Psalms 37
World English Bible (en) → IRV Bengali (bn)
- 1
অন্যায়কারীদের জন্য বিরক্ত হয়ো না; যারা অন্যায় করে তাদের প্রতি হিংসা করো না।
- 2
কারণ তারা ঘাস হিসাবে শীঘ্রই শুকিয়ে যাবে এবং সবুজ গাছের মত শুকিয়ে যাবে।
- 3
সদাপ্রভুুতে নির্ভর কর এবং যা ন্যায্য তাই কর; দেশের মধ্যে বাস কর এবং বিশ্বস্ততা চারণভূমি উপভোগ কর।
- 4
আর সদাপ্রভুুতে আনন্দিত হও এবং তিনি তোমার হৃদয়ের ইচ্ছা পূর্ণ করবেন।
- 5
তোমার গতি সদাপ্রভুুতে অর্পণ কর; তাঁর উপর নির্ভর কর এবং তিনি তোমার পক্ষে কাজ করবেন।
- 6
তোমার ন্যায়বিচার আলোর মত এবং তিনি দুপুরে তোমার নির্দোষীতা প্রকাশ করবেন।
- 7
সদাপ্রভুুর সামনে নিরব হও এবং ধৈর্য ধরে তাঁর জন্য অপেক্ষা কর। যে কেউ তার মন্দ পথে সফল হয় ও যদি কোন মানুষ খারাপ চক্রান্ত করে, তার প্রতি বিরক্ত হয়ো না।
- 8
রাগ এবং হতাশা থেকে বিরত হও। চিন্তা কর না; এটি শুধুমাত্র কষ্ট দেয়।
- 9
অপরাধীদের কেটে ফেলা হবে, কিন্তু যারা সদাপ্রভুুর অপেক্ষা করে, তারা দেশে উত্তরাধিকারী হবে।
- 10
কিছুক্ষণ পরে দুষ্ট লোক অদৃশ্য হয়ে যাবে, তুমি তার জায়গায় দিকে তাকাবে, কিন্তু সে আর নেই।
- 11
কিন্তু বিনয়ীরা দেশের উত্তরকারী হবে এবং মহা সমৃদ্ধির মধ্যে আনন্দিত হবে।
- 12
দুষ্টলোক ধার্ম্মিকদের বিরুদ্ধে চক্রান্ত করে এবং তার বিরুদ্ধে দাঁত ঘর্ষণ করে।
- 13
প্রভু তাকে উপহাস করবে, কারণ তিনি দেখেন তার দিন আসছে।
- 14
দুষ্টেরা তাদের তলোয়ারগুলো আঁকড়ে ধরেছে এবং নিপীড়িত ও অভাবগ্রস্তদেরকে নিক্ষেপ করার জন্য তাদের ধনুক বাঁকা করে, যেন ন্যায়পরায়ণদের হত্যা করতে পারে।
- 15
তাদের তলোয়ার দিয়ে নিজের হৃদয় বিদ্ধ করে এবং তাদের ধনুক ভেঙে যাবে।
- 16
ধার্ম্মিকদের অল্প সম্পত্তি ভালো, অনেক দুষ্ট লোকের প্রচুর ধনসম্পদের থেকে ভালো।
- 17
কারণ দুষ্ট লোকেদের অস্ত্র ভাঙ্গা হবে, কিন্তু সদাপ্রভুু ধার্মিক লোকেদের সমর্থন করেন।
- 18
সদাপ্রভুু ধার্ম্মিকদের দিন গুলো জানেন এবং তাদের উত্তরাধিকার চিরকাল থাকবে।
- 19
তারা খারাপ দিন ও লজ্জিত হবে না। যখন দূর্ভিক্ষ আসে, তখনও তাদের খাবার যথেষ্ট থাকবে।
- 20
কিন্তু মন্দ লোকেরা বিনষ্ট হবে। সদাপ্রভুুর শত্রুরা চারণভূমির গৌরবের মত হবে; তারা ধোঁয়ার মত উপরে অদৃশ্য হয়ে যাবে।
- 21
দুষ্টলোকেরা ঋণ নেয় কিন্তু পরিশোধ করে না, কিন্তু ধার্মিক লোক উদার ও দানশীল।
