✦Follow
Learn › TR1550 → BENGALI · Genesis 16

Genesis 16

Textus Receptus (Stephanus 1550) (grc) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    সারী ছিল অব্রামের স্ত্রী| তার ও অব্রামের কোনও সন্তানাদি ছিল না| সারী মিশর থেকে একজন দাসী এনেছিল| তার নাম হাগার|

  2. 2

    সারী অব্রামকে বললেন, “প্রভু আমায় সন্তান ধারণের ক্ষমতা দেন নি| তাই তুমি আমার দাসী হাগারের কাছে যাও| আমাকে একটি সন্তান দাও এবং আমি সেই সন্তানকে নিজের বলে গ্রহণ করবো|” অব্রাম সারীর নির্দেশ অনুসরণ করলেন|

  3. 3

    অব্রাম কনানে দশ বছর বাস করার পরে এই ঘটনা ঘটে| সারী হাগারকে তাঁর স্বামী অব্রামের কাছে পাঠালো| (হাগার ছিল তাঁর মিশরীয় দাসী|)

  4. 4

    অব্রামের দ্বারা হাগার গর্ভবতী হলো| যখন সে একথা জানতে পারল সে খুব গর্বিতা হয়ে উঠল এবং ভাবল সে তার প্রভু পত্নী সারীর চেয়ে ভাল|

  5. 5

    কিন্তু সারী অব্রামকে বলল, “আমার দাসী এখন আমাকেই তিরস্কার করে এবং এর জন্যে তুমি দায়ী| আমিই তাকে তোমার কাছে পাঠিয়েছিলাম| সে গর্ভবতী হল| এখন সে নিজেকে আমার চেয়ে ভাল মনে করে| প্রভু বিচার করুন যে কোনটা ঠিক|”

  6. 6

    কিন্তু অব্রাম সারীকে বলল, “তুমিই হাগারের গৃহকর্ত্রী| তোমার যে রকম ইচ্ছে সে রকমভাবেই তুমি হাগারের ব্যবস্থা করবে|” ফলে সারী তাঁর দাসী হাগারকে দুঃখ দিলেন এবং হাগার সেখান থেকে পালিয়ে গেল|

  7. 7

    মরুভূমির মধ্যে এক জলপূর্ণ কূপের পাশে প্রভুর দূত হাগারকে দেখতে পেল| জলাশয়টি ছিল শূর যাওয়ার পথে|

  8. 8

    সেই দূত বলল, “হাগার তুমি তো সারীর পরিচারিকা| তুমি এখানে কেন? তুমি কোথায় যাচ্ছো?”

  9. 9

    প্রভুর দূত হাগারকে বলল, “সারী তোমার গৃহকর্ত্রী| তার কাছে ফিরে যাও| তার বাধ্য হও|”

  10. 10

    হাগারকে প্রভুর দূত আরও বলল, “তোমার থেকে বিশাল জনসমষ্টি সৃষ্টি হবে| এত বিপুল জনসংখ্যা হবে যে তাদের গুনে শেষ করা যাবে না|”

  11. 11

    প্রভুর দূত আরও বলল, “হাগার, এখন তুমি গর্ভবতী, তুমি হবে এক পুত্রের জননী| পুত্রের নাম দেবে ইশ্মায়েল, কারণ প্রভু শুনেছেন তোমার উপর দুর্ব্যবহার হয়েছে, তিনি তোমাকে সাহায্য করবেন|

  12. 12

    ইশ্মায়েল স্বাধীন এবং উদ্দাম হবে যেমন উদ্দাম হয় বন্য গাধা| সে সবার বিরুদ্ধে দাঁড়াবে এবং সবাই হবে তার প্রতিপক্ষ| সে স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াবে এবং ভাইদের বসতির কাছে তাঁবু গাড়বে|”

  13. 13

    প্রভু হাগারের সঙ্গে কথা বললেন| হাগার ঈশ্বরের এক নতুন নাম দিল| সে তাঁকে বলল, “আপনি হলেন ঈশ্বর যিনি আমায় দেখেন|” সে এই কথা বলল কারণ সে ভাবল, “এরকম জায়গাতেও ঈশ্বর আমায় দেখতে পাচ্ছেন, আমার ভালমন্দের কথা চিন্তা করছেন|”

  14. 14

    সুতরাং ঐ কূপের নাম হল বের-লহয়-রোয়ী| কাদেশ এবং বেরদ অঞ্চলের মধ্যে ঐ কূপের অবস্থান|

  15. 15

    হাগার অব্রামের পুত্রের জন্ম দিল| সে অব্রাম পুত্রের নাম দিল ইশ্মায়েল|

  16. 16

    যখন হাগারের গর্ভে ইশ্মায়েলের জন্ম হয় তখন অব্রামের বয়স 86 বছর|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.