✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 57

Psalms 57

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    ঈশ্বর, আমার প্রতি ক্ষমাশীল হোন| সদয় হোন কেননা আমার আত্মা আপনাতে বিশ্বাস রাখে| যখন সমস্যা আসে, তখন আমি সুরক্ষার জন্য আপনার কাছে আসি|

  2. 2

    আমি পরাৎ‌‌পর ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করি| ঈশ্বর সম্পূর্ণভাবে আমার যত্ন নেন!

  3. 3

    স্বর্গ থেকে তিনি আমায় সাহায্য দেন ও রক্ষা করেন| যারা আমায় অবদমিত করে তাদের তিনি পরাজিত করেন| আমার প্রতি ঈশ্বর তাঁর প্রকৃত ভালোবাসা প্রদর্শন করেন|

  4. 4

    আমার জীবন সঙ্কটাপন্ন| শত্রুরা আমার চারদিকে ঘিরে রয়েছে| ওরা মানুষখেকো সিংহদের মত; ওদের দাঁতগুলো তীরের মত তীক্ষ্ণ; ওদের জিভগুলো তরবারির মত ধারালো|

  5. 5

    হে ঈশ্বর, আপনি স্বর্গের চেয়েও ওপরে| আপনার মহিমা পৃথিবীকে আবৃত করে|

  6. 6

    আমার শত্রুরা আমার জন্য একটা ফাঁদ পেতেছে| ওরা আমায় ফাঁদে ফেলতে চাইছে| ওরা আমার পথে একটা গভীর গর্ত খুঁড়েছে যাতে আমি ওর মধ্যে পড়ে যাই, কিন্তু ওরা নিজেরাই তার মধ্যে পড়ে গেছে!

  7. 7

    কিন্তু ঈশ্বর আমায় নিরাপদে রাখবেন| তিনি আমায় সাহস দেবেন এবং আমি তাঁর প্রশংসা করবো|

  8. 8

    হে আমার আত্মা, জেগে ওঠো! হে সারেঙ্গী, হে বীণা, তোমাদের সঙ্গীত শুরু কর! এস আমরা উষাকালকে জাগিয়ে তুলি|

  9. 9

    আমার প্রভু সকলের কাছে আমি আপনার প্রশংসা করি| সব জাতির কাছেই আমি আপনার প্রশংসা করি|

  10. 10

    আপনার প্রকৃত ভালোবাসা, আকাশের উচ্চতম মেঘের থেকেও উচ্চ!

  11. 11

    হে ঈশ্বর, স্বর্গকেও অতিক্রম করে যাও| আপনার মহিমা পৃথিবীকে আবৃত করুক|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.