7. 7

    জ্ঞানীরা তোমাকে নতুন তথ্যের সন্ধান দেবে| কিন্তু মূর্খের কথা শুনে কোন লাভ হবে না|

  8. 8

    দুর্জনদের নৈবেদ্যকে প্রভু ঘৃণা করেন| কিন্তু সজ্জনদের প্রার্থনা শুনে প্রভু খুশী হন|

  9. 9

    দুর্জনদের জীবনধারাকে প্রভু ঘৃণা করেন| যারা অন্যের ভাল করতে চায় তাদের প্রভু ভালবাসেন|

  10. 10

    যে জ্ঞানের পথ পরিত্যাগ করবে তার শাস্তি হবে| যে নিজেকে অপরের দ্বারা শোধরাতে অস্বীকার করে তার বিনাশ হবে|

  11. 11

    প্রভু সব জানেন| এমনকি মৃত্যুর সময়ও কি ঘটে তাও তিনি জানেন| সুতরাং একথা সত্যি যে প্রভু মানুষের মনের এবং হৃদয়ের কথাও জানতে পারেন|

  12. 12

    উদ্ধত লোকরা জ্ঞানী লোকদের দ্বারা সংশোধিত হতে ঘৃণা করে| তারা জ্ঞানী লোকদের সঙ্গে মিলিত হয় না|

  13. 13

    সুখী ব্যক্তির মুখে আনন্দের চিহ্ন লেগে থাকে| কিন্তু যদি কেউ হৃদয়ে দুঃখী হয় তাহলে আত্মাও দুঃখকেই প্রকাশ করে|

  14. 14

    জ্ঞানীরা আরও বেশী জ্ঞান আহরণ করতে চায়| কিন্তু মূর্খরা আরও মূর্খ হতে চায়|

  15. 15

    কিছু গরীব মানুষ সবসময় দুঃখী থাকে| কিন্তু যাদের হৃদয় রয়েছে আনন্দ তাদের জীবন হচ্ছে একটি অব্যাহত উৎসবের মত|

  16. 16

    ধনী হয়ে নানান যন্ত্রণায় জর্জরিত হওয়ার চেয়ে দরিদ্র হওয়া এবং প্রভুকে সম্মান করা শ্রেয়|

  17. 17

    ঘৃণার সংসারে প্রচুর খাদ্য খাওয়ার থেকে ভালোবাসার সংসারে অল্প খেয়ে থাকা ভালো|

  18. 18

    রগচটা মানুষ সমস্যা সৃষ্টি করে কিন্তু ধৈর্য্যশীল মানুষ শান্তি ফিরিয়ে আনে|

  19. 19

    অলসদের সর্বত্র সমস্যার সম্মুখীন হতে হয়| কিন্তু সৎ‌ ব্যক্তিদের জীবন খুবই সহজ হয়|

  20. 20

    জ্ঞানী পুত্র তার পিতাকে সুখ এনে দেয়| কিন্তু মূর্খ পুত্র তার মাকে শুধু লজ্জা এনে দেয়|

  21. 21

    মূর্খরা মূর্খামিতে আনন্দ পায়| কিন্তু জ্ঞানীরা বিবেচনা করে সঠিক কাজ করে|

  22. 22

    যদি কেউ পর্যাপ্ত উপদেশ না পায় তাহলে তার পরিকল্পনা খাটে না| কিন্তু কেউ যদি জ্ঞানীদের কথা শুনে চলে তাহলে তার পরিকল্পনা সাফল্য লাভ করবে|

  23. 23

    একজন লোক তার ভাল উত্তরে খুশী হয়| সঠিক সময় সঠিক উত্তর দেওয়াটা খুব ভালো|

  24. 24

    একজন জ্ঞানী ব্যক্তি যা কিছু করে তা তাকে জীবনের পথে এগিয়ে দেয় এবং তাকে মৃত্যুর স্থলের দিকে নীচে নামা থেকে বিরত করে|

  25. 25

    অহঙ্কারীর সব কিছু প্রভু ধ্বংস করে দেবেন| কিন্তু একজন বিধবা মহিলার সব কিছু প্রভু রক্ষা করবেন|

  26. 26

    অসৎ‌ চিন্তাকে প্রভু ঘৃণা করেন| কিন্তু দয়ালু কথা প্রভু ভালোবাসেন|

  27. 27

    যে অন্যদের ঠকায় তার পরিবার অচিরেই সমস্যায় জর্জরিত হয়ে পড়বে| কিন্তু যদি কেউ সৎ‌ থাকে তাহলে তার জীবনে কোন সমস্যা আসবে না|

  28. 28

    সজ্জন ব্যক্তিরা উত্তর দেবার আগে চিন্তা করে উত্তর দেয়| কিন্তু দুর্জনরা কোন কিছু না ভেবেই উত্তর দেয় যা তাদের সমস্যার কারণ হয়ে ওঠে|

  29. 29

    মন্দ লোকদের থেকে প্রভু অনেক দূরে থাকেন কিন্তু ভালো মানুষদের প্রার্থনা প্রভু শোনেন|

  30. 30

    একটি আনন্দময় মুখ অন্য লোকদের খুশী করে এবং শুভ সংবাদ মানুষকে ভালো বোধ করায়|

  31. 31

    কেউ ভুল শুধরে দিতে চাইলে তা যদি কেউ মন দিয়ে শোনে তাহলে সেই হচ্ছে আসল জ্ঞানী|

  32. 32

    যদি একজন ব্যক্তি অনুশাসন অস্বীকার করে, সে নিজেরই ক্ষতি করছে| কিন্তু সে যদি অপরের দ্বারা সংশোধিত হওয়াকে গ্রহণ করে তাহলে সে বোধশক্তি লাভ করে|

  33. 33

    প্রভুকে সম্মান প্রদর্শন জ্ঞানের পথ নির্দেশক| শ্রদ্ধা পাবার আগে একজনকে বিনয়ী হতে হবে|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.