✦Follow
Learn › CUVS → BENGALI · Job 36

Job 36

Chinese Union Version (Simplified) (zh-Hans) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    ইলীহূ বলে চলল| সে বলল:

  2. 2

    “আরো কিছুক্ষণ ধৈর্য্য ধরুন এবং আমি আপনাকে শিক্ষা দেব| ঈশ্বরের স্বপক্ষে বলবার মত আরো অনেক জিনিষ রয়েছে|

  3. 3

    আমার জ্ঞান আমি সবার সঙ্গে ভাগ করে নেবো| ঈশ্বর আমায় সৃষ্টি করেছেন এবং আমি প্রমাণ করব ঈশ্বর ন্যায়পরায়ণ|

  4. 4

    ইয়োব, আমি সত্যি কথা বলছি| আমি জানি আমি কি বলছি|

  5. 5

    “ঈশ্বর প্রচণ্ড শক্তিমান, কিন্তু তিনি মানুষকে ঘৃণা করেন না| ঈশ্বর প্রচণ্ড শক্তিমান কিন্তু তিনি ভীষণ রকমের জ্ঞানীও বটে|

  6. 6

    ঈশ্বর মন্দ লোকদের বাঁচতে দেবেন না| ঈশ্বর গরীব লোকদের সঙ্গে সর্বদাই ভালো ব্যবহার করেন|

  7. 7

    যারা সৎ‌পথে জীবনযাপন করে ঈশ্বর তাদের ওপর নজর রাখেন| তিনি সৎ ‌লোকদেরই শাসক হতে দেন| সৎ ‌লোকদেরই ঈশ্বর চির দিনের জন্য সম্মান দেন|

  8. 8

    তাই যদি মানুষকে শাস্তি দেওয়া হয়ে থাকে এবং যদি তাদের শিকল ও দড়ি দিয়ে বাঁধা হয়ে থাকে, তাহলে তারা নিশ্চয় কিছু ভুল কাজ করেছে|

  9. 9

    তারা কি করেছিলো তা ঈশ্বর ওদের বলবেন| ওরা কি পাপ করেছিলো তা ঈশ্বর ওদের বলবেন| ঈশ্বর ওদের বলবেন যে ওরা ভীষণ অহঙ্কারী ছিলো|

  10. 10

    ঈশ্বর ওই লোকগুলিকে তাঁর সতর্কবাণী শুনতে বাধ্য করবেন| তিনি ওদের পাপ বন্ধ করার জন্য নির্দেশ দেবেন|

  11. 11

    যদি তারা ঈশ্বরের কথা শোনে এবং তাঁকে মান্য করে, তাহলে তারা তাদের জীবনের বাকী দিনগুলো সুখে ও সমৃদ্ধিতে যাপন করবে|

  12. 12

    কিন্তু এই লোকগুলো যদি ঈশ্বরকে মানতে অস্বীকার করে তাহলে তারা ধ্বংস হয়ে যাবে| তাদের নির্বোধের মত মৃত্যু হবে|

  13. 13

    “যে লোকরা ঈশ্বরের তোয়াক্কা করে না তারা সর্বদাই তিক্ত স্বভাবের হয়| এমনকি ঈশ্বর যখন ওদের শাস্তি দেন তখনও ওরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চায় না|

  14. 14

    ঐ লোকগুলো পুরুষ দেহ-জীবীর মত অল্প বয়সেই মারা যাবে|

  15. 15

    কিন্তু বিনীত লোকদের ঈশ্বর সংকট থেকে উদ্ধার করবেন| মানুষ জেগে উঠবে এবং ঈশ্বরের কথা শুনবে বলে ঈশ্বর মানুষকে সমস্যা দেন|

  16. 16

    “ইয়োব, ঈশ্বর আপনাকে সাহায্য করতে চান| ঈশ্বর আপনাকে সমস্যা থেকে মুক্ত করতে চান| আপনার জীবনকে ঈশ্বর আরও সাবলীল করতে চান| ঈশ্বর আপনার সামনে প্রচুর খাদ্য দিতে চান|

  17. 17

    কিন্তু ইয়োব, আপনি দোষী সাব্যস্ত হয়েছিলেন| তাই একজন মন্দ লোকের মত আপনি শাস্তি পেয়েছিলেন|

  18. 18

    ইয়োব, সম্পদের দ্বারা আপনি নির্বোধ হয়ে যাবেন না| অর্থ যেন আপনার মনের পরিবর্তন না করে|

  19. 19

    আপনার অর্থ এখন আপনাকে সাহায্য করতে পারবে না| এবং শক্তিশালী লোকরাও এখন কোন ভাবে সাহায্য করতে পারবে না!

  20. 20

    রাত্রির আগমনের প্রত্যাশা করবেন না| লোকে অন্ধকারে অদৃশ্য হয়ে যেতে চায়| তারা ভাবে তারা ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে থাকবে|

  21. 21

    ইয়োব, আপনি প্রচুর কষ্টভোগ করেছেন, কিন্তু মন্দকে পছন্দ করবেন না| ভুল করবেন না, সতর্ক থাকবেন|

  22. 22

    “দেখুন, ঈশ্বরের শক্তি তাঁকে মহান করেছে| ঈশ্বর প্রত্যেকেরই মহানতম শিক্ষক|

  23. 23

    কি করতে হবে তা কোন লোকই ঈশ্বরকে বলতে পারে না| কোন লোকই ঈশ্বরকে বলতে পারে না, ‘আপনি ভুল করেছেন|’

  24. 24

    ঈশ্বর যা করেছেন তার জন্য তাঁকে প্রশংসা করার কথা মনে রাখবেন| ঈশ্বরের প্রশংসা করে লোকে অনেক গান লিখেছে|

  25. 25

    ঈশ্বর কি করেছেন তা প্রত্যেকেই দেখতে পায়| কিন্তু লোকরা ঈশ্বরের কাজ শুধু মাত্র দূর থেকে দেখে|

  26. 26

    হ্যাঁ, আমাদের কল্পনার চেয়েও ঈশ্বর মহান| ঈশ্বর কতদিন ধরে বেঁচে আছেন, আমরা জানি না|

  27. 27

    “ঈশ্বর পৃথিবী থেকে জল নিয়ে তাকে বৃষ্টিতে পরিণত করেন|

  28. 28

    তাই মেঘ জল দেয় এবং বহু লোকের ওপর বৃষ্টি পড়ে|

  29. 29

    কেমন করে ঈশ্বর মেঘকে ছড়িয়ে দেন, কেমন করে আকাশে বজ্র খেলে যায় তা কেউই জানে না, বুঝতে পারে না|

  30. 30

    দেখুন, ঈশ্বর তাঁর বিদ্যুৎকে আকাশে পাঠিয়েছেন এবং সমুদ্রের গভীরতম অংশকে আবৃত করে দিয়েছেন|

  31. 31

    জাতিগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য এবং তাদের প্রচুর খাবার দেওয়ার জন্য ঈশ্বর ওগুলিকে ব্যবহার করেন|

  32. 32

    ঈশ্বর তাঁর হাতে বিদ্যুৎকে ধরে থাকেন এবং যেখানে তিনি চান, সেখানেই বিদ্যুৎকে আছড়ে ফেলেন|

  33. 33

    বজ্রপাত মানুষকে সতর্ক করে দেয় যে ঝড় আসছে| তাই গবাদি পশুরাও জানতে পারে ঝড় আসছে|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.