Psalms 103
World English Bible (en) → IRV Bengali (bn)
- 1
সদাপ্রভুুকে মহিমান্বিত কর, আমার আত্মা এবং আমার ভেতরে যা আছে সবকিছু, মহিমান্বিত কর তাঁর পবিত্র নাম।
- 2
মহিমান্বিত কর সদাপ্রভুুকে এবং আমার প্রাণ ভুলে যেও না তাঁর সব উপকার।
- 3
তিনি তোমার সব পাপ ক্ষমা করেন, তোমার সব রোগ ভালো করেন।
- 4
তিনি ধ্বংস থেকে তোমার জীবন মুক্ত করেন, তিনি তোমাকে দৃঢ় প্রেমের দ্বারা আশির্বাদ দেন।
- 5
তিনি তোমার জীবন সন্তুষ্ট করেন ভালো জিনিস দিয়ে যাতে তোমার নতুন যৌবন হয় ঈগল পাখির মতো।
- 6
সদাপ্রভুু তাই করেন যা নিরপেক্ষ এবং বিচারের কাজ করেন যারা নিপীড়িত সবার জন্য।
- 7
তিনি মোশিকে নিজের পথ জানালেন, তার কাজ ইস্রায়েলের উত্তর পুরুষদের জন্য।
- 8
সদাপ্রভুু ক্ষমাশীল ও করুণাময়, তিনি ধৈর্য্যশীল; তার আছে মহান বিশ্বস্ত নিয়ম পত্র।
- 9
তিনি সব দিন বিনতি করবেন না, তিনি সব দিন রাগ করবেন না।
- 10
তিনি আমাদের সঙ্গে আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন না অথবা আমাদের পাপ অনুযায়ী আমাদের প্রতিফল দেন না।
- 11
কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উঁচু, সেরকম তাঁর বিশ্বস্ততার নিয়ম তাদের প্রতি যারা তাঁকে সম্মান করে।
- 12
পশ্চিম দিক থেকে পূর্ব দিক যেমন দূর, তেমনি তিনি আমাদের পাপের অপরাধ থেকে আমাদের দূরে রেখেছেন।
- 13
একজন বাবা যেমন সন্তানদের করুণা করেন, তেমন সদাপ্রভুুও করুণা করেন তাদের যারা তাঁকে সম্মান করে।
- 14
কারণ তিনি আমাদের গঠন জানেন; তিতিনি তোমাকে দৃঢ় প্রেমের দ্বারা আশির্বাদ দেননি জানেন যে আমরা ধূলো মাত্র।
- 15
যেমন মানুষ, তার আয়ু ঘাসের মতো; সে উন্নতি লাভ করে মাঠে ফুলের মতো।
- 16
বাতাস তার ওপর দিয়ে বয়ে যায় এবং সে উধাও হয়ে যায় এবং কেউ এমনকি বলতে পারে না কোথায় সে আবার জন্মেছে।
- 17
কিন্তু সদাপ্রভুুর বিশ্বস্ততার নিয়ম চিরস্হায়ী থেকে অনন্তকাল পর্যন্ত থাকে তাদের ওপর যারা তাঁকে সম্মান করে, তাঁর ধার্ম্মিকতা দীর্ঘস্থায়ী তাদের বংশধরদের ওপর।
- 18
তারা তাঁর নিয়ম রক্ষা করত এবং মনে করে সবাই তাঁর নির্দেশ পালন করত।
- 19
সদাপ্রভুু স্বর্গে তাঁর সিংহাসন স্থাপন করেছেন, তাঁর রাজ্য সবার ওপর প্রতিষ্ঠিত।
- 20
আশীর্বাদ কর সদাপ্রভুু, তোমরা তাঁর দূতেরা, তোমাদের আছে শক্তি তাঁর বাক্য মেনে চলো এবং তাঁর আদেশ পালন কর।
- 21
আশীর্বাদ কর সদাপ্রভুু, তোমরা সব তাঁর বাহিনী, তোমরা তাঁর দাসেরা তাঁর ইচ্ছা পালন কর।
- 22
আশীর্বাদ কর তাঁর সব সৃষ্টির ওপর তাঁর রাজ্যের সব জায়গায়; আমার প্রাণকে আশীর্বাদ কর সদাপ্রভুু।