Psalms 87
Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)
Key words
- 1
জেরুশালেমের পবিত্র পাহাড়ে ঈশ্বর তাঁর মন্দির নির্মাণ করেছেন|
- 2
ইস্রায়েলের যে কোন জায়গার চেয়ে সিয়োনের ফটকগুলোকে ঈশ্বর অনেক বেশী ভালোবাসেন|
- 3
হে ঈশ্বরের নগরী, লোকে তোমার সম্পর্কে বিস্ময়কর কথা বলে|
- 4
ঈশ্বর তাঁর সব লোকের তালিকা রাখেন, ওদের মধ্যে কিছু লোক মিশর ও বাবিলে বাস করে| ওদের মধ্যে কিছু লোক পলেষ্টীয়, সোর ও কূশ দেশে জন্মগ্রহণ করেছিলো|
- 5
যারা সিয়োনে জন্মেছে, তাদের প্রত্যেককে ঈশ্বর চেনেন| পরাৎপর এই নগর নির্মাণ করেছেন|
- 6
ঈশ্বর, তাঁর সব লোকদের তালিকা রেখেছেন| প্রত্যেকটি লোক কোথায় জন্মেছে তা ঈশ্বর জানেন|
- 7
ঈশ্বরের লোকরা বিশেষ ছুটি উদযাপন করতে জেরুশালেমে যায়| ওরা প্রচণ্ড সুখী, ওরা নাচছে এবং গাইছে| ওরা বলে, “জেরুশালেম থেকেই সব ভালো জিনিস আসে|”