✦Follow
Learn › LS1910 → BENGALI · Proverbs 14

Proverbs 14

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    একজন জ্ঞানী মহিলা তার জ্ঞান দিয়েই নিজের সংসার তৈরী করে|

  2. 2

    যে প্রভুকে সম্মান করে সেই সঠিক পথে জীবনযাপন করে| কিন্তু একজন অসৎ‌ লোক প্রভুকে ঘৃণা করে|

  3. 3

    একজন বোকা লোকের কথাবার্তা তার নিজের সমস্যার কারণ হয়ে ওঠে| কিন্তু একজন জ্ঞানী লোকের কথাবার্তা তাঁকে রক্ষা করে|

  4. 4

    চাষের কাজে বলদের অভাব দেখা দিলে শস্যভাণ্ডার খালি থাকবে| বৃহৎ‌‌ ফলনের জন্য মানুষ বলদের শক্তিকে ব্যবহার করতে পারে|

  5. 5

    একজন সত্যবাদী কখনও মিথ্যে বলে না এবং সে একজন সাক্ষী হতে পারে| কিন্তু একজন অবিশ্বাসী লোক কখনও সত্যি বলে না এবং সে ভাল সাক্ষী হতে পারে না|

  6. 6

    উদ্ধত লোকরা জ্ঞানের অন্বেষণ করতে পারে কিন্তু তারা কখনও তা খুঁজে পাবে না| কিন্তু যে সব লোকদের বোধ শক্তি আছে তারা তাড়াতাড়ি শিখতে পারে|

  7. 7

    বোকাদের কাছ থেকে কিছুই শেখার নেই তাই বোকাদের সঙ্গে বন্ধুত্ব কোরো না|

  8. 8

    একজন বিচক্ষণ ও দক্ষ লোকের জীবনয়াত্রা নিরীক্ষণ কর| কিন্তু একজন বোকা লোকের আঁকা-বাঁকা জীবন পথ প্রতারণাপূর্বক|

  9. 9

    বোকা লোকরা তাদের বোকামির মাশুল দিতে গিয়ে হাসাহাসি করে| কিন্তু সৎ‌ লোকরা শীঘ্রই ক্ষমতাপ্রাপ্ত হয়|

  10. 10

    একজন দুঃখী লোক শুধুই তার নিজের দুঃখ অনুভব করতে পারে| ঠিক তেমনি, কেউই অন্য লোকের হৃদয়ের অন্তঃস্থলের আনন্দে ভাগ বসাতে পারে না|

  11. 11

    দুর্জনদের গৃহগুলির বিনাশ হবেই| কিন্তু সৎ‌ লোকদের বাড়ীগুলি উন্নতি করবে|

  12. 12

    একটি সহজ রাস্তাকে সঠিক রাস্তা বলে মনে হতে পারে কিন্তু সেটি মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে|

  13. 13

    বিষাদে পূর্ণ একটি লোক হাসতে পারে, কিন্তু হাসি থামবার পরে দুঃখ আবার ফিরে আসে|

  14. 14

    মন্দ কাজের জন্য পাপীদের পুরোদস্তুর শাস্তি ভোগ করতে হবে এবং ভালো কাজের জন্য সজ্জনরা পুরস্কৃত হবেই|

  15. 15

    একজন মূর্খ যা শোনে তাই বিশ্বাস করে| কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি যা কিছু শোনে তা তার বুদ্ধি দিয়ে বিবেচনা করে|

  16. 16

    একজন জ্ঞানী ব্যক্তি মন্দকে ভয় পায় এবং তাকে এড়িয়ে চলে| কিন্তু একজন বোকা লোক দৃঢ়তার সঙ্গে কুকর্মের মধ্যে ঝাঁপিয়ে পড়ে|

  17. 17

    যে সব লোক খুব সহজেই রেগে যায় তারা নির্বোধের মত আচরণ করে| কিন্তু জ্ঞানীরা হয় ধৈর্য্যশীল|

