✦Follow
Learn › TR1550 → BENGALI · Genesis 10

Genesis 10

Textus Receptus (Stephanus 1550) (grc) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    শেম, হাম ও যেফৎ এই তিনজন ছিল নোহর পুত্র| বন্যার পরে এই তিনজনের আরও বহু সন্তান সন্ততির জন্ম হল| শেম, হাম ও যেফতের উত্তরপুরুষরা:

  2. 2

    যেফতের পুত্রগণ হল: গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক এবং তীরস|

  3. 3

    গোমরের পুত্রগণ হল: অস্কিনস, রীফৎ‌ এবং তোগর্ম|

  4. 4

    যবনের পুত্রগণ হল: ইলীশা, তর্শীশ, কিত্তীম এবং দোদানীম|

  5. 5

    ভূমধ্যসাগর অঞ্চলে যে সকল মানুষের বাস তারা সকলেই যেফতের সন্তানসন্ততি| প্রত্যেক পুত্রের নিজস্ব ভূমি ছিল| সমস্ত পরিবারই বৃদ্ধি পেতে পেতে একটি জাতিতে পরিণত হয়| প্রত্যেক জাতির নিজস্ব ভাষা ছিল|

  6. 6

    হামের পুত্রগণ হল: কূশ, মিশর, পূট এবং কনান|

  7. 7

    কূশের পুত্রগণ হল: সবা, হবীলা, সপ্তা, রয়মা এবং সপ্তক|

  8. 8

    নিম্রোদ নামেও কুশের এক পুত্র ছিল| কালক্রমে নিম্রোদ দারুন শক্তিমান পুরুষে পরিণত হয়|

  9. 9

    প্রভুর সম্মুখে নিম্রোদ একজন বড় শিকারী হয়ে উঠল| সেজন্য তার সঙ্গে অন্যান্য লোকদের তুলনা করে সকলে বলতো, “ঐ মানুষটি নিম্রোদের মত, এমন কি প্রভুর সামনেও দারুণ শিকারী|”

  10. 10

    নিম্রোদের রাজত্ব বাবিল থেকে শিনিয়র দেশে এরক অক্কদ এবং কল্নী পর্যন্ত বিস্তৃত হয়েছিল|

  11. 11

    নিম্রোদ অশূরেও গিয়েছিল| নিম্রোদ অশূর দেশে নীনবী, রহোবোৎ-পুরী, কেলহ এবং

  12. 12

    রেষণ (নীনবী এবং কেলহের মধ্যবর্তী ভুভাগে রেষণ মহানগরের পত্তন হয়|)

  13. 13

    মিশর ছিল লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়,

  14. 14

    পথ্রোষীয়, কস্লূহীয় আর কপ্তোরীয় অঞ্চলগুলির অধিবাসীদের জনক| (পলেষ্টীয়রা কস্লূহীয় দেশ থেকে এসেছিল|)

  15. 15

    কনান ছিল সীদোনের পিতা| সীদোন কনানের প্রথম সন্তান| কনান হিত্তীয়দের পূর্বপুরুষ হেতেরও পিতা ছিলেন| হেৎ থেকে হিত্তীয়দের উদ্ভব|

  16. 16

    কনান ছিলেন যিবুষীয়, ইমোরীয় জনগোষ্ঠী, গির্গাশীয়়দের পিতা|

  17. 17

    হিব্বীয় জনগোষ্ঠী, অর্কীয়় জনগোষ্ঠী, সীনীয়় জনগোষ্ঠী,

  18. 18

    অর্বদীয়় জনগোষ্ঠী, সমারীয়় জনগোষ্ঠী এবং হমাতীয় জনগোষ্ঠী কনান থেকে উদ্ভুত হয়|

  19. 19

    কনানীয়দের দেশ উত্তরে সীদোন থেকে দক্ষিণে গরার পর্যন্ত, পশ্চিমে ঘসা থেকে পূর্বে সদোম ও ঘমোরা পর্যন্ত এবং অদ্মা ও সবোয়ীর থেকে লাশা পর্যন্ত বিস্তৃত ছিল|

  20. 20

    এই সমস্ত মানুষই ছিল হামের উত্তরপুরুষ| এইসব পরিবারগুলির নিজস্ব ভাষা ও নিজস্ব দেশ ছিল| তারা ক্রমে ক্রমে পৃথক পৃথক জাতি হয়ে উঠল|

  21. 21

    যেফতের বড় ভাই ছিল শেম| শেমের একজন উত্তরপুরুষ হল এবর এবং এবর সমস্ত হিব্রু জনগোষ্ঠীর জনক রূপে পরিচিত|

  22. 22

    শেমের পুত্ররা হল: এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ এবং অরাম|

  23. 23

    অরামের পুত্রেরা হল: উষ, হূল, গোখর এবং মশ|

  24. 24

    অর্ফক্ষদের পুত্র শেলহ,

  25. 25

    এবরের দুই পুত্র| এক পুত্রের নাম পেলগ| তার আমলে পৃথিবী বিভক্ত হয় বলে তার ঐ নাম হয়| অন্য পুত্রের নাম যক্তন|

  26. 26

    যক্তনের পুত্রেরা হল: অল্মোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ,

  27. 27

    হদোরাম, উবল, দিক্ল,

  28. 28

    ওবল, অবীমায়েল, শিবা,

  29. 29

    ওফীর, হবীলা এবং যোবব| এরা সবাই ছিল যক্তনের পুত্র|

  30. 30

    পূর্ব দিকে মেষা এবং পার্বত্য দেশের মধ্যবর্তী ভুভাগে তারা বাস করত| মেষা ছিল সফার দেশের দিকে|

  31. 31

    এরা সবাই ছিল শেমের পরিবারের অন্তর্গত| পরিবার, ভাষা, দেশ ও জাতি অনুসারেই তাদের সাজানো হয়েছে|

  32. 32

    এই সবগুলোই নোহের পুত্রদের পরিবার| পরিবারগুলি তালিকা তাদের জাতি অনুসারে প্রস্তুত করা হয়েছে| প্লাবনের পরে এই পরিবারগুলি থেকেই সারা পৃথিবীতে মনুষ্য সমাজের বিস্তার হয়েছে|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.