✦Follow
Learn › RVR1909 → BENGALI · Jeremiah 24

Jeremiah 24

Reina-Valera 1909 (es) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    প্রভু আমাকে এই জিনিসগুলি দেখিয়ে ছিলেন: আমি ডুমুর ভর্ত্তি দুটি ঝুড়ি দেখেছিলাম প্রভুর মন্দিরের সামনে রাখা আছে| বাবিলের নবূখদ্রিত্‌সর যখন যিকনিয়কে বন্দী করে নিয়ে গিয়ে ছিলেন তখন আমার এই স্বপ্নদর্শন হয়েছিল| রাজা যিহোয়াকীমের পুত্র যিকনিয় ও তার গুরুত্বপূর্ণ সভাসদবৃন্দদের জেরুশালেম থেকে গ্রেপ্তার করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল| যিহূদার সমস্ত ছুতোর ও কানাদেরও নবূখদ্রিত্‌সর বাবিলে নিয়ে এসেছিলেন|

  2. 2

    একটা ঝুড়িতে ছিল খুব ভাল ডুমুর| ঐ ডুমুরগুলি ছিল মরশুমের শুরুতে পাকা ডুমুর| কিন্তু অপর ঝুড়িতে ছিল পচা ডুমুর| যা একেবারেই খাওয়ার অযোগ্য|

  3. 3

    প্রভু আমাকে জিজ্ঞাসা করেছিলেন, “যিরমিয়, তুমি কি দেখতে পাচ্ছ?”

  4. 4

    তারপর আমি প্রভুর কাছ থেকে বার্তা পেয়েছিলাম|

  5. 5

    প্রভু, ইস্রায়েলের ঈশ্বর আমাকে বলেছিলেন: “যিহূদার লোকদের তাদের দেশ থেকে শত্রুরা বাবিলে নিয়ে গিয়েছিল| সেই লোকগুলি হবে ঐ ভাল ডুমুরগুলোর মতো| এদের প্রতি আমি দয়ালু হবো|

  6. 6

    আমি তাদের রক্ষা করব| আমি তাদের যিহূদায় ফিরিয়ে আনব| আমি তাদের ছিন্নভিন্ন না করে গড়ে তুলব| আমি তাদের উদ্ধার করবো| আমি তাদের প্রতিষ্ঠা করবো| যাতে তারা বেড়ে উঠতে পারে|

  7. 7

    আমি তাদের একটি হৃদয় দেব যেটা আমাকে জানতে ইচ্ছা করবে| তখন তারা জানবে যে আমিই প্রভু| তারা হবে আমার লোক| আমি হব তাদের ঈশ্বর| আমি এটা করবো কারণ বাবিলের বন্দীরা সম্পূর্ণ ভাবে তাদের হৃদয় আমার কাছে সমর্পণ করবে|

  8. 8

    “কিন্তু যিহূদার রাজা সিদিকিয় হবে ঐ খাওয়ার অযোগ্য পচা ডুমুরগুলির মতো| সিদিকিয়র উচ্চপদস্থ পারিষদগণ, জেরুশালেমে পড়ে থাকা সমস্ত লোক ও মিশরে বসবাসকারী যিহূদার লোকরা হবে ঐ পচা ডুমুরের মতো|

  9. 9

    “আমি ঐ লোকদের এমন একটি শাস্তি দেব যেটা পৃথিবীর সমস্ত লোককে বিস্ময়াভিভূত করবে| যিহূদার ঐ সব লোকেরা হবে অন্যদের উপহাসের সামগ্রী| আমি তাদের যেখানেই ছড়িয়ে দেব সেখানকার লোকরা তাদের শাপ দেবে|

  10. 10

    তাদের বিরোধিতা করার জন্য আমি তরবারি, অনাহার এবং রোগ পাঠাব| আমি তাদের যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকে মারা যায় ততক্ষণ আক্রমণ করব| তাহলে তারা এই দেশ যা আমি তাদের এবং তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে|”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.