✦Follow
Learn › BBE → BENGALI · Hosea 4

Hosea 4

Bible in Basic English (en) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    ইস্রায়েলবাসীরা, প্রভুর বার্তা শোন! যেসব লোকরা এই দেশে বাস করছে প্রভু তাদের বিরুদ্ধে নিজের যুক্তিগুলো বলবেন, “এই দেশের লোকরা সত্যই ঈশ্বরকে জানে না| লোকরা ঈশ্বরের কাছে বিশ্বস্ত এবং অনুগতও নয়|

  2. 2

    লোকরা দিব্যি দেয়, মিথ্যা বলে, খুন এবং চুরি করে| তারা ব্যভিচারমূলক পাপ কাজ করে আর তাদের বাচ্চা রয়েছে| লোকরা বারে বারে খুন করে|

  3. 3

    মৃতের জন্য লোকে যেভাবে কাঁদে সেই ভাবে দেশটিও কাঁদছে এবং দেশের সব লোকেরা দুর্বল| এমনকি মাঠের পশু, আকাশের পাখী এবং সমুদ্রের মাছরাও মারা যাচ্ছে|

  4. 4

    কোন লোকেরই অপর একজনের সঙ্গে তর্ক করা বা তাকে দোষী করা উচিত নয়| ওহে যাজক, আমার তর্ক তোমার সঙ্গে!

  5. 5

    যাজকরা, দিনের বেলায় তোমাদের পতন হবে| রাত্রিবেলায় ভাববাদীরাও তোমাদের সঙ্গে পড়ে যাবে| আর আমি তোমাদের মাতাকে ধ্বংস করব|

  6. 6

    “আমার লোকরা বিনষ্ট হয়েছে কারণ তাদের কোন জ্ঞান নেই| তোমরা শিখতে অস্বীকার করেছো, সেজন্য আমিও তোমাদের আমার যাজকদের কাজ দিতে অস্বীকার করব| তোমরা তোমাদের ঈশ্বরের বিধি ভুলে গিয়েছ, সেজন্য আমি তোমাদের সন্তানদের ভুলে যাব|

  7. 7

    তারা অহঙ্কারী হয়েছে! তারা আমার বিরুদ্ধে উত্তরোত্তর আরো পাপ কাজ করেছে, সেজন্য আমি তাদের মহত্ত্বকে লজ্জায় রূপান্তরিত করব|

  8. 8

    “যাজকরা লোকদের পাপ কাজের সঙ্গে যোগ দিয়েছে| তারা অনেক বেশী পরিমাণে ঐ পাপ কাজ করতে চেয়েছে|

  9. 9

    সেজন্য যাজকরা ঐ লোকদের চেয়ে কোন অংশে ভিন্ন নয়| তারা যেসব কাজ করেছে তার জন্য আমি তাদের শাস্তি দেব| তারা যে ভুল কাজ করেছে তার জন্য আমি প্রতিশোধ নেব|

  10. 10

    তারা খাবে, কিন্তু তারা তাতে তৃপ্ত হবে না! তারা যৌন পাপে লিপ্ত হবে, কিন্তু তাদের কোন সন্তান হবে না| কারণ তারা প্রভুকে ছেড়ে দিয়েছে এবং পতিতার মত থাকে|

  11. 11

    “যৌনপাপ, তীব্র পানীয় এবং নতুন দ্রাক্ষারস একজন লোকের সোজাসুজিভাবে চিন্তা করার ক্ষমতা নষ্ট করবে|

  12. 12

    আমার লোকরা উপদেশের জন্য কাঠের খণ্ডকে জিজ্ঞাসা করছে| তারা ভাবছে, ওই কাঠিগুলো তাদের উত্তর দেবে| কারণ পতিতার মতোই তারা মূর্ত্তিগুলোর পেছনে ছুটেছিল| তারা তাদের ঈশ্বরকে ছেড়ে দিয়েছে এবং পতিতার মতো হয়ে গেছে|

  13. 13

    তারা পর্বতের ওপর উৎসর্গ নিবেদন করে পাহাড়ের ওপর ওক গাছ, ঝাউ গাছ এবং দেবদারু গাছের তলায় ধূপ জ্বালায়| ঐ গাছগুলির ছায়া খুবই সুন্দর দেখায়, সেজন্য তোমাদের মেয়েরা পতিতাদের মতো ঐ গাছের তলায় শুয়ে থাকে এবং তোমাদের পুত্রবধুরা যৌন পাপে লিপ্ত হয়|

  14. 14

    “তোমাদের কন্যারা পতিতার মতো থাকে বলে অথবা তোমাদের পুত্রবধূরা যৌন পাপ কাজ করছে বলে আমি তাদের দোষ দেব না| লোকেরা পতিতাদের কাছে যায় এবং তাদের সঙ্গে ঘুমোয়| তারা পতিতাদের সঙ্গে যায় এবং মন্দিরে তাদের সঙ্গেই দেবতাকে উৎসর্গ দেয়| ফলে, ঐ বোকা লোকরা নিজেদেরই ধ্বংস করছে|

  15. 15

    “ইস্রায়েল তুমি একজন পতিতার মতো কাজ করছ; কিন্তু এই বলে যিহূদাকে দোষী হতে দিও না| গিল্গলে অথবা বৈৎ‌-আবন যেও না| প্রতিশ্রুতি দেওয়ার সময় প্রভুর নাম ব্যবহার কোরো না| কখনও বোলো না, ‘জীবন্ত প্রভুর দিব্য!’

  16. 16

    প্রভু ইস্রায়েলকে বহু জিনিস দিয়েছেন| তিনি এমনই এক মেষপালকের মতন, যিনি তাঁর মেষগুলোকে প্রচুর ঘাসে ভরা মাঠে নিয়ে যান; কিন্তু ইস্রায়েল হচ্ছে জেদী| ইস্রায়েল ঠিক একটা বাছুরের মতো যে বারবার ছুটে পালায়|

  17. 17

    “ইফ্রয়িম প্রতিমাগুলির সঙ্গে সংযুক্ত হয়েছে| কাজেই তাকে একা থাকতে দাও|

  18. 18

    ইফ্রয়িমরা মাতাল হলে বেশ্যার মত ব্যবহার করে| তারা উৎকোচ ভালবাসে এবং তা দাবী করে| তাদের শাসকরা তাদের লোকদের লজ্জার কারণ হয়| তাদের প্রেমিকদের সঙ্গে থাকতে দাও|

  19. 19

    বাতাস তার পাখা দিয়ে তাদের বিরক্ত করে| তাদের উৎসর্গ তাদের কাছে লজ্জা আনবে|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.