✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 72

Psalms 72

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    ঈশ্বর রাজাকে আপনার মত সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন| রাজার পুত্রকে আপনার ধার্মিকতা সম্পর্কে শিক্ষালাভ করতে সাহায্য করুন|

  2. 2

    রাজাকে আপনার লোকদের প্রতি ন্যায্য বিচার করতে সাহায্য করুন| আপনার দীন লোকদের প্রতি বিচক্ষণ সিদ্ধান্ত নিতে তাকে সাহায্য করুন|

  3. 3

    সারা ভূখণ্ড জুড়ে শান্তি ও ন্যায়বিচার থাকতে দিন|

  4. 4

    রাজাকে দীন মানুষের প্রতি সুবিচার করতে দিন| সহায় সম্বলহীনকে তিনি যেন সাহায্য করেন| ওদের যারা আঘাত করে তাদের যেন উনি শাস্তি দেন|

  5. 5

    যতদিন পর্যন্ত আকাশে চাঁদ থাকে এবং সূর্য প্রতিভাত হবে ততদিন যেন লোকেরা রাজাকে ভয় ও শ্রদ্ধা করে| লোকরা যেন তাকে চিরদিন ভয় ও শ্রদ্ধা করে|

  6. 6

    যে বৃষ্টি শস্যক্ষেতের ওপর ঝরে পড়ে, রাজাকে সেই বৃষ্টির মত হতে সাহায্য করুন| যে জলধারা জমিতে পতিত হয়, তাকে সেই ধারার মত হতে সাহায্য করুন|

  7. 7

    যতক্ষণ তিনি রাজা রয়েছেন ততদিন যেন সৎ‌ লোকরা বিকশিত হয়| যতদিন আকাশে চাঁদ রয়েছে ততদিন যেন শান্তি বজায় থাকে|

  8. 8

    এক সমুদ্র থেকে আর এক সমুদ্র পর্যন্ত তার রাজত্বের বিস্তার হোক্| ফরাৎ নদী থেকে পৃথিবীর দূর প্রান্ত পর্যন্ত যেন তাঁর রাজত্ব বজায় থাকে|

  9. 9

    মরুভূমিতে যারা বাস করে তারা সবাই যেন তাঁর কাছে আনত হয়| তাঁর সব শত্রুরা যেন মাটির ধূলোতে মুখ ঠেকিয়ে তার কাছে অবনত হয়|

  10. 10

    তর্শীশের রাজা এবং অন্যান্য দূরবর্তী রাজ্য যেন তাঁর জন্য উপহার বয়ে আনে| শিবা ও সবার রাজারা যেন তার জন্য নৈবেদ্য বয়ে আনে|

  11. 11

    সব রাজা যেন আমাদের রাজার কাছে নত হয়| সব জাতি যেন তাঁর সেবা করেন|

  12. 12

    আমাদের রাজা সহায় সম্বলহীনদের সাহায্য করেন| আমাদের রাজা দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করেন|

  13. 13

    দরিদ্র ও অসহায় মানুষ তাঁর ওপর নির্ভর করেন| রাজা তাদের বেঁচে থাকতে সাহায্য করেন|

  14. 14

    সেই সব নিষ্ঠুর লোকরা যারা ওদের ক্ষতি করতে চেষ্টা করে, তাদের হাত থেকে রাজা ওদের রক্ষা করেন| ওই সব দীন-দরিদ্র মানুষের জীবন রাজার কাছে অত্যন্ত মূল্যবান|

  15. 15

    রাজা দীর্ঘজীবী হোন! তিনি যেন শিবার কাছ থেকে সোনা গ্রহণ করেন| সর্বদা রাজার জন্য প্রার্থনা কর| প্রতিদিন তাকে আশীর্বাদ কর|

  16. 16

    জমিগুলিতে যেন প্রচুর পরিমানে ফসল হয়| পাহাড়গুলো যেন শস্যে ভরে ওঠে| জমিগুলো যেন লিবানোনের মত উর্বর হয়ে ওঠে| যেমন করে মাঠগুলো ঘাসে ভরে যায় তেমন করে যেন শহরগুলো মানুষে ভরে ওঠে|

  17. 17

    রাজা যেন চিরদিনের জন্য বিখ্যাত হয়ে যান| যতদিন সূর্য প্রতিভাত হবে, ততদিন যেন লোকরা তাঁর নাম মনে রাখে| লোকরা যেন তাঁর আশীর্বাদ পায় এবং সকলে যেন তাঁকে আশীর্বাদ করে|

  18. 18

    প্রভু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর! একমাত্র ঈশ্বরই এমন আশ্চর্য্য কার্য করতে পারেন|

  19. 19

    চিরদিন তাঁর মহিমাময় নামের প্রশংসা কর! তাঁর মহিমা যেন সারা পৃথিবীকে পরিপূর্ণ করে দেয়! আমেন! আমেন!

  20. 20

    (যিশয়ের পুত্র, দায়ূদের প্রার্থনাসমূহ এখানেই শেষ হলো|)

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.