- 22
যারা ঈশ্বরের দ্বারা আশীর্বাদপ্রাপ্ত হয় তারা দেশের উত্তরাধিকারী হবে, কিন্তু যারা তাকে অভিশাপ দেয় তাদের কেটে ফেলা হবে।
- 23
সদাপ্রভুুর মাধ্যমেই মানুষের সমস্ত পদক্ষেপ প্রতিষ্ঠিত হয়, সেই ব্যক্তির পথ ঈশ্বরের দৃষ্টিতে প্রশংসনীয় হয়।
- 24
যদিও সে হোঁচট খায়, সে নিচে পরে যাবে না, কারণ সদাপ্রভুু তাঁর হাতের দ্বারা তাকে ধরে রাখবেন।
- 25
আমি যুবক ছিলাম এবং এখন বৃদ্ধ হয়েছি, আমি ধার্মিক ব্যক্তিকে পরিত্যক্ত হতে বা তার সন্তানদের রুটির জন্য ভিক্ষা করতে দেখিনি।
- 26
সে সমস্ত দিন করুণা করে এবং ধার দেয় এবং তার সন্তানরা আশীর্বাদ পায়।
- 27
তুমি মন্দ থেকে দূরে যাও এবং যা সঠিক তা কর, তাহলে তুমি চিরকাল নিরাপদে থাকবে।
- 28
কারণ সদাপ্রভুু ন্যায়বিচার ভালোবাসেন এবং তাঁর বিশ্বস্ত অনুসরণকারীদের পরিত্যাগ করেন না। তাদের চিরকাল রক্ষা করা হবে, কিন্তু দুষ্টদের বংশধরদের কেটে ফেলা হবে।
- 29
ধার্ম্মিকেরা দেশের উত্তরাধিকারী হবে এবং চিরকাল সেখানে বাস করবে।
- 30
ধার্ম্মিকদের মুখ জ্ঞানের কথা বলে এবং তাদের জিহ্বা ন্যায়বিচারের কথা বলে।
- 31
ঈশ্বরের বিচার তার হৃদয়ের মধ্যে আছে; তার পা পিছলাবে না।
- 32
দুষ্টলোক ধার্মিক ব্যক্তির প্রতি লক্ষ্য রাখে এবং তাকে হত্যা করতে চায়।
- 33
সদাপ্রভুু তাকে দুষ্ট লোকেদের হাতে ছেড়ে দেবেন না, বিচারের দিন ও তাকে দোষী করবেন না।
- 34
সদাপ্রভুুর জন্য অপেক্ষা কর এবং তাঁর পথে চল ও তিনি তোমাকে দেশের উত্তরাধীকারের জন্য উন্নত করবেন; দুষ্টদের কেটে ফেলা হবে তুমি তা দেখতে পাবে।
- 35
আমি মহান ক্ষমতার সাথে দুষ্টকে দেখেছি, উত্পত্তি স্থানের মাটিতে একটি সবুজ গাছের মত ছড়িয়ে পড়ে।
- 36
কিন্তু আমি সেই পথে আবার যখন গেলাম, সে সেখানে ছিল না, আমি পাশ দিয়ে গেলাম, কিন্তু তাকে পাওয়া গেল না।
- 37
ন্যায়নিষ্ঠ মানুষকে মান্য কর এবং ন্যায়পরায়ণতা চিহ্নিত কর; শান্তি প্রিয় ব্যক্তির শেষ ফল আছে।
- 38
পাপীরা সংপূর্ণ ধ্বংস হয়ে যাবে; দুষ্ট লোককে ভবিষ্যতে কেটে ফেলা হবে।
- 39
ধার্ম্মিকদের পরিত্রান সদাপ্রভুুর থেকে আসে; তিনি কষ্টের দিন তাদের রক্ষা করেন।
- 40
সদাপ্রভুু তাদের সাহায্য করবেন এবং তাদের উদ্ধার করবেন। তিনি মন্দ লোকেদের থেকে তাদের রক্ষা করেন এবং তাদের উদ্ধার করেন, কারণ তারা তাঁর আশ্রয় নিয়েছেন।