✦Follow
Learn › UBG → BENGALI · Jeremiah 8

Jeremiah 8

Uwspółcześniona Biblia Gdańska (pl) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    এই হল প্রভুর বার্তা: “সেই সময় যিহূদার রাজা এবং গুরুত্বপূর্ণ কর্মচারীদের অস্থিসমূহ, যাজকগণ ও ভাববাদীগণের অস্থিসমূহ এবং জেরুশালেমের লোকদের অস্থিসমূহ তাদের কবরগুলির থেকে বের করে আনা হবে|

  2. 2

    তারপর তারা সংগ্রহ করা সমস্ত অস্থি ছড়িয়ে দেবে আকাশভরা সূর্য, চন্দ্র এবং তারাদের নীচে এই মাটিতে| জেরুশালেমের লোকরা সূর্য, চন্দ্র, তারাদের ভালোবাসতো| তারা ওদের সেবা করতো, অনুসরণ করতো, উপদেশ চাইতো এবং পূজা করতো| কিন্তু কেউ সেই অস্থি একত্রিত করে পুনরায় সমাধিস্থ করবে না| সুতরাং সেই অস্থিগুলো পশুদের বিষ্ঠার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে|

  3. 3

    “আমি জোর করে যিহূদার লোকদের ভিটেমাটি ছাড়া করব| তাদের বিদেশের মাটিতে পাঠিয়ে দেব| যুদ্ধে যে সমস্ত যিহূদার মানুষ বেঁচে গিয়েছে তারাও মৃত্যু কামনা করবে|” এই ছিল প্রভুর বার্তা|

  4. 4

    “যিরমিয় এই কথাগুলি যিহূদার লোকদের বলে দাও: ‘প্রভু এই কথাগুলি বললেন: “‘যদি কোন মানুষ পড়ে যায়, সে আবার উঠে দাঁড়ায় এবং যদি কেউ ভুল পথে যায় সে আবার সঠিক পথে ফিরে আসে| যিহূদার লোকরা ভুল পথে গিয়েছিল|

  5. 5

    কিন্তু জেরুশালেমের ঐসব লোকরা কেন সেই একই ভুল পথে চলতে লাগল? তারা ফিরে এল না, বরং তারা নিজেদের তৈরী মিথ্যেকেই বিশ্বাস করল|

  6. 6

    আমি তাদের কথা মন দিয়ে শুনেছি| কিন্তু তারা সততার সঙ্গে কথা বলে না| তাদের পাপের জন্য তারা দুঃখ প্রকাশ করল না| তারা চিন্তা করল না তারা কতখানি অসৎ‌| তারা চিন্তা না করে কাজ করে| তারা যুদ্ধক্ষেত্রে ছুটে বেড়ানো ঘোড়াদের মত|

  7. 7

    এমন কি আকাশের পাখীরাও কাজ করবার সঠিক সময়টি জানে| সারস, পায়রা, বেগবান এবং গায়ক পাখীরাও জানে নতুন বাসায় কখন উড়ে যেতে হয়| কিন্তু আমার লোকরা জানেনা প্রভু তাদের কাছ থেকে কি চান|

  8. 8

    “‘তোমরা বলে চলেছো, ‘তোমরা প্রভুর শিক্ষায় জ্ঞানী হয়ে উঠেছ!’ কিন্তু তা সত্যি নয়| কারণ শাস্ত্রবিদরা মিথ্যা লিখেছিলেন|

  9. 9

    ঐ “জ্ঞানী ব্যক্তিরা” প্রভুর শিক্ষামালা মেনে চলতে অস্বীকার করেছে| সুতরাং তারা প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি নয়| সেই “জ্ঞানী ব্যক্তিদের” ফাঁদে ফেলা হয়েছিল| তারা বিহবল এবং লজ্জিত হয়েছে|

  10. 10

    তাই আমি তাদের স্ত্রীদের অন্য পুরুষদের হাতে তুলে দেব| আমি তাদের জমিসমূহ দান করে দেব অন্য মালিকদের| ক্ষুদ্র থেকে গুরুত্বপূর্ণ সবাই শুধু বেশী পয়সা চায়| ভাববাদী থেকে যাজকদের প্রত্যেকেই মিথ্যা কথা বলে|

  11. 11

    আমার লোকরা খুব বাজে ভাবে আহত হয়েছে| কিন্তু ভাববাদী ও যাজকরা ক্ষতগুলিতে পট্টি বেঁধে দেবার বদলে ওগুলোকে সামান্য আঁচড় বলে গণ্য করেছে| তারা বলে, “সব কিছু ঠিকঠাক আছে!” আসলে কিছুই ঠিক নেই!

