✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 95

Psalms 95

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    এস, আমরা প্রভুর প্রশংসা করি! যে শিলা আমাদের রক্ষা করেন তাঁর উদ্দেশ্যে আমরা উচ্চস্বরে প্রশংসাধ্বনি দিই|

  2. 2

    আমরা প্রভুর উদ্দেশ্যে ধন্যবাদের গান গাই| তাঁর প্রশংসায় আমরা আনন্দগান গাই|

  3. 3

    কেন? কারণ প্রভুই মহান ঈশ্বর! তিনিই সেই মহান রাজা যিনি সকল “দেবতাদের” শাসন করছেন|

  4. 4

    গভীরতম গুহা, উচ্চতম পর্বত, সবই প্রভুর|

  5. 5

    সমুদ্রও তাঁরই – তিনিই তা সৃষ্টি করেছেন| ঈশ্বর তাঁর নিজের হাতে এই শুকনো জমি সৃষ্টি করেছেন|

  6. 6

    এস, আমরা অবনত হয়ে তাঁর উপাসনা করি! যে প্রভু আমাদের সৃষ্টি করেছেন তাঁর প্রশংসা করি!

  7. 7

    কেন? কারণ যদি আমরা তাঁর কন্ঠ শুনি তাহলে তিনি আমাদের ঈশ্বর হবেন এবং আমরা হব সেই লোকেরা যাদের তিনি খাদ্য যোগান, আমরা হব সেই মেষ যাদের তিনি স্বহস্তে নেতৃত্ব দেন|

  8. 8

    ঈশ্বর বলেন, “মরীবাতে তোমরা যেমন অবাধ্য হয়েছিলে, মঃসার মরুপ্রান্তরে যেমন হয়েছিল, তেমন হযো না|

  9. 9

    তোমাদের পূর্বপুরুষরা আমায় পরীক্ষা করেছে| ওরা আমাকে পরীক্ষা করেছিলো কিন্তু এই সময় ওরা দেখেছিলো আমি কি করতে পারি!

  10. 10

    40 বছর ধরে আমি ওদের প্রতি ধৈর্য্য ধারণ করেছি| আমি জানি যে ওরা বিশ্বাসী নয়| ওরা আমার শিক্ষামালা অনুসরণ করতে অগ্রাহ্য করেছে|

  11. 11

    তাই ওদের প্রতি আমি ক্রুদ্ধ হয়েছিলাম এবং আমি কথা দিয়েছিলাম যে, ‘ওরা আমার বিশ্রামের স্থানে কখনো প্রবেশ করতে পারবে না|’”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.