Nehemiah 7
World English Bible (en) → IRV Bengali (bn)
- 1
দেওয়াল গাঁথা শেষ হবার পর আমি ফটকগুলিতে দরজা লাগালাম এবং দারোয়ানরা, গায়কেরা ও লেবীয়েরা নিযুক্ত হল।
- 2
আর আমি নিজের ভাই হনানি ও দুর্গের সেনাপতি হনানিয়কে যিরূশালেমের ভার দিলাম, কারণ হনানিয় বিশ্বস্ত লোক ছিলেন এবং ঈশ্বরকে অনেকের চেয়ে বেশী ভয় করতেন।
- 3
আর আমি তাঁদেরকে বললাম, “যতক্ষণ রোদ বেশী না হয়, ততক্ষণ যিরূশালেমের দরজাগুলো যেন খোলা না হয় এবং রক্ষীরা কাছে দাঁড়িয়ে থাকতে দরজাগুলো সব বন্ধ করা ও হুড়কা দেওয়া হয় এবং তোমরা যিরূশালেমের বাসিন্দাদের মধ্য থেকে যেন পাহারাদার নিযুক্ত কর, তারা প্রত্যেকে নিজের নিজের পাহারা দেবার জায়গায়, নিজের নিজের ঘরের সামনে থাকুক।”
- 4
শহর বড় ও বিস্তৃত, কিন্তু তার মধ্যে লোক অল্প ছিল, বাড়িগুলোও তৈরী করা যায়নি
- 5
পরে আমার ঈশ্বর আমার মনে ইচ্ছা দিলে আমি গণ্যমান্য লোকদের, নেতাদের ও লোকদের জড়ো করলাম, যেন তাদের বংশ তালিকা লেখা হয়। আমি প্রথমে আসা লোকদের বংশ তালিকা পেলাম, তার মধ্যে এই কথা লেখা পেলাম
- 6
যারা বন্দী অবস্থায় আনা হয়েছিল, বাবিলের রাজা নবূখদনিত্সর যাদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দী অবস্থা থেকে গিয়ে যিরূশালেম ও যিহূদাতে নিজের নিজের শহরে ফিরে আসল;
- 7
তারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, অসরিয়, রয়মিয়া, নহমানি, মর্দখয়, বিলশন, মিস্পরৎ, বিগবয়, নহূম ও বানা এদের সঙ্গে ফিরে আসল। সেই ইস্রায়েলীয়দের পুরুষ সংখ্যা;
- 8
পরোশের বংশধর দুই হাজার একশো বাহাত্তর জন;
- 9
শফটিয়ের বংশধর তিনশো বাহাত্তর জন;
- 10
আরহের বংশধর ছশো বাহান্ন জন;
- 11
যেশূয় ও যোয়াবের বংশধরদের মধ্যে পহৎ মোয়াবের বংশধর দুই হাজার আটশো আঠারো জন;
- 12
এলমের বংশধর এক হাজার দুশো চুয়ান্ন জন;
- 13
সত্তূর বংশধর আটশো পঁয়তাল্লিশ জন;
- 14
সক্কয়ের বংশধর সাতশো ষাট জন;
- 15
বিন্নূয়ির বংশধর ছশো আটচল্লিশ জন;
- 16
বেবয়ের বংশধর ছশো আটাশ জন;
- 17
আস্গদের বংশধর দুই হাজার তিনশো বাইশ জন;
- 18
অদোনীকামের বংশধর ছশো সাতষট্টি জন;
- 19
বিগবয়ের বংশধর দুই হাজার সাতষট্টি জন;
- 20
আদীনের বংশধর ছশো পঞ্চান্ন জন;
- 21
যিহিষ্কিয়ের বংশধর আটেরের বংশধর আটানব্বইজন।
- 22
হশুমের বংশধর তিনশো আটাশ জন;
- 23
বেৎসয়ের বংশধর তিনশো চব্বিশ জন;
- 24
হারীফের বংশধর একশো বারো জন;
- 25
গিবিয়োনের বংশধর পঁচানব্বইজন।
- 26
বৈৎলেহম ও নটোফার লোক একশো অষ্টাশি জন;
- 27
অনাথোতের লোক একশো আটাশ জন;
- 28
বৈৎ-অস্মাবতের লোক বিয়াল্লিশ জন;
- 29
কিরিয়ৎ যিয়ারীম, কফীরা ও বেরোতের লোক সাতশো তেতাল্লিশ জন;
- 30
রামা ও গেবার লোক ছশো একুশ জন;
- 31
মিক্মসের লোক একশো বাইশ জন;
- 32
বৈথেল ও অয়ের লোক একশো তেইশ জন;
- 33
অন্য নবোর লোক বাহান্নজন;
- 34
অন্য এলমের লোক এক হাজার দুশো চুয়ান্ন জন;
- 35
হারীমের লোক তিনশো বিশ জন;
- 36
যিরীহোর লোক তিনশো পয়ঁতাল্লিশ জন;
- 37
লোদ, হাদীদ এবং ওনোর বংশধর সাতশো একুশ জন;
- 38
সনায়ার লোক তিন হাজার নশো ত্রিশ জন।
- 39
যাজকদের সংখ্যা এই: যেশূয়ের বংশের মধ্যে যিদয়িয়ের বংশের নশো তিয়াত্তর জন;
- 40
ইম্মেরের বংশধর এক হাজার বাহান্ন জন;
- 41
পশ্হূরের বংশধর এক হাজার দুশো সাতচল্লিশ জন;
- 42
হারীমের বংশধর এক হাজার সতেরো জন।
- 43
লেবীয়দের সংখ্যা এই: যেশূয়ের বংশের কদ্মীয়েল ও হোদবিয়ের বংশধর চুয়াত্তরজন।
- 44
গায়কদের সংখ্যা এই: আসফের বংশধর একশো আটচল্লিশ জন।
- 45
রক্ষীরা: শল্লুমের, আটেরের, টল্মোনের, অক্কুবের, হটীটার ও শোবয়ের বংশধর একশো আটত্রিশ জন।
- 46
নথীনীয়রা: সীহ, হসূফা ও টব্বায়োতের বংশধরেরা;
- 47
কেরোস, সীয় ও পাদোনের বংশধরেরা;
- 48
লবানা, হগাব ও শল্ময়ের বংশধরেরা;
- 49
হানন, গিদ্দেল ও গহরের বংশধরেরা;
- 50
রায়া, রৎসীন ও নকোদের বংশধরেরা;
- 51
গসম, ঊষ ও পাসেহের বংশধরেরা;
- 52
বেষয়, মিয়ূনীম ও নফুষযীমের বংশধরেরা;
- 53
বকবূক, হকূফা ও হর্হূরের বংশধরেরা;
- 54
বসলীত, মহীদা ও হর্শার বংশধরেরা;
- 55
বর্কোস, সীষরা ও তেমহের বংশধরেরা;
- 56
নৎসীহ ও হটীফার বংশধরেরা।
- 57
শলোমনের চাকরদের বংশধরেরা: সোটয়, সোফেরত, পরীদা,
- 58
যালা, দর্কোন, গিদ্দেল,
- 59
শফটিয়, হটীল, পোখেরৎ হৎসবায়ীম ও আমোনের বংশধরেরা।
- 60
নথীনীয়েরা ও শলোমনের চাকরদের বংশধরেরা মোট তিনশো বিরানব্বই জন।
- 61
তেল্ মেলহ, তেল্হর্শা, করূব, অদ্দন ও ইম্মেরের এই এলাকা থেকে নিম্নলিখিত লোকেরা এল আসল; কিন্তু তারা ইস্রায়েলীয় লোক কি না, এ বিষয়ে নিজের নিজের বাবার বংশ কি গোষ্ঠীর প্রমাণ করতে পারল না;
- 62
দলায়, টোবিয়, ও নকোদের বংশের ছশো বিয়াল্লিশ জন।
- 63
আর যাজকদের মধ্য থেকে হবায়, হক্কোস, ও বর্সিল্লয়ের বংশধরেরা; এই গিলিয়দীয় বর্সিল্লয়ের এক মেয়েকে বিয়ে করে তাদের নামে আখ্যাত হয়েছিল।
- 64
বংশ তালিকাতে বলা লোকদের মধ্যে এরা নিজের নিজের বংশ তালিকা খোঁজ করে পেল না, এই জন্য এরা অশুচি গণ্য হয়ে যাজকত্ব থেকে বাদ হয়ে গেল।
- 65
আর শাসনকর্ত্তা তাদেরকে আদেশ দিলেন, যতদিন ঊরীম ও তুম্মীম ব্যবহার করবার অধিকারী কোন যাজক উত্পন্ন না হয়, ততদিন পর্যন্ত তোমরা পবিত্র খাবারের কিছু খেয় না।
- 66
জড়ো করা গোটা দলটার লোকসংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার তিনশো ষাট জন।
- 67
এছাড়া সাত হাজার তিনশো সাঁইত্রিশ জন চাকর চাকরানী এবং তাঁদের দুশো পঁয়তাল্লিশ জন গায়ক গায়িকাও ছিল।
- 68
তাদের সাতশো ছত্রিশটা ঘোড়া, দুইশো পঁয়তাল্লিশটি খচ্চর,
- 69
চারশো পঁয়ত্রিশটি উট ও ছয় হাজার সাতশো কুড়িটা গাধা ছিল।
- 70
বংশের প্রধান লোকদের মধ্যে কেউ কেউ কাজের জন্য দান করলেন। শাসনকর্ত্তা ধনভান্ডারে দিলেন এক হাজার সোনার অর্দকোন, পঞ্চাশটা বাটি ও যাজকদের জন্য পাঁচশো ত্রিশটা পোশাক দিলেন।
- 71
বংশের প্রধান লোকদের মধ্যে কেউ কেউ এই কাজের জন্য সোনার কুড়ি হ্যাঁজার অর্দকোন ও দুই হ্যাঁজার দুশো মানি রূপা ধনভান্ডারে দিলেন।
- 72
বাকি লোকেরা দিল মোট সোনার কুড়ি হাজার অর্দকোন, দুই হ্যাঁজার মানি রূপা ও যাজকদের জন্য সাতষট্টিটা পোশাক।
- 73
পরে যাজকেরা, লেবীয়েরা, রক্ষীরা, গায়কেরা, কোনো লোক ও নথীনীয়েরা এবং সমস্ত ইস্রায়েলীয়েরা নিজের নিজের শহরে বাস করতে লাগল।