✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 11

Psalms 11

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    আমি প্রভুর ওপর বিশ্বাস রাখি| তবে কেন তোমরা আমায় দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ার পরামর্শ দিয়েছিলে? তুমি আমায় বলেছিলে, “পাখীর মত তোমার পর্বতে উড়ে যেতে!”

  2. 2

    মন্দ লোকরা শিকারীর মত, তারা অন্ধকারে লুকিয়ে থাকে| তারা ধনুকের ছিলা টেনে ধরে| তারা তাদের তীর লোকের দিকে তাক করে এবং সাধু ও সৎ‌ লোকের হৃদয়ে তা সরাসরি বিদ্ধ করে|

  3. 3

    সমাজে ভিতগুলোই যদি নষ্ট হয়ে যায়, তবে সৎ‌ লোকরা কি করবে?

  4. 4

    প্রভু তাঁর পবিত্র মন্দিরে রয়েছেন| প্রভু স্বর্গে তাঁর সিংহাসনে বসে আছেন| এই পৃথিবীতে যা কিছু ঘটে, তার সবই তিনি দেখতে পান| লোকরা সত্যিকারের ভাল না মন্দ তা জানবার জন্য প্রভু লোকেদের খুব কাছ থেকে ভালভাবে নিরীক্ষণ করেন|

  5. 5

    প্রভু সৎ‌ লোকদের খোঁজেন| কিন্তু হিংসাশ্রয়ী বদ লোকদের পরিত্যাগ করেন|

  6. 6

    মন্দ লোকদের ওপর তিনি জ্বলন্ত কয়লা ও গন্ধক বর্ষণ করবেন| ঐসব মন্দ লোক উত্তপ্ত ও অগ্নিময় বাতাস ছাড়া আর কিছুই পাবে না|

  7. 7

    কিন্তু প্রভু ভালো| যেসব লোক ভাল কাজ করে তিনি তাদের ভালোবাসেন| সৎ‌ লোকরা তাঁরই সঙ্গে থাকবে এবং তাঁকে দেখতে পাবে|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.