  12. 12

    মন্দ কাজের জন্য তাদের লজ্জিত হওয়া উচিৎ‌| কিন্তু তারা এতটুকু লজ্জিত নয়| তারা তাদের পাপের ব্যাপারে যথেষ্ট বিব্রত নয়| তাই অন্যদের মতো তারাও শাস্তি পাবে| যখন আমি অন্যদের শাস্তি দেব তখন তাদেরও ছুঁড়ে ফেলব মাটিতে|’” প্রভু এই কথাগুলি বললেন|

  13. 13

    “‘তোমাদের ফসল ঘরে তোলার উৎসব আর পালিত হবে না| আমি তোমাদের সমস্ত ফল ও শস্যসমূহ কেড়ে নেব তাই আর ফসল তোলা হবে না|” এই ছিল প্রভুর বার্তা| “দ্রাক্ষা-ক্ষেতে কোন দ্রাক্ষা থাকবে না| থাকবে না কোন ডুমুর গাছ| এমন কি গাছের পাতা পর্যন্ত শুকিয়ে যাবে| আমি তোমাদের যা দিয়েছিলাম সব কিছু নিয়ে নেব|’”

  14. 14

    “কেন আমরা এখানে বসে আছি? আশ্রয়ের জন্য আমাদের দুর্গবিশিষ্ট শহরগুলিতে যাওয়া যাক| যদি আমাদের প্রভু ঈশ্বর মারতেই চান, তাহলে সেখানে মরাই আমাদের পক্ষে ভাল| আমরা প্রভুর বিরুদ্ধে পাপ করেছি| তাই ঈশ্বর আমাদের বিষাক্ত জল পান করতে দিয়েছেন|

  15. 15

    আমরা শান্তি আশা করেছিলাম কিন্তু কিছুই ভালো হল না| আমরা আশা করেছিলাম তিনি আমাদের ক্ষমা করবেন| কিন্তু শুধুই বিপর্যয় আসছে|

  16. 16

    দান পরিবারগোষ্ঠীর দেশ থেকে শত্রুপক্ষের ঘোড়াদের হ্রেষা ধ্বনি আমরা শুনতে পাচ্ছি| মাটি কেঁপে উঠেছে তাদের পায়ের ক্ষুরের শব্দে| তারা এই দেশের সব কিছু ধ্বংস করতে আসছে| তারা ধ্বংস করতে আসছে এই শহর এবং শহরের লোকেদের|”

  17. 17

    “যিহূদার লোকরা, আমি তোমাদের আক্রমণ করার জন্য বিষধর সাপ পাঠাচ্ছি| যিহূদার এই সাপেদের কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না| সাপরা তোমাদের ছোবল মারবে|” এই ছিল প্রভুর বার্তা|

  18. 18

    ঈশ্বর, আমি ভীষণ দুঃখিত ও পরম বেদনায় আছি|

  19. 19

    আমার লোকদের কথা শুনুন| এদেশের সর্বত্র মানুষ সাহায্যের জন্য আর্ত চিৎকার করছে| তারা বলছে, “প্রভু কি সিয়োনে এখনও আছেন? সিয়োনের রাজা এখনও কি সেখানে আছেন?” কিন্তু ঈশ্বর বললেন, “যিহূদার লোকরা ভিনদেশের মূর্ত্তির পূজা করে এসেছে| সেটা আমাকে প্রচণ্ড রুদ্ধ করে তুলেছে| কেন তারা এই কাজ করেছিল?”

  20. 20

    এবং লোকরা বলল, “ফসল কাটার সময় পেরিয়ে গিয়েছে| গ্রীষ্মও চলে গিয়েছে| তবুও আমরা রক্ষা পেলাম না|”

  21. 21

    আমার লোকরা কষ্ট পেয়েছে বলে আমিও ব্যথিত| দুঃখে আমার কথা বন্ধ হয়ে গিয়েছে|

  22. 22

    গিলিয়দে নিশ্চয়ই ডাক্তার এবং ওষুধ আছে| তাহলে আমার লোকদের আঘাত কেন সারে নি?

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.