✦Follow
Learn › BBE → BENGALI · Hosea 3

Hosea 3

Bible in Basic English (en) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    তখন প্রভু আবার আমাকে বললেন, “গোমরের অনেক প্রেমিক আছে কিন্তু তোমাকে অবশ্যই তাকে ভালোবেসে যেতে হবে| কেন? কারণ সেটা প্রভুর মতোই কাজ| প্রভু ইস্রায়েল জাতিকে ভালবেসেই যাচ্ছেন কিন্তু তারা অন্য দেবতাদের পূজা করেই চলেছে| তারা কিশমিশের পিঠে খেতে ভালবাসে|”

  2. 2

    সেজন্য আমি গোমরকে 6 আউন্স রূপো এবং 9 বুশেল বার্লি দিয়ে কিনে নিলাম|

  3. 3

    তারপর আমি তাকে বললাম, “তোমাকে অবশ্যই অনেক দিনের জন্য আমার সঙ্গে থাকতে হবে| পতিতার মতো আচরণ কোরো না| তুমি অন্য মানুষদের সঙ্গেও থাকতে পারবে না এবং আমি তোমার সাক্ষী হব|”

  4. 4

    একই ভাবে, ইস্রায়েলবাসীরা রাজা অথবা নেতাদের ছাড়াই বহুদিন কাটাবে| তাদের উৎসর্গ অথবা স্মরণ স্তম্ভ থাকবে না| তারা যাজকদের বিশেষ পোশাক এফোদ অথবা গৃহদেবতা ছাড়াই থাকবে|

  5. 5

    এরপর ইস্রায়েলবাসীরা ফিরে আসবে| তারপর তারা তাদের প্রভু, তাদের ঈশ্বর এবং দায়ুদ, তাদের রাজার খোঁজে যাবে| শেষের দিনগুলিতে, তারা প্রভুকে এবং তাঁর ধার্মিকতাকে সম্মান দেবার জন্য আসবে|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.