✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 99

Psalms 99

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    প্রভুই রাজা| তাই জাতিগুলোকে ভয়ে কাঁপতে দাও| করূব দূতদের ওপরে ঈশ্বর একজন রাজার মত বসেন| তাই পৃথিবীকে ভয়ে কেঁপে উঠতে দাও|

  2. 2

    সিয়োনে প্রভু মহান! সমগ্র জাতির ওপরে তিনি একজন মহান নেতা|

  3. 3

    সমস্ত লোক আপনার প্রশংসা করুক| ঈশ্বরের নাম ভীতিপ্রদ| ঈশ্বরই পবিত্র|

  4. 4

    শক্তিশালী রাজা ন্যায় বিচার পছন্দ করে| ঈশ্বর, আপনিই ধার্ম্মিকতা সৃষ্টি করেছেন| আপনিই যাকোবকে ধার্ম্মিকতা এবং ন্যায়নীতি দিয়েছিলেন|

  5. 5

    আমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর এবং তাঁর পবিত্র পাদপীঠে উপাসনা কর|

  6. 6

    মোশি ও হারোণ তাঁর বহু যাজকদের মধ্যে দু’জন এবং শমূয়েলও তাঁর নাম উচ্চারণকারীদের একজন| ওরা প্রভুর কাছে প্রার্থনা করেছিলো এবং প্রভু ওদের উত্তর দিয়েছেন|

  7. 7

    দীর্ঘ মেঘের ভেতর থেকে ঈশ্বর কথা বলেছেন| ওরাও তাঁর আজ্ঞাগুলো পালন করেছিল| ঈশ্বর ওদের বিধি প্রদান করেছিলেন|

  8. 8

    প্রভু, আমাদের ঈশ্বর, আপনি ওদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন| আপনি ওদের দেখিয়েছেন যে আপনিই ক্ষমাশীল ঈশ্বর এবং মানুষ মন্দ কাজ করে বলে আপনি মানুষকে শাস্তি দেন|

  9. 9

    আমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর| তাঁর পবিত্র পর্বতের দিকে মাথা নত কর এবং তাঁর উপাসনা কর| প্রভু আমাদের ঈশ্বর, সত্যিই পবিত্র!

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.