✦Follow
Learn › CUVS → BENGALI · Job 12

Job 12

Chinese Union Version (Simplified) (zh-Hans) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    তখন ইয়োব তাদের উত্তর দিলেন:

  2. 2

    “আমি নিশ্চিত যে তুমি ভেবেছো, তুমিই একমাত্র জ্ঞানী লোক| তুমি ভেবেছো যখন তুমি মারা যাবে তখন প্রজ্ঞা তোমার সঙ্গে চলে যাবে|

  3. 3

    কিন্তু তোমারই মতো আমারও একটি মন আছে| আমি তোমার চেয়ে নিকৃষ্ট নই| সকলে ইতিমধ্যেই জানে তুমি কি বলছিলে|

  4. 4

    “এই মাত্র আমার বন্ধুরা আমায় উপহাস করলো| তারা বলল, ‘সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল এবং সে তার উত্তর পেয়ে গেছে, এই কারণেই তার ক্ষেত্রে এমন সব মন্দ ঘটনা ঘটলো|’ আমি একজন সৎ‌ লোক, আমি নির্দোষ| কিন্তু তবুও তারা আমায় উপহাস করে|

  5. 5

    যাদের কোন সমস্যা নেই, সেই সব লোক যাদের সমস্যা থাকে তাদের উপহাস করে| এই সব লোকরা নিমজ্জমান লোককে আঘাত করে|

  6. 6

    কিন্তু ছিনতাইবাজদের তাঁবু নির্বিঘ্নে থাকে| যারা ঈশ্বরকে উত্যক্ত করে তারা শান্তিতেই থাকে| তাদের নিজস্ব শক্তিই তাদের একমাত্র ঈশ্বর|

  7. 7

    “কিন্তু পশুদের জিজ্ঞাসা কর, তারা তোমায় শিক্ষা দেবে| কিংবা, আকাশের পাখীদের জিজ্ঞাসা কর, তারা তোমায় বলে দেবে|

  8. 8

    অথবা পৃথিবীর সঙ্গে কথা বল সে তোমায় শিক্ষা দেবে| কিংবা সমুদ্রের মাছদের, তোমার সঙ্গে কথা বলতে দাও|

  9. 9

    এই সব প্রাণীর প্রত্যেকেই জানে যে ঈশ্বর তাদের সৃষ্টি করেছেন|

  10. 10

    প্রত্যেকটি প্রাণী যারা বেঁচে রয়েছে, প্রত্যেকটি মানুষ যারা নিঃশ্বাস নিচ্ছে তারা ঈশ্বরের শক্তির অধীনে রয়েছে|

  11. 11

    জিভ কি খাদ্যের স্বাদ গ্রহণ করে না? কান কি তার শোনা শব্দের অর্থ গ্রহণ করে না?

  12. 12

    কিছু লোক বলে, ‘বয়স্ক লোকদের মধ্যে প্রজ্ঞা খুঁজে পাওয়া যায়| দীর্ঘ আয়ু জীবন সম্পর্কে বোধ আনে|’

  13. 13

    কিন্তু প্রজ্ঞা এবং ক্ষমতা ঈশ্বরেরই আছে| সদুপদেশ ও বোধ দুইই তাঁর|

  14. 14

    ঈশ্বর যদি কোন কিছুকে ভেঙে দেন, লোকে তা আর গড়তে পারে না| যদি ঈশ্বর কোন লোককে হাজতে রাখেন কোন লোকই তাকে কারামুক্ত করতে পারে না|

  15. 15

    ঈশ্বর যদি বৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন তাহলে এই পৃথিবী শুকিয়ে যাবে| ঈশ্বর যদি বৃষ্টিকে অঝোরে ঝরতে দেন পৃথিবীতে বন্যা বয়ে যাবে|

  16. 16

    ঈশ্বর শক্তিশালী এবং তাঁর গভীর প্রজ্ঞা আছে| যে প্রতারিত হয় সে এবং প্রতারক দুজনেই ঈশ্বরের|

  17. 17

    ঈশ্বর তাঁর সার্বভৌমত্ব প্রদর্শনের জন্য জ্ঞানী ও দক্ষ ব্যক্তিদের বোকা প্রতিপন্ন করেন|

  18. 18

    একজন রাজা হয়তো লোকদের জেলে বন্দী করতে পারে| কিন্তু ঈশ্বর তাদের কারামুক্ত করেন এবং তাদের শক্তিশালী করেন|

  19. 19

    ঈশ্বর যাজকদের পদচ্যুত করেন এবং যারা মনে করে তারা যথাযথভাবে শিকড় গেড়েছে তাদের উলেট ফেলে দেন|

  20. 20

    ঈশ্বর নির্ভর যোগ্য পরামর্শদাতাকেও নীরব করিয়ে দেন| বয়স্ক মানুষের প্রজ্ঞাও তিনি হরণ করেন|

  21. 21

    ঈশ্বর নেতাদের গুরুত্ব হ্রাস করান| তিনি শাসকের ক্ষমতা কেড়ে নেন|

  22. 22

    ঈশ্বর গোপনতম গোপন কথাটি প্রকাশ করেন| অন্ধকার এবং মৃত্যুময স্থানেও তিনি আলো পাঠান|

  23. 23

    ঈশ্বর জাতিদের বৃহৎ‌‌ এবং শক্তিশালী করেন, এবং তিনিই ঐ জাতিদের ধ্বংস করেন| তিনি একটি জাতিকে বিরাট বড় হতে দেন এবং তিনিই জাতির লোকদের ছড়িয়ে দেন|

  24. 24

    ঈশ্বরই নেতাদের বোকা বানান| তিনি তাদের উদ্দেশ্যবিহীনভাবে মরুভূমিতে পরিভ্রমণ করান|

  25. 25

    সে সব নেতাদের অবস্থা হয় অন্ধকারে পথ হাতড়ে বেড়ানো লোকদের মত| ঈশ্বর ওদের সেই নেশাগ্রস্ত লোকের মত করে তোলেন যে জানে না সে কোথায় যাচ্ছে|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.