Psalms 114
Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)
Key words
- 1
ইস্রায়েল মিশর ত্যাগ করলো| যাকোব সেই বিদেশ ত্যাগ করলো|
- 2
যিহূদা ঈশ্বরের বিশেষ মানুষ হলো| ইস্রায়েল তাঁর রাজত্ব হলো|
- 3
এই দেখে লোহিতসাগর দৌড়ে পালিয়েছিলো| যর্দন নদীও ঘুরে দৌড় দিয়েছিলো|
- 4
পর্বতগুলো বুনো ছাগলের মত নেচে উঠেছিলো| পাহাড়গুলো মেষর মত নেচে উঠেছিলো|
- 5
লোহিতসাগর কেন তুমি ছুটে পালালে? যর্দন নদী কেন তুমি ঘুরে দৌড় দিলে?
- 6
পর্বতমালা কেন তোমরা বুনো ছাগলের মত নাচলে? পাহাড় সকল, কেন তোমরা মেষশাবকের মত নাচলে?
- 7
যাকোবের প্রভু, ঈশ্বরের সামনে, পৃথিবী কেঁপে গিয়েছিলো|
- 8
ঈশ্বর হলেন এমন একজন, যিনি পাথর থেকে জলকে প্রবাহিত করান| ঈশ্বর শক্ত পাথর থেকে একটি জলধারা প্রবাহিত করেছিলেন|