Ezra 2
World English Bible (en) → IRV Bengali (bn)
- 1
যাদের বন্দী করে রাখা হয়েছিল, বাবিলের রাজা নবূখদনিত্সর তাদেরকে বাবিলে বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দীদশা থেকে যাত্রা করে যিরূশালেমে ও যিহূদাতে নিজেদের নগরে ফিরে এল;
- 2
এরা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলার, মর্দখয়, বিলশন, মিস্পর, বিগবয়, রহূম ও বানা এনাদের সঙ্গে ফিরে এল৷ সেই ইস্রায়েল লোকেদের পুরুষের সংখ্যা;
- 3
পরোশের বংশধরদের সংখ্যা দুই হাজার একশো বাহাত্তর জন৷
- 4
শফটিয়ের বংশধরদের সংখ্যা তিনশো বাহাত্তর জন৷
- 5
আরহের সন্তান সাতশো পঁচাত্তর জন৷
- 6
বংশধরদের সংখ্যা যেশূয় ও যোয়াবের বংশধরদের মধ্যে পহৎ-মোয়াবের বংশধর দুই হাজার আটশো বারো জন৷
- 7
বংশধরদের সংখ্যা এলমের বংশধর এক হাজার দুশো চুয়ান্ন জন৷
- 8
বংশধরদের সংখ্যা সত্তূর বংশধর নশো পঁয়তাল্লিশ জন৷
- 9
সক্কেয়ের বংশধর সাতশো ষাট জন৷
- 10
বানির বংশধর ছয়শো বিয়াল্লিশ জন৷
- 11
বেবয়ের বংশধর ছয়শো তেইশ জন৷
- 12
অসগদের বংশধর এক হাজার দুশো বাইশ জন৷
- 13
অদোনীকামের বংশধর ছয়শো ছেষট্টি জন৷
- 14
বিগবয়ের বংশধর দুই হাজার ছাপ্পান্ন জন৷
- 15
আদীনের বংশধর চারশো চুয়ান্ন জন৷
- 16
যিহিষ্কিয়ের বংশের আটেরের বংশধর আটানব্বই জন৷
- 17
বেৎসয়ের বংশধর তিনশো তেইশ জন৷
- 18
যোরাহের বংশধর একশো বারো জন৷
- 19
হশুমের বংশধর দুশো তেইশ জন৷
- 20
গিব্বরের বংশধর পঁচানব্বই জন৷
- 21
বৈৎলেহমের বংশধর একশো তেইশ জন৷
- 22
নটোফার লোক ছাপ্পান্ন জন৷
- 23
অনাথোতের লোক একশো আঠাশ জন৷
- 24
অসমাবতের বংশধর বেয়াল্লিশ জন৷
- 25
কিরিয়ৎ-আরীম, কফীরা ও বেরোতের বংশধর সাতশো তেতাল্লিশ জন৷
- 26
রামার ও গেবার বংশধর ছয়শো একুশ জন৷
- 27
মিকমসের লোক একশো বাইশ জন৷
- 28
বৈথেলের ও অয়ের লোক দুশো তেইশ জন৷
- 29
নবোর বংশধর বাহান্ন জন৷
- 30
মগবীশের বংশধর একশো ছাপ্পান্ন জন৷
- 31
অন্য এলমের বংশধর এক হাজার দুশো চুয়ান্ন জন৷
- 32
হারীমের বংশধর তিনশো কুড়ি জন৷
- 33
লোদ, হাদীদ ও ওনোর বংশধর সাতশো পঁচিশ জন৷
- 34
যিরিহোর বংশধর তিনশো পঁয়তাল্লিশ জন৷
- 35
সনায়ার বংশধর তিন হাজার ছয়শো ত্রিশ জন৷
- 36
যাজকেরা; যেশূয় বংশের মধ্যে যিদয়িয়ের বংশধর নয়শো তেয়াত্তর জন৷
- 37
ইম্মেরের বংশধর এক হাজার বাহান্ন জন৷
- 38
পশহূরের বংশধর এক হাজার দুশো সাতচল্লিশ জন৷
- 39
হারীমের বংশধর এক হাজার সতের জন৷
- 40
লেবীয়েরা; হোদবিয়ের বংশধরদের মধ্যে যেশূয় ও কদমীয়েলের বংশধর চুয়াত্তর জন৷
- 41
গায়কেরা; আসফের বংশধর একশো আঠাশ জন৷
- 42
দারোয়ানদের বংশধররা; শল্লুমের বংশধর, আটেরের বংশধর, টলমোনের বংশধর, অক্কুবের বংশধর, হটীটার বংশধর, শোবয়ের বংশধর মোট একশো ঊনচল্লিশ জন৷
- 43
নথীনীয়েরা (মন্দিরের কর্মচারীরা); সীহের বংশধর, হসূফার বংশধর, টব্বায়োতের বংশধর,
