1 Chronicles 1
World English Bible (en) → IRV Bengali (bn)
- 1
আদম, শেথ, ইনোশ,
- 2
কৈনন, মহললেল, যেরদ,
- 3
হনোক, মথূশেলহ, লেমক।
- 4
নোহ, শেম, হাম ও যেফৎ।
- 5
যেফতের ছেলেরা হল গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস।
- 6
গোমরের ছেলেরা হল অস্কিনস, দীফৎ ও তোগর্ম।
- 7
যবনের ছেলেরা হল ইলীশা, তর্শীশ, কিত্তীম ও রোদানীম।
- 8
হামের ছেলেরা হল কূশ, মিশর, পূট ও কনান।
- 9
কূশের ছেলেরা হল সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার ছেলেরা হল শিবা ও দদান।
- 10
নিম্রোদ কূশের ছেলে। তিনি পৃথিবীতে একজন ক্ষমতাশালী পুরুষ হয়ে উঠেছিলেন।
- 11
লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়,
- 12
পথ্রোষীয়, কস্লূহীয়েরা ছিল পলেষ্টীয়দের পূর্বপুরুষ এবং কপ্তোরীয়, এই সব মিশরের বংশের লোক।
- 13
কনানের বড় ছেলের নাম সীদোন।
- 14
তার পরে হেৎ, যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়,
- 15
হিব্বীয়,
- 16
অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় এবং হমাতীয়।
- 17
শেমের ছেলেরা হল এলম, অশূর, অর্ফকষদ, লূদ ও অরাম এবং ঊষ, হূল, গেথর ও মেশেক।
- 18
অর্ফকষদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবারের জন্ম দিলেন।
- 19
এবারের দুইটি ছেলে হয়েছিল। তাদের এক জনের নাম পেলগ (বিভাগ); কারণ তার দিনের পৃথিবী ভাগ হয়েছিল; তাঁর ভাইয়ের নাম ছিল যক্তন।
- 20
যক্তনের ছেলেরা হল অলমোদদ, শেলফ,
- 21
হৎসর্মাবৎ, যেরহ, হদোরাম, উষল, দিক্ল,
- 22
এবল, অবীমায়েল, শিবা,
- 23
ওফীর, হবীলা ও যোববের জন্ম দিলেন। এরা সবাই যক্তনের ছেলে।
- 24
শেম, অর্ফকষদ, শেলহ,
- 25
এবর, পেলগ, রিয়ূ,
- 26
সরূগ, নাহোর, তেরহ,
- 27
অব্রাম, অর্থাৎ অব্রাহাম।
- 28
অব্রাহামের ছেলেরা হল ইস্হাক ও ইশ্মায়েল।
- 29
তাঁদের বংশের কথা এই: ইশ্মায়েলের বড় ছেলে নবায়োৎ, তার পরে কেদর, অদবেল, মিব্সম,
- 30
মিশ্ম, দূমা, মসা, হদদ, তেমা,
- 31
যিটূর, নাফীশ ও কেদমা। এরা ইশ্মায়েলের ছেলে।
- 32
অব্রাহামের উপপত্নী কটূরার ছেলেরা হল সিম্রন, যক্ষণ, মদান, মিদিয়ন, যিশ্বক ও শূহ। যক্ষণের ছেলেরা হল শিবা ও দদান।
- 33
মিদিয়নের ছেলেরা হল ঐফা, এফর, হনোক, অবীদ ও ইলদায়া। এরা সবাই ছিল কটূরার বংশধর।
- 34
অব্রাহামের ছেলে ইস্হাকের ছেলেরা হল এষৌ আর ইস্রায়েল।
- 35
এষৌর ছেলেরা হল ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম ও কোরহ।
- 36
ইলীফসের ছেলেরা হল তৈমন, ওমার, সফী, গয়িতম, কনস এবং তিম্না ও অমালেক।
- 37
রূয়েলের ছেলেরা হল নহৎ, সেরহ, শম্ম ও মিসা।
- 38
সেয়ীরের ছেলেরা হল লোটন, শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন।
- 39
লোটনের ছেলেরা হল হোরি ও হোমম। তিম্না ছিল লোটনের বোন।
- 40
শোবলের ছেলেরা হল অলবন, মানহৎ, এবল, শফী ও ওনম। সিবিয়োনের ছেলেরা হল অয়া ও অনা।
- 41
অনার ছেলে হল দিশোন। দিশোনের ছেলেরা হল হম্রণ, ইশবন, যিত্রণ ও করাণ।
- 42
এৎসরের ছেলেরা হল বিলহন, সাবন ও যাকন। দীশনের ছেলেরা হল ঊষ ও অরান।
- 43
ইস্রায়েলীয়দের উপরে কোনো রাজা রাজত্ব করবার আগে এরা ইদোম দেশের রাজা ছিলেন; বিয়োরের ছেলে বেলা। তাঁর রাজধানীর নাম ছিল দিনহাবা।
- 44
বেলার মৃত্যুর পরে তাঁর জায়গায় বস্রা শহরের সেরহের ছেলে যোবব রাজত্ব করেন।
- 45
যোববের মৃত্যুর পরে তাঁর জায়গায় তৈমন দেশের হূশম রাজা হয়েছিলেন।
- 46
হূশমের মৃত্যুর পরে তাঁর জায়গায় বদদের ছেলে হদদ্ রাজা হয়েছিলেন। তিনি মোয়াব দেশে মিদিয়নীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ।
- 47
আর হদদের মৃত্যুর পরে তাঁর জায়গায় মস্রেকা শহরের সম্ল রাজা হয়েছিলেন।
- 48
আর সম্লর মৃত্যুর পরে তাঁর জায়গায় সেই জায়গায় (ফরাৎ বা ইউফ্রেটিস) নদীর কাছে রহোবোৎ শহরের শৌল তাঁর পদে রাজা হয়েছিলেন।
- 49
আর শৌলেরমৃত্যুর পরে তাঁর জায়গায় অকবোরের ছেলে বাল্ হানন রাজা হয়েছিলেন।
- 50
আর বাল্ হাননের মৃত্যুর পরে তাঁর জায়গায় হদদ্ রাজা হয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল পায় এবং তাঁর স্ত্রীর নাম ছিল মহেটবেল। তিনি মট্রেদের মেয়ে এবং মেষাহবের নাতনী।
- 51
পরে হদদের মৃত্যু হয়েছিল।
- 52
ইদোমের দলপতিদের নাম তিম্ন, অলিয়া, যিথেৎ, অহলীবামা, এলা, পীনোন,
- 53
কনস, তৈমন, মিব্সর,
- 54
মগদীয়েল ও ঈরম। এরা সবাই ইদোমের দলপতি ছিল।