✦Follow
Learn › LS1910 → BENGALI · Proverbs 10

Proverbs 10

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    এগুলি ছিল শলোমনের হিতোপদেশ:

  2. 2

    যদি কোন লোক খারাপ কাজ করে টাকা লাভ করে তাহলে সেই টাকা কোন কাজেই আসে না| কিন্তু ভাল কাজ তোমাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারে|

  3. 3

    প্রভু ভালো লোকদের প্রতি যত্নশীল হন| তিনি তাদের পর্যাপ্ত খাবার যোগান| কিন্তু প্রভু পাপীদের অভীষ্ট বস্তু কেড়ে নেন|

  4. 4

    একজন অলস ব্যক্তি দরিদ্র হবে| কিন্তু একজন পরিশ্রমী মানুষ ধনী হবে|

  5. 5

    একজন জ্ঞানী পুত্র সঠিক ঋতুতে শস্য কাটবে| কিন্তু কোন লোক যদি শস্য সংগ্রহের সময় ঘুমিয়ে থাকে, তাহলে সে লজ্জিত হবে|

  6. 6

    সজ্জন ব্যক্তিদের আশীর্বাদ করার জন্য লোকরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানায| পাপীরাও ভালো ভালো কথা বলে কিন্তু তা শুধু নিজেদের যাবতীয় দুষ্ট ইচ্ছা লোকচক্ষু থেকে আড়ালে রাখার জন্য|

  7. 7

    ধার্মিক লোকরা চির কাল সকলের কাছে স্মরণীয হয়ে থাকে| কিন্তু দুষ্ট লোকদের নাম সকলে অচিরেই ভুলে যায়|

  8. 8

    একজন জ্ঞানী লোক তার অগ্রজদের আদেশ পালন করে| কিন্তু একজন নির্বোধ তর্কবিতর্ক করে নিজের বিপদ ডেকে আনে|

  9. 9

    একজন ভাল, সৎ‌ লোক সর্বদা নিরাপদে থাকে| কিন্তু যে কুলি ব্যক্তি অপরকে প্রতারিত করে সে অচিরেই ধরা পড়ে|

  10. 10

    যে ব্যক্তি সত্যকে আড়াল করে, সে অশান্তির কারণ হয়| কিন্তু একজন সৎ‌ লোক, যে খোলাখুলিভাবে কথা বলে সে শান্তি স্থাপন করে|

  11. 11

    একজন জ্ঞানী ব্যক্তির কথাবার্তা একটি ঝর্ণার মত যা জীবন দেয়| কিন্তু দুষ্ট লোকের কথাবার্তা কেবল তাদের পাপী মনেরই পরিচয় দেয়|

  12. 12

    ঘৃণা বিবাদের সৃষ্টি করে| কিন্তু ভালোবাসা সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে দেয়|

  13. 13

    বুদ্ধিমান লোকদের বক্তৃতা থেকে লোকরা জ্ঞান আহরণ করতে পারে| কিন্তু যে লোকরা বোকার মত কথা বলে তারা তাদের শাস্তি দেয়|

  14. 14

    জ্ঞানী ব্যক্তিরা জ্ঞান সঞ্চয় করে এবং তাকে একটি নিরাপদ জায়গায় সংরক্ষিত করে| কিন্তু মুর্খ লোকরা তাদের ধ্বংসকে হাতের কাছে রাখে|

  15. 15

    সম্পদ ধনীকে রক্ষা করে কিন্তু দারিদ্র্য গরীব মানুষকে ধ্বংস করে|

  16. 16

    যে ব্যক্তি সৎ‌ কাজ করে সেই পুরস্কৃত হয়| সে দীর্ঘ জীবন পায়| পাপ কেবল শাস্তিই বয়ে আনে|

  17. 17

    যে ব্যক্তি তার শাস্তি থেকে শিক্ষা নেয় সে অন্যদের বাঁচতে সাহায্য করতে পারে| কিন্তু যে ব্যক্তি নিজের শাস্তি থেকে অন্য কোনো শিক্ষা নেয় না সে অন্যদের ভুল পথে পরিচালিত করে|

  18. 18

    যে ব্যক্তি তার ঘৃণা লুকিয়ে রাখে সে হয়ত একজন মিথ্যেবাদী| কিন্তু যারা মিথ্যে অপবাদ রটায তারা বোকা|

  19. 19

    যে ব্যক্তি খুব বেশী কথা বলে সেই মুস্কিলে পড়ে| কিন্তু একজন জ্ঞানী মানুষ তার কথা সংযত রাখতে শেখে|

  20. 20

    একজন সজ্জন ব্যক্তির কথাবার্তা খাঁটি রূপোর মত| কিন্তু পাপীদের চিন্তাভাবনার কোন মূল্য নেই|

  21. 21

    একজন ধার্মিক ব্যক্তির উপদেশ অনেক লোককে সাহায্য করবে| কিন্তু নির্বোধের বোকামি তার মৃত্যু ডেকে আনবে|

  22. 22

    প্রভুর আশীর্বাদই তোমাকে ধনবান করবে| তিনি তার সঙ্গে সংকট আনবেন না|

  23. 23

    নির্বোধ লোকরা কু-কাজ করতে ভালোবাসে| কিন্তু বিচক্ষণ ব্যক্তি প্রজ্ঞাতেই সন্তুষ্ট থাকেন|

  24. 24

    দুষ্ট ব্যক্তি যা ভয় করে তার ভাগ্যে তাই ঘটবে| কিন্তু ধার্মিকদের বাসনা সফল হবে|

  25. 25

    যখন সংকট আসবে দুষ্ট লোকরা ধ্বংস হবে| কিন্তু ধার্মিক লোকরা চির কাল অটল থাকে|

  26. 26

    কোন অলস ব্যক্তিকে তোমার জন্য কোন কিছু করতে পাঠিও না| মুখের মধ্যে অম্লরস কিংবা চোখের মধ্যে ধোঁয়া যেমন বিরক্তিকর–সেও ঠিক সে ভাবেই তোমার বিরক্তির কারণ হবে|

  27. 27

    প্রভুকে সম্মান করলে তুমি দীর্ঘজীবি হবে| কিন্তু পাপীলোকদের আয়ু হ্রাস পাবে|

  28. 28

    ধার্মিকদের প্রত্যাশা জীবনে আনন্দ বয়ে আনে| কিন্তু পাপীদের বাসনা কেবল ধ্বংসই ডেকে আনে|

  29. 29

    প্রভু ধার্মিক লোকদের রক্ষা করেন| কিন্তু প্রভু অন্যায়কারীদের ধ্বংস করেন|

  30. 30

    ধার্মিক লোকরা সব সময় নিরাপদে থাকবে| কিন্তু পাপীরা দেশ থেকে উৎ‌খাত হবে|

  31. 31

    ভালো লোকদের কথাগুলো জ্ঞানগর্ভ| কিন্তু যে ব্যক্তির উপদেশ বিপদ ডেকে আনে তার কথা কেউ শুনবে না|

  32. 32

    ভালো লোকরা ঠিক জিনিসটি বলতে জানে| কিন্তু দুষ্ট লোকদের কথা অশান্তি ডেকে আনে|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.