  18. 18

    নির্বোধরা তাদের বোকামির জন্য শাস্তি পায়| কিন্তু জ্ঞানীরা তাঁদের জ্ঞানের জন্য পুরস্কৃত হয়|

  19. 19

    দুর্জনদের বিরুদ্ধে সজ্জনদের জয় হবেই| দুর্জনরা সজ্জনদের কাছে মাথা নত করতে বাধ্য হবেই|

  20. 20

    দরিদ্রদের কোন বন্ধু ও প্রতিবেশী জোটে না কিন্তু ধনীরা বন্ধু-বান্ধব দ্বারা পরিবৃত হয়ে থাকে|

  21. 21

    তোমার প্রতিবেশীদের ঘৃণা করো না| যদি সুখী হতে চাও তাহলে দরিদ্রদের প্রতি সদয় থাকো|

  22. 22

    যদি কেউ খারাপ কাজ করার ফন্দি আঁটে তাহলে সে ভুল করবে| কিন্তু যে ভালো কাজ করার চেষ্টা করবে সে বন্ধু পাবে, সবাই তাকে ভালোবাসবে ও বিশ্বাস করবে|

  23. 23

    কঠিন পরিশ্রম সব সময় কিছু লাভ আনবে| কিন্তু তুমি যদি কোন কাজ না করে শুধু কথা বল তাহলে তুমি দরিদ্র হয়ে যাবে|

  24. 24

    জ্ঞানীরা সম্পদ দ্বারা পুরস্কৃত হয়| কিন্তু মুর্খরা পুরস্কৃত হয় বোকামির দ্বারা|

  25. 25

    যে সত্য বলে সে মানুষকে সাহায্য করে আর যে মিথ্যে বলে সে অন্যদের আঘাত করে|

  26. 26

    যে প্রভুকে সম্মান করে সে সুরক্ষা পায় এবং তার সন্তানরাও নিরাপদ থাকে|

  27. 27

    প্রভুর প্রতি সম্মান প্রদর্শন সত্য জীবন নিয়ে আসে| এতে একটি ব্যক্তির জীবন মৃত্যুর ফাঁদ থেকে রক্ষা পায়|

  28. 28

    যদি কোন রাজা অনেক মানুষকে শাসন করে তাহলে সে মহান| কিন্তু রাজার রাজ্যে যদি কোন মানুষ না থাকে তাহলে সেই রাজার কোন মূল্যই থাকে না|

  29. 29

    ধৈর্য্যশীল একজন মানুষ ভীষণ সপ্রতিভ হয়| আর যে সহজে রেগে যায় সে তার মূর্খামির প্রমাণ দেয়|

  30. 30

    মানসিক শান্তি দৈহিক স্বাস্থ্যের উন্নতি করে| কিন্তু অন্যের প্রতি হিংসা শরীরকে রোগগ্রস্ত করে তোলে|

  31. 31

    ঈশ্বরই প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন| তাই যারা গরীবদের জন্য সংকটের সমস্যা সৃষ্টি করে তারা দরিদ্রদের সৃষ্টিকর্তাকে অপমান করে| যারা গরীবদের দয়া দেখায় তারা ঈশ্বরের প্রতি সম্মান প্রদর্শন করে|

  32. 32

    একজন দুষ্ট লোক তার কু-কর্মের দ্বারা পরাজিত হয়| কিন্তু একজন ভালো লোক তার মৃত্যুর সময়ও জিতে যায়|

  33. 33

    জ্ঞানীরা সব সময় জ্ঞানসম্মত ভাবে চিন্তা-ভাবনা করে| কিন্তু মূর্খরা জ্ঞানের কিছুই জানে না|

  34. 34

    ভালোত্ব একটি দেশকে মহান করে তোলে| কিন্তু পাপ যে কোন মানুষকে লজ্জিত করে|

  35. 35

    জ্ঞানী আধিকারিক পেলে রাজা সুখী হন| কিন্তু মূর্খ নেতাদের প্রতি রাজা ক্রুদ্ধ হন|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.