✦Follow
Learn › LS1910 → BENGALI · Proverbs 11

Proverbs 11

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    কিছু মানুষ অপরকে প্রতারিত করতে ভুযো দাঁড়িপাল্লা ব্যবহার করে| তাদের দাঁড়িপাল্লা সঠিক ওজন দেখায় না| প্রভু ঐ ভুযো দাঁড়িপাল্লাকে ঘৃণা করেন| যথাযথ বাটখারা প্রভুকে তুষ্ট করে|

  2. 2

    যারা অহঙ্কারী তাদের লজ্জায় ফেলা হবে| কিন্তু বিনয়ীরা জ্ঞান অর্জন করবে|

  3. 3

    ভালো লোকরা সততা দ্বারা চালিত হয়| কিন্তু অপরকে প্রতারিত করতে গিয়ে পাপীরা নিজেদের ধ্বংস করে|

  4. 4

    ঈশ্বর যে দিন লোকদের শাস্তি দেবেন, ধনসম্পদ কোন কাজে লাগবে না| কিন্তু ধার্মিকতা মানুষকে মৃত্যু থেকে রক্ষা করবে|

  5. 5

    একজন সৎ‌ ব্যক্তির সততাই তার জীবনকে মসৃণ করবে| কিন্তু পাপীরা তাদের দুষ্ট কর্মের জন্য ধ্বংস হবে|

  6. 6

    ধার্মিকতা সৎ লোকদের রক্ষা করে| কিন্তু দুষ্ট লোকরা তাদের কামনার জালেই আবদ্ধ হয়|

  7. 7

    একজন দুষ্ট ব্যক্তির মৃত্যুর পর তার আর কোনও আশা নেই| ধনসম্পত্তির জন্য তার সমস্ত আশাও নিশ্চিহ্ন হয়ে যায়|

  8. 8

    একজন ভালো ব্যক্তিকে সংকট থেকে মুক্ত করা হবে এবং ঐ সংকট আসবে একজন দুষ্ট লোকের কাছে|

  9. 9

    দুষ্ট ব্যক্তি তার কথার দ্বারা অন্য লোকের ক্ষতি করতে পারে| কিন্তু ভালো লোকরা তাদের জ্ঞান দ্বারা সুরক্ষিত হয়|

  10. 10

    ধার্মিকদের সাফল্যে সমগ্র নগর আনন্দে মেতে ওঠে| কিন্তু পাপীদের মৃত্যুতেও মানুষ উল্লসিত হয়|

  11. 11

    ভালো লোকদের আশীর্বাদে একটি শহর মহান হয়ে ওঠে| কিন্তু দুষ্ট লোকদের কথা একটি শহরকে ধ্বংস করতে পারে|

  12. 12

    সুবিবেচনাহীন লোকরা তাদের প্রতিবেশীদের সম্বন্ধে বিরাগ দেখায়| কখন নীরব থাকা উচিৎ‌ বিচক্ষণ ব্যক্তি তা জানে|

  13. 13

    যে ব্যক্তি অন্য লোকের গোপন কথা ফাঁস করে দেয় তাকে বিশ্বাস করা যায় না| যে ব্যক্তি গুজব ছড়ায়় না তাকে বিশ্বাস করা যায়|

  14. 14

    যদি একটি জাতির নেতাদের বিজ্ঞ দিশাজ্ঞানের অভাব থাকে তাহলে সেই জাতির পতন অনিবার্য| কিন্তু অনেক সু-উপদেষ্টারা একটি জাতিকে নিরাপদ রাখতে পারে|

  15. 15

    যে একজন অপরিচিত লোকের ঋণ শোধ করবার প্রতিশ্রুতি দেয় তাকে দুঃখ পেতে হবেই| অন্যের জামিনদার হতে যে অস্বীকার করে, সে নিরাপদ|

  16. 16

    একজন রমণী তার সৌন্দর্য্যের জন্য অন্যদের শ্রদ্ধা অর্জন করে| দুরন্ত, দুঃসাহসী মানুষ কেবল টাকা লাভ করতে পারে|

  17. 17

    দয়ালু ব্যক্তিরা সর্বদা লাভবান হবে| কিন্তু নিষ্ঠুর লোকরা তাদের নিজেদের অশান্তির কারণ হয়|

  18. 18

    দুষ্ট লোক অপরকে প্রতারিত করে তাদের সম্পত্তি কেড়ে নেয়| কিন্তু যে সব লোকরা ধর্মসঙ্গত কাজকর্ম করে তারা অবশ্যই পুরস্কার লাভ করবে|

  19. 19

    ধার্মিকতা জীবন নিয়ে আসে| দুষ্ট লোকরা পাপের পিছনে ছোটে এবং নিজেদের মৃত্যু ডেকে আনে|

  20. 20

    যারা পাপ কাজ করতে ভালোবাসে প্রভু তাদের ঘৃণা করেন| কিন্তু যে সব লোক সৎ‌ জীবনযাপন করে প্রভু তাদের ওপর সন্তুষ্ট|

  21. 21

    একথা সত্যি যে দুষ্ট লোকরা উপযুক্ত শাস্তি পাবেই| কিন্তু ভালো লোকরা ও তাদের উত্তরপুরুষ শাস্তি থেকে মুক্তি পাবে|

  22. 22

    একজন সুন্দরী কিন্তু মূঢ় নারী যেন শুয়োরের নাকে সোনার নথের মত|

  23. 23

    যখন ভালো লোকদের ইচ্ছাপূর্ণ হয় তখন ভালোই হয়| কিন্তু দুষ্ট লোকদের কামনা সফল হলে তা শুধু শাস্তি নিয়ে আসে|

  24. 24

    যে ব্যক্তি মুক্ত হস্তে দান করে সে আরও বেশী পাবে| যে ব্যক্তি বিতরণ করতে অস্বীকার করে সে অচিরেই গরীব হয়ে যাবে|

  25. 25

    যে ব্যক্তি দরাজ ভাবে দান করে সে-ই উপকৃত হবে| যে অন্যদের সাহায্য করে সে সাহায্য পাবে|

  26. 26

    যে ব্যক্তি তার শস্য বিক্রী করতে অস্বীকার করে, লোকে তাকে অভিশাপ দেয়| অন্যের খিদে মেটাতে যে তার শস্য বিতরণ করে তাকে সকলেই ভালোবাসে|

  27. 27

    যে অন্যদের ভালো চায়, ভালোত্ব তাকে অনুসরণ করে| কিন্তু যারা মন্দের পেছনে ছোটে তারা মন্দই পায়|

  28. 28

    নিজের ধনসম্পত্তির ওপর যে আস্থা রাখে সে শুকনো পাতার মতই ঝরে যাবে| কিন্তু ভালো লোকরা সবুজ পাতার মত উন্নতি করবে|

  29. 29

    যে ব্যক্তি নিজের পরিবারকে বিপন্ন করে সে কোন কিছুই লাভ করতে পারে না এবং পরিশেষে নির্বোধরা বুদ্ধিমানদের দাসত্ব করতে বাধ্য হয়|

  30. 30

    ধার্মিকের কর্মফল জীবনবৃক্ষের মত| জ্ঞানবান ব্যক্তিগন অপরকে জীবনদান করে|

  31. 31

    ভালো লোকরা যেমন তাদের পুরস্কার এই জীবনে পায়, তেমনি মন্দ লোকরাও তাদের যা প্রাপ্য তা পাবে|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.