Psalms 67
Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)
Key words
- 1
হে ঈশ্বর, আমাদের কৃপা করুন এবং আশীর্বাদ করুন| অনুগ্রহ করে আমাদের গ্রহণ করুন!
- 2
হে ঈশ্বর, পৃথিবীর সমস্ত লোক যেন আপনার সম্পর্কে জানতে পারে| প্রত্যেকটা জাতি যেন দেখতে পায় কেমন করে আপনি মানুষকে বাঁচান|
- 3
হে ঈশ্বর, লোকরা যেন আপনার প্রশংসা করে! যেন সমস্ত লোক আপনার প্রশংসা করে|
- 4
সমস্ত জাতি আহ্লাদিত হয়ে আনন্দ উপভোগ করুন! কেন? কারণ আপনি ন্যায়সঙ্গতভাবে লোকের বিচার করেন| এবং আপনি প্রত্যেকটি জাতিকে শাসন করেন|
- 5
হে ঈশ্বর, লোকরা যেন আপনার প্রশংসা করে! সকল লোক যেন আপনার প্রশংসা করে|
- 6
হে ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের আশীর্বাদ করুন| আমাদের জমি যেন আমাদের ভাল আবাদ দেয়|
- 7
ঈশ্বর যেন আমাদের আশীর্বাদ করেন| পৃথিবীর সমস্ত লোক যেন ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে|