Psalms 15
Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)
- 1
প্রভু, কে আপনার পবিত্র তাঁবুতে থাকতে পারে? কে আপনার পবিত্র পর্বতে থাকতে পারে?
- 2
একমাত্র তারাই পারে যারা পবিত্রভাবে জীবনযাপন করে, সৎ কাজ করে, এবং তাদের অন্তর থেকে সত্য কথা বলে, তারাই আপনার পবিত্র পর্বতে বাস করতে পারে|
- 3
এই ধরণের লোক, অন্যান্য মানুষ সম্পর্কে খারাপ কথা বলে না| তারা তাদের প্রতিবেশীদের আঘাত করবার জন্য কোন কাজ করে না| তারা তাদের খুব কাছের মানুষ সম্পর্কে লজ্জাজনক কিছু বলে না|
- 4
ঈশ্বরকে যারা খুশী করে না, তারা তাদের সম্মান করে না| কিন্তু যারা প্রভুর সেবা করে, তারা তাদের সম্মান প্রদর্শন করে| যদি তারা প্রতিবেশীর কাছে কোন প্রতিশ্রুতি করে, তবে তারা তাদের প্রতিশ্রুতি পালন করে|
- 5
যদি তারা কাউকে টাকা ধার দেয়, তারা সেই ঋণের জন্য সুদ চায় না| এমনকি, কেউ যদি তাদের নির্দোষ লোকের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য টাকা দিতে চায় তবু তারা সে কাজ করতে অস্বীকার করে| যে কেউ এইভাবে জীবনযাপন করে, সে সর্বদাই ঈশ্বরের কাছে থাকবে|