✦Follow
Learn › TR1550 → BENGALI · Genesis 5

Genesis 5

Textus Receptus (Stephanus 1550) (grc) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    এই বই হল আদম পরিবারের বিষয় নিয়ে| ঈশ্বর নিজের ছাঁচে মানুষকে সৃষ্টি করেছিলেন|

  2. 2

    ঈশ্বর মানুষকে পুরুষ ও স্ত্রীরূপে সৃষ্টি করেছিলেন| এবং সেই সৃষ্টির দিনে ঈশ্বর আশীর্বাদ করে তাদের নাম দিলেন “আদম|”

  3. 3

    আদমের যখন 130 বছর বয়স তখন তার আর একটি পুত্র হল| পুত্রটিকে দেখতে হুবহু আদমের মতো| আদম তার নাম রাখলেন শেথ|

  4. 4

    শেথের জন্মের পর 800 বছর আদম বেঁচেছিলেন| এই সময়ের মধ্যে আদমের আরও পুত্রকন্যা হল|

  5. 5

    সুতরাং আদম মোট 930 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হল|

  6. 6

    শেথের যখন 105 বছর বয়স তখন তাঁর একটি পুত্র হয়| তার নাম রাখা হয় ইনোশ|

  7. 7

    ইনোশের জন্মের পরে শেথ 807 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে শেথের আরও পুত্রকন্যা হয়|

  8. 8

    সুতরাং শেথ বেঁচেছিলেন মোট 912 বছর| তারপর তাঁর মৃত্যু হয়|

  9. 9

    ইনোশের যখন 90 বছর বয়স তখন তাঁর কৈনন নামে একটি পুত্র হয়|

  10. 10

    কৈননের জন্মের পর ইনোশ 815 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়|

  11. 11

    সুতরাং ইনোশ মোট 905 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|

  12. 12

    কৈননের 70 বছর বয়সে তাঁর মহললেল নামে একটি পুত্র হয়|

  13. 13

    মহললেলের জন্মের পর কৈনন 840 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে কৈননের আরও পুত্রকন্যা হয়|

  14. 14

    সুতরাং কৈনন মোট 910 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|

  15. 15

    মহললেলের যখন 65 বছর তখন তাঁর যেরদ নামে একটি পুত্র হয়|

  16. 16

    যেরদের জন্মের পর মহললেল 830 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়|

  17. 17

    সুতরাং মহললেল মোট 895 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|

  18. 18

    যেরদের যখন 162 বছর বয়স তখন তাঁর হনোক নামে একটি পুত্র হয়|

  19. 19

    হনোকের জন্মের পর যেরদ 800 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়.

  20. 20

    সুতরাং যেরদ মোট 962 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|

  21. 21

    হনোকের যখন 65 বছর বয়স তখন মথূশেলহ নামে তাঁর একটি পুত্র হয়|

  22. 22

    মথূশেলহর জন্মের পর হনোক আরও 300 বছর ঈশ্বরের সঙ্গে পদচারণা করেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়|

  23. 23

    সুতরাং হনোক মোট 365 বছর বেঁচেছিলেন|

  24. 24

    একদিন হনোক ঈশ্বরের সঙ্গে পদচারণা করতে করতে অদৃশ্য হয়ে গেলেন| ঈশ্বর তাঁকে নিয়ে নিলেন|

  25. 25

    মথূশেলহর যখন 187 বছর বয়স তখন তাঁর লেমক নামে একটি পুত্র হয়|

  26. 26

    লেমকের জন্মের পর মথূশেলহ 782 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়|

  27. 27

    সুতরাং মথূশেলহ মোট 969 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|

  28. 28

    লেমকের যখন 182 বছর বয়স তখন তাঁর একটি পুত্র হল|

  29. 29

    লেমক পুত্রের নাম রাখলেন নোহ| তিনি বললেন, “ঈশ্বর ভূমিকে অভিশাপ দিয়েছেন বলে কৃষকরূপে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়| কিন্তু নোহ আমাদের বিশ্রাম দেবে|”

  30. 30

    নোহের জন্মের পর লেমক 595 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়|

  31. 31

    সুতরাং লেমক মোট 777 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|

  32. 32

    নোহর 500 বছর বয়সে শেম, হাম এবং যেফৎ নামে তিনটি পুত্র হয়|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.