✦Follow
Learn › LS1910 → BENGALI · Psalms 102

Psalms 102

Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    প্রভু, আমার প্রার্থনা শুনুন| সাহায্যের জন্য আমার ক্রন্দন শুনুন|

  2. 2

    যখন আমি সমস্যার মধ্যে থাকি তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না| আমার কথা শুনুন, যখন আমি সাহায্যের জন্য প্রার্থনা করি তখন আমায় উত্তর দিন|

  3. 3

    ধোঁয়ার মত আমার জীবন কেটে যাচ্ছে| আমার জীবন একটি আগুনের মত যা ধীরে ধীরে পুড়ে যাচ্ছে|

  4. 4

    আমার শক্তি চলে গেছে| আমি শুকনো মৃত প্রায় ঘাসের মত| আমি আমার খাবার পর্যন্ত খেতে ভুলে গেছি|

  5. 5

    দুঃখের কারণে আমার ওজন কমে যাচ্ছে|

  6. 6

    আমি একটি ধ্বংসস্তূপের মধ্যে বাস করা পেঁচার মত নিঃসঙ্গ| ধ্বংসাবশিষ্ট অট্টালিকায় আমি একা পেঁচার মত বাস করছি|

  7. 7

    আমি ঘুমোতে পারি না| আমি ছাদে বাস করা এক নিঃসঙ্গ পাখির মত|

  8. 8

    শত্রুরা সব সময়ে আমাকে অপমান করে| ওরা আমাকে নিয়ে মজা করে ও ভৎ‌র্সনা করে|

  9. 9

    আমার খাদ্যই এখন আমার বিরাট দুঃখ| আমার চোখের জল আমার পানীয়তে পড়ছে|

  10. 10

    কেন? কারণ প্রভু আপনি আমার প্রতি ক্রুদ্ধ হয়েছেন| আপনিই আমাকে তুলে ধরেছেন এবং তারপর আপনিই আমায় ছুঁড়ে ফেলে দিয়েছেন|

  11. 11

    দিনের শেষের দীর্ঘ ছায়াগুলির মত আমার জীবন প্রায় শেষ হয়ে গেছে| আমি শুকনো এবং মৃত প্রায় ঘাসের মত|

  12. 12

    কিন্তু প্রভু, আপনি চিরদিনই বিরাজিত থাকবেন| আপনার নাম চিরকাল এবং অনন্তকাল মনে রাখা হবে|

  13. 13

    আপনাকে উত্থান করতে হবে এবং আপনি সিয়োনকে স্বস্তি দেবেন| কারণ তাকে সান্ত্বনা দেবার সময় হয়েছে|

  14. 14

    আপনার দাসগণ সিয়োনের পাথরগুলিকে ভালোবাসে| এই শহরের ধূলোকে পর্যন্ত তারা ভালোবাসে|

  15. 15

    লোকরা প্রভুর নামের উপাসনা করবে| হে ঈশ্বর, পৃথিবীর সমস্ত রাজারা আপনাকে মহিমান্বিত করবে|

  16. 16

    প্রভু সিয়োনকে আবার নির্মাণ করবেন| লোকেরা আবার তাঁর মহিমা দেখবে|

  17. 17

    যে সব লোককে ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন, তিনি আবার তাদের প্রার্থনার উত্তর দেবেন| ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন|

  18. 18

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য এইসব লিখে রাখো এবং ভবিষ্যতে ওরা প্রভুর প্রশংসা করবে|

  19. 19

    প্রভু, তাঁর পবিত্র স্থান থেকে নীচের দিকে চেয়ে দেখবেন| স্বর্গ থেকে প্রভু পৃথিবীর দিকে চেয়ে দেখবেন|

  20. 20

    তিনি বন্দীদের প্রার্থনা শুনবেন| যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের তিনি মুক্ত করবেন|

  21. 21

    তারপর সিয়োনে লোকরা প্রভুর কথা বলবে| জেরুশালেমে তারা প্রভুর নামের প্রশংসা করবে|

  22. 22

    সব জাতিসমূহ একসঙ্গে জড় হবে| প্রভুর সেবার জন্য সব রাজ্য ছুটে আসবে|

  23. 23

    আমার শক্তি কমে এসেছে| আমার জীবনও ছোট হয়ে এসেছে|

  24. 24

    তাই আমি বলেছিলাম, “আমি যতক্ষণ যুবক আছি আমাকে মরতে দেবেন না| ঈশ্বর আপনি চিরদিন বিরাজিত থাকবেন!

  25. 25

    সুদূর অতীতে আপনি এই বিশ্বসৃষ্টি করেছিলেন| নিজের হাতে আপনি আকাশ সৃষ্টি করেছিলেন!

  26. 26

    এই বিশ্ব, এই আকাশ একদিন শেষ হয়ে যাবে কিন্তু আপনি চির বিরাজমান থাকবেন! ওদের বস্ত্রের মতই পরিধান করা হবে| এবং জামাকাপড়ের মতই আপনি ওদের বদল করবেন| ওরা সবাই পরিবর্তিত হবে|

  27. 27

    কিন্তু ঈশ্বর, আপনি পরিবর্তিত হবেন না| আপনি চিরদিন বিরাজ করবেন!

  28. 28

    আজ আমরা আপনার দাস| আমাদের সন্তানরাও এখানে বসবাস করবে| এমনকি তাদের উত্তরপুরুষরাও আপনার উপাসনা করার জন্য এখানেই বসবাস করবে|”

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.