✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 75

Psalms 75

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    হে ঈশ্বর, আমরা আপনার প্রশংসা করি! আমরা আপনার প্রশংসা করি| আপনি (আপনার নাম) খুব কাছাকাছি রয়েছেন এবং যে সব আশ্চর্য্য কার্য আপনি করেছেন লোকে তার কথা বলে|

  2. 2

    ঈশ্বর বলেন, “আমি বিচারের সময় নির্দিষ্ট করব এবং আমি ন্যায়সঙ্গতভাবে বিচার করবো|

  3. 3

    পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই কম্পমান এবং পতনোন্মুখ হতে পারে, কিন্তু আমি ওদের দৃঢ় সংবদ্ধ করে রাখবো|

  4. 4

    “কিছু লোক প্রচণ্ড গর্বিত| ‘ওরা ভাবে ওরাই শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ|’

  5. 5

    কিন্তু আমি ওই লোকদের বলেছি, ‘মিথ্যা বড়াই করো না! এত অহঙ্কারী হয়ো না!’”

  6. 6

    পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা একটা মানুষকে এতখানি গুরুত্বপূর্ণ করে তুলতে পারে|

  7. 7

    প্রভুই বিচারক| কে গুরুত্বপূর্ণ হবে তা ঈশ্বরই স্থির করেন| ঈশ্বর একজন ব্যক্তিকে তুলে নেন এবং তাকে গুরুত্বপূর্ণ করে তোলেন| অন্যদিকে, তিনি অন্য এক ব্যক্তিকে টেনে নামিয়ে দেন এবং তাকে গুরুত্বহীন করেন|

  8. 8

    মন্দ লোকদের শাস্তি দিতে ঈশ্বর সর্বদাই প্রস্তুত| প্রভুর হাতে একটা পেয়ালা আছে| সেই পেয়ালাটি বিষাক্ত দ্রাক্ষারসে পরিপূর্ণ| এই দ্রাক্ষারস (শাস্তি) তিনি মন্দ লোকদের ওপর ঢালবেন এবং শেষ বিন্দু পর্যন্ত তারা তা পান করবে|

  9. 9

    এসব বিষয় সম্পর্কে আমি সর্বদাই লোকদের বলবো| আমি ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা গান করবো|

  10. 10

    ঈশ্বর বলেন, “মন্দ লোকদের শক্তি আমি হরণ করবো এবং ভাল লোকদের আমি বেশী শক্তি দেবো|”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.