✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 112

Psalms 112

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    প্রভুর প্রশংসা কর! সেই ব্যক্তি যে প্রভুকে ভয় ও শ্রদ্ধা করে সে খুব সুখী হবে| সেই ব্যক্তি ঈশ্বরের আজ্ঞা পছন্দ করে|

  2. 2

    তার উত্তরপুরুষরা এই পৃথিবীতে মহৎ‌‌ হবে| সৎ‌ লোকদের উত্তরপুরুষরা সত্যিকারের ধন্য হবে|

  3. 3

    সেই ব্যক্তির পরিবার প্রচণ্ড ধনী হবে এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে|

  4. 4

    সৎ‌ লোকদের কাছে ঈশ্বর অন্ধকারে প্রতিভাত একটি আলোর মত| ঈশ্বর দয়াময়, ক্ষমাশীল এবং ভালো|

  5. 5

    একজন ব্যক্তির পক্ষে দয়ালু এবং উদার হওয়া ভালো| একজন ব্যক্তির পক্ষে তার কর্মে সৎ‌ থাকা ভালো|

  6. 6

    সেই ব্যক্তির কোনদিন পতন হবে না| একজন ধার্মিক ব্যক্তিকে চিরদিন স্মরণ করা হবে|

  7. 7

    সে দুঃসংবাদে ভীত হবে না| সে তার নিজের বিশ্বাসে দৃঢ় কেননা সে প্রভুতে আস্থা রাখে|

  8. 8

    সেই ব্যক্তি নিজের বিশ্বাসে দৃঢ়| সে কখনও ভয় পাবে না সুতরাং সে তার শত্রুদের পরাজিত করবে|

  9. 9

    সেই ব্যক্তি দরিদ্রদের মুক্তহস্থে দান করে এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে| সে বিরাট সম্মান পাবে|

  10. 10

    দুষ্ট লোকরা এই সব দেখে রেগে যায়| ওরা রাগে দাঁত কড়মড় করতে থাকে কিন্তু তারপর ওরা অদৃশ্য হয়ে যায়| যা সব থেকে বেশী করে দুষ্ট লোকরা চায় তা ওরা পাবে না|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.