✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 89

Psalms 89

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    প্রভুর প্রেম সম্পর্কে আমি সর্বদাই গান গাইবো| তাঁর বিশ্বস্ততা সম্পর্কে আমি চিরকাল এবং অনন্তকাল গাই গাইবো!

  2. 2

    প্রভু, আমি সত্যিই বিশ্বাস করি যে আপনার ভালোবাসা চিরন্তন! আপনার বিশ্বস্ততা আকাশের মত থেকে যায়!

  3. 3

    ঈশ্বর বলেছেন, “আমার মনোনীত রাজার সঙ্গে আমি একটি চুক্তি করেছি| আমার দাস দায়ূদের কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি|

  4. 4

    ‘দায়ূদ, তোমার পরিবারকে আমি চিরদিন বাঁচিয়ে রাখবো| তোমার রাজ্যকে আমি চিরকাল অব্যাহত রাখতে সাহায্য করব|’”

  5. 5

    প্রভু, আপনি আশ্চর্য্য কার্য্য করেন| এই জন্য আকাশ আপনার প্রশংসা করে| লোকেরা আপনার ওপর নির্ভর করতে পারে| পবিত্র লোকেদের মণ্ডলীতে শুধুমাত্র এই সম্পর্কেই গান করে|

  6. 6

    স্বর্গে প্রভুর সমকক্ষ কেউ নেই| অন্য কোন “দেবতার” সঙ্গে প্রভুকে তুলনা করা চলে না|

  7. 7

    ঈশ্বর পবিত্র লোকেদের সঙ্গে সাক্ষাৎ করেন, ওই পবিত্র দূতরা তাঁর চারপাশে জড়ো হয়| ওরা ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে| ওরা তাঁর ভয়ে দাঁড়িয়ে থাকে|

  8. 8

    হে প্রভু সর্বশক্তিমান ঈশ্বর, আপনার মত কেউই নয়| আমরা সম্পূর্ণভাবে আপনাকে বিশ্বাস করতে পারি|

  9. 9

    আপনি পরাক্রমশালী সমুদ্রকে শাসন করেন, এর উত্তাল তরঙ্গমালাকে আপনি শান্ত করে দিতে পারেন|

  10. 10

    হে ঈশ্বর, আপনি রহবকে পরাজিত করেছিলেন| আপনার শক্তিশালী বাহু বলে আপনি আপনার শত্রুদের ছত্রভঙ্গ করেছিলেন|

  11. 11

    হে ঈশ্বর, স্বর্গ এবং মর্ত্য আপনার অধিকারভুক্ত| এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আপনি সৃষ্টি করেছেন|

  12. 12

    উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যা কিছু রয়েছে সবই আপনি সৃষ্টি করেছেন| তাবোর ও হর্ম্মোণ পর্বত আপনার নামের প্রশংসা করছে|

  13. 13

    আপনার বাহু পরাক্রমবিশিষ্ট! আপনার হস্ত শক্তিমান! বিজয়ী হয়ে আপনার ডানহাত উপরের দিকে ওঠে!

  14. 14

    সত্য ও ন্যায় বিচারের ওপর আপনার রাজ্য প্রতিষ্ঠিত| প্রেম এবং বিশ্বাস আপনার রাজাসনের দাস|

  15. 15

    ঈশ্বর, আপনার নিষ্ঠাবান অনুগামীরা সত্যিই সুখী| তারা আপনার করুণার আলোকে বাস করে|

  16. 16

    আপনার নাম সর্বদাই তাদের সুখী করে| তারা আপনার ধার্ম্মিকতার প্রশংসা করে|

  17. 17

    আপনি তাদের বিস্ময়কর শক্তি| তাদের শক্তি আপনার কাছ থেকে আসে|

  18. 18

    প্রভু, আপনিই আমাদের রক্ষাকর্তা| ইস্রায়েলের পবিত্র একজনই আমাদের রাজা|

  19. 19

    আপনার বিশ্বস্ত অনুগামীদের সঙ্গে আপনি এক স্বপ্নদর্শনের কথা বলেছিলেন, “জনতার মধ্যে থেকে আমি একজন তরুণকে মনোনীত করেছি| আমি সেই তরুণকে একজন গুরুত্বপূর্ণ লোক করে তুলেছি| সেই তরুণ সৈন্যকে আমি শক্তিশালী করেছি|

  20. 20

    আমার দাস দায়ূদকে আমি খুঁজে পেয়েছি| বিশেষ তৈল দ্বারা আমি দায়ূদকে অভিষিক্ত করেছি|

  21. 21

    আমার ডান হাত দিয়ে আমি দায়ূদকে সহায়তা দিয়েছি এবং আমার শক্তি দিয়ে আমি তাকে শক্তিশালী করেছি|

  22. 22

    এই মনোনীত রাজাকে শত্রুরা পরাজিত করতে পারে নি| দুষ্ট লোকরা ওকে হারাতে পারে নি|

  23. 23

    আমি ওর শত্রুদের শেষ করে দিয়েছি| যারা আমার মনোনীত রাজাকে ঘৃণা করেছে, তাদের আমি পরাজিত করেছি|

  24. 24

    যে রাজাকে আমি পছন্দ করেছি, তাকে আমি সর্বদা ভালোবাসবো ও সমর্থন করবো| সর্বদাই আমি তাকে শক্তিশালী করে তুলবো|