- 44
কেরোসের বংশধর, সীয়ের বংশধর, পাদোনের বংশধর,
- 45
লবানার বংশধর, হগাবের বংশধর, অক্কুবের বংশধর,
- 46
হাগবের বংশধর, শময়লের বংশধর, হাননের সন্তান,
- 47
গিদ্দেলের বংশধর, গহরের বংশধর, রায়ার বংশধর,
- 48
রৎসীনের বংশধর, নকোদের বংশধর, গসমের বংশধর,
- 49
উষের বংশধর, পাসেহের বংশধর, বেষয়ের বংশধর,
- 50
অস্নার বংশধর, মিয়ূনীমের বংশধর, নফূষীমের বংশধর;
- 51
বকবূকের বংশধর, হকূফার বংশধর, হর্হূরের বংশধর,
- 52
বসলূতের বংশধর, মহীদার বংশধর, হর্শার বংশধর,
- 53
বর্কোসের বংশধর, সীষরার বংশধর, তেমহের বংশধর,
- 54
নৎসীহের বংশধর, হটীফার বংশধররা৷
- 55
শলোমনের দাসদের বংশধররা; সোটয়ের বংশধর, হসসোফেরতের বংশধর, পরূদার বংশধর;
- 56
যালার বংশধর, দর্কোনের বংশধর, গিদ্দেলের বংশধর,
- 57
শফটিয়ের বংশধর, হটীলের বংশধর, পোখেরৎ-হৎসবায়ীমের বংশধর, আমীর বংশধররা৷
- 58
নথীনীয়েরা (যারা মন্দিরের কাজ করত) ও শলোমনের দাসদের বংশধররা মোট তিনশো বিরানব্বই জন৷
- 59
আর তেল-মেলহ, তেল-হর্শা, করূব, অদ্দন ও ইম্মের, এক সব জায়গা থেকে নিচে লেখা লোকেরা এল, কিন্তু তারা ইস্রায়েলীয় কি না, এ বিষয়ে তারা তাদের পূর্বপুরুষদের কিংবা বংশের প্রমাণ দিতে পারল না;
- 60
দলায়ের বংশধর, টোবিয়ের বংশধর, নকোদের বংশধর ছয়শো বাহান্ন জন৷
- 61
আর যাজক বংশধরদের মধ্যে হবায়ের বংশধর, হক্কোসের বংশধর ও বর্সিল্লয়ের বংশধরেরা; এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের একটি মেয়েকে বিয়ে করে তাদের নামে পরিচিত হয়েছিল৷
- 62
বংশাবলিতে নথিভুক্ত লোকেদের মধ্যে এরা নিজেদের বংশতালিকা খুঁজে পেল না, তাই তারা অশুচি বলে যাজকত্ব পদ হারালো৷
- 63
আর শাসনকর্ত্তা তাদেরকে বললেন, “যে পর্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী একজন যাজক তৈরী না হয়, ততদিন তোমরা অতি পবিত্র জিনিস খাবে না৷”
- 64
জড়ো হওয়া সমস্ত সমাজ মোট বিয়াল্লিশ হাজার তিনশো ষাট জন ছিল৷
- 65
তাছাড়াও তাদের সাত হাজার তিনশো সাঁইত্রিশ জন দাসদাসী ছিল, আর তাদের মন্দিরে দুশো জন গায়ক ও গায়িকা ছিল৷
- 66
তাদের সাতশো ছত্রিশটি ঘোড়া, দুশো পঁয়তাল্লিশটি ঘোড়ার রথ,
- 67
চারশো পঁয়ত্রিশটি উট ও ছয় হাজার সাতশো কুড়িটি গাধা ছিল৷
- 68
পরে পুর্বপুরুষদের বংশের প্রধানদের মধ্যে কতগুলি লোক সদাপ্রভুর যিরূশালেমের বাড়ির কাছে আসলে ঈশ্বরের সেই বাড়ি নিজের জায়গায় স্থাপন করার জন্য সম্পূর্ণ ইচ্ছায় দান করল৷
- 69
তারা নিজেদের শক্তি অনুসারে ঐ কাজের ভান্ডারে একষট্টি হ্যাঁজার অদর্কোন সোনা ও পাঁচ হাজার মানি রূপা ও যাজকদের জন্য একশোটি পোশাক দিল৷
- 70
পরে যাজকেরা, লেবীয়েরা ও অন্যান্য লোকেরা এবং গায়কেরা, দারোয়ানরা ও নথীনীয়েরা নিজেদের নগরে এবং সমস্ত ইস্রায়েল নিজেদের নগরে বাস করল৷