✦Follow
Learn › CUVS → BENGALI · Job 35

Job 35

Chinese Union Version (Simplified) (zh-Hans) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    ইলীহূ কথা বলে চলল| সে বলল:

  2. 2

    “ইয়োব, আপনার পক্ষে একথা বলা ঠিক নয় যে, ‘ঈশ্বর অপেক্ষা আমিই অধিকতর সঠিক|’

  3. 3

    এবং ইয়োব, আপনি ঈশ্বরকে জিজ্ঞাসা করেছেন, ‘কেউ যদি ঈশ্বরকে খুশী করতে চায় তাহলে সে কি পাবে? যদি আমি পাপ না করি তাহলেই বা আমার কি ভাল হবে?’

  4. 4

    “ইয়োব, আমি আপনাকে এবং আপনার সঙ্গে আপনার যে বন্ধুরা রয়েছে তাঁদের উত্তর দিতে চাই|

  5. 5

    ইয়োব, আকাশের দিকে দেখুন, সেই মেঘের দিকে দেখুন যা আপনার থেকে অনেক অনেক উচেচ|

  6. 6

    ইয়োব, যদি আপনি পাপ করেন, তা ঈশ্বরকে স্পর্শমাত্র করে না| যদি আপনার অনেক পাপও থাকে তাতেও ঈশ্বরের কিছু এসে যায় না|

  7. 7

    এবং ইয়োব, যদি আপনি ভালো হন তাতেও ঈশ্বরের কিছু এসে যায় না| ঈশ্বর আপনার কাছ থেকে কিছুই পান না|

  8. 8

    ইয়োব, যে ভাল বা মন্দ কাজ আপনি করেন তা আপনারই মত অন্য লোকদের প্রভাবিত করে মাত্র| তা ঈশ্বরকে সাহায্যও করে না, আঘাতও করে না|

  9. 9

    “যদি মন্দ লোকরা আহত হয় তারা সাহায্যের জন্য চিৎকার করে| তারা শক্তিশালী লোকের কাছে যায় এবং তাদের কাছে সাহায্য প্রার্থনা করে|

  10. 10

    তারা বলবে না, ‘ঈশ্বর কোথায় যিনি আমাকে সৃষ্টি করেছেন? সেই ঈশ্বর কোথায় যিনি রাত্রে আমাকে সঙ্গীত দেন?

  11. 11

    ঈশ্বর আমাদের পশুপাখীদের চেয়ে বুদ্ধিমান করেছেন| তাই, কোথায় তিনি?’

  12. 12

    “বা যদি ঐ মন্দ লোকরা সাহায্যের জন্য ঈশ্বরকে ডাকে, ঈশ্বর ওদের কোন উত্তর দেবেন না| কেন? কারণ ঐ লোকগুলো অহঙ্কারী| ওরা এখনও ভাবে ওরাই বেশী গুরুত্বপূর্ণ লোক|

  13. 13

    একথা সত্য যে ঈশ্বর ওদের অর্থহীন চাওয়ায় কোন কান দেবেন না| ঈশ্বর সর্বশক্তিমান ওদের দিকে মনোযোগই দেবেন না|

  14. 14

    তাই ইয়োব, আপনি যখন বলেছেন আপনি ঈশ্বরকে দেখেন না, তখন তিনি আপনার কথা শুনবেন না| আপনি বলেছেন যে আপনি নিজেকে নিষ্পাপ প্রমাণ করার জন্য, ঈশ্বরের সঙ্গে মুখোমুখি হওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছেন|

  15. 15

    “ইয়োব ভাবেন যে ঈশ্বর মন্দ লোকদের শাস্তি দেন না, তিনি মনে করেন ঈশ্বর পাপের দিকে কোন দৃষ্টি দেন না|

  16. 16

    তাই ইয়োব অর্থহীন কথাবার্তা বলেন| তিনি অনেক কথা বলেন কিন্তু কিছু জানেন না|”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.