  25. 25

    আমার মনোনীত রাজাকে আমি সমুদ্রের দায়িত্ব দিয়েছি| নদীগুলোকে সে নিয়ন্ত্রণ করবে|

  26. 26

    সে আমাকে বলবে, ‘আপনিই আমার পিতা| আপনিই আমার ঈশ্বর, আমার শিলা, আমার পরিত্রাতা|’

  27. 27

    আমি তাকে আমার প্রথম জাত সন্তান করবো| সে পৃথিবীর সব রাজাদের ওপরে মহারাজা হবে|

  28. 28

    আমার প্রেম, ওই মনোনীত রাজাকে সব সময়েই রক্ষা করবে| ওর সঙ্গে আমার চুক্তি কোনদিন শেষ হবে না|

  29. 29

    আমি ওর পরিবারকে চিরকাল অব্যাহত রাখব| ওর রাজ্য স্বর্গগুলির মতই চিরদিন বজায় থাকবে|

  30. 30

    ওর উত্তরপুরুষরা যদি আমার বিধি ত্যাগ করে, যদি ওরা আমায় মান্য করা থেকে বিরত হয়, আমি ওদের শাস্তি দেবো|

  31. 31

    যদি আমার মনোনীত রাজার উত্তরপুরুষরা আমার বিধি আজ্ঞা উপেক্ষা করে,

  32. 32

    তাহলে আমি ওদের ভয়ানক শাস্তি দেবো|

  33. 33

    কিন্তু ওদের ওপর থেকে কখনও আমার ভালোবাসা প্রত্যাহার করবো না| সর্বদাই আমি ওদের প্রতি বিশ্বস্ত থাকবো|

  34. 34

    দায়ূদের সঙ্গে আমি কখনও আমার চুক্তি ভঙ্গ করবো না| আমি আমাদের চুক্তির পরিবর্তনও করবো না|

  35. 35

    আমার পবিত্রতা দিয়ে, আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছি| দায়ূদের সঙ্গে আমি কখনই মিথ্যাচার করবো না!

  36. 36

    দায়ূদের পরিবার চিরদিনের জন্য অব্যাহত থাকবে| যতকাল সূর্য থাকবে ততকাল ওর রাজ্য বজায় থাকবে|

  37. 37

    চাঁদের মতই ওর রাজত্ব চিরদিন বজায় থাকবে| আকাশই আমার সেই চুক্তির প্রমাণ দেয়| এই চুক্তি বিশ্বাস যোগ্য|”

  38. 38

    কিন্তু ঈশ্বর, আপনার মনোনীত রাজার প্রতি আপনি ক্রুদ্ধ হয়েছেন, এবং আপনি তাকে বরাবরই ত্যাগ করেছেন|

  39. 39

    আপনার চুক্তি আপনি বাতিল করে দিয়েছেন| আপনি রাজার মুকুটকে ধূলোয় নিক্ষেপ করেছেন|

  40. 40

    রাজার নগরীর প্রাচীর আপনি মাটিতে ফেলে দিয়েছেন| তার সব দুর্গকে আপনি ধ্বংস করেছেন|

  41. 41

    পথচারী মানুষ তার জিনিস চুরি করে নিয়ে যায়| তার প্রতিবেশীরা তাকে বিদ্রূপ করে|

  42. 42

    রাজার সব শত্রুকে আপনি খুশী করেছেন| তার শত্রুদের আপনি যুদ্ধে জয়ী হতে দিয়েছেন|

  43. 43

    ঈশ্বর, আপনি ওদের নিজেদের রক্ষা করতে সাহায্য করেছেন| আপনার রাজাকে আপনি যুদ্ধে জয় করতে সাহায্য করেন নি|

  44. 44

    আপনি তাকে জয়ী হতে দেন নি| তার সিংহাসনকে আপনি ভূ-লুন্ঠিত করেছেন|

  45. 45

    তার যৌবনেই আপনি তার জীবনকে ছোট করে দিয়েছেন| তাকে আপনি লজ্জা দিয়েছেন|

  46. 46

    প্রভু, আর কতদিন ওই সব চলবে? আপনি কি চিরদিন আমাদের উপেক্ষা করবেন? আপনার ক্রোধ কি চিরদিনই আগুনের মত জ্বলতে থাকবে?

  47. 47

    স্মরণ করে দেখুন আমার জীবন কত নাতীদীর্ঘ| আপনি আমাদের সকলকেই সামান্য সময়ের জন্য সৃষ্টি করেছেন, এরপর আমরা মারা যাবো|

  48. 48

    কেউ চিরদিন বাঁচবে না, এবং এমন কেউই নেই যে মরবে না| কোন ব্যক্তিই কবর থেকে নিজেকে রক্ষা করতে পারবে না|

  49. 49

    হে ঈশ্বর, সেই প্রেম কোথায় যা অতীতে আপনি প্রদর্শন করেছিলেন? আপনি দায়ূদকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তার পরিবারের প্রতি আপনি বিশ্বাসভাজন থাকবেন|

  50. 50

    হে প্রভু, স্মরণে রাখবেন, কেমন করে লোকরা আপনার দাসকে অপমান করেছিলো| প্রভু, আপনার শত্রুদের কাছ থেকে সেই সব অপমান আমায় শুনতে হয়েছে| ওই লোকরা আপনার মনোনীত রাজাকে অপমান করেছে|

  51. 52

    ধন্য প্রভু চিরকালের জন্য! আমেন! আমেন